somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কোন ব্যাপারই না, এমনটা ঘটতেই পারে.....

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাত সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশরুমে ঢুকি প্রয়োজনীয় কাজগুলো সারতে। কারণ অফিস যেতে হবে। তার আগে একটু পেপারে চোখ বুলিয়ে নেই। কিন্তু আজ দরজা খুলে বারান্দায় পেপার না পেয়ে ফ্রেশরুমে ঢুকে যাই। তাড়াতাড়ি করে নাস্তার টেবিলে বসি। কিন্তু আজ নাকি বুয়া আসেনি তাই নাস্তাতেও একটু দেরী হয়েছে। অগত্যা কোনমত একটা রুটি খেয়ে দৌড়ে বের হয়ে পড়ি রাস্তায়। বাসষ্ট্যান্ডে এসে দেখি বাসের যাত্রীদের দীর্ঘ লাইন। অপেক্ষার পালা শেষে, মনে হয়, “এটা কোন ব্যাপারই না, এমনটা ঘটতেই পারে।”

অবশেষে বাস পেয়ে হুড়পাড় করে উঠি। সিট না পেয়ে বাসের রড ধরে ঝুলি। প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের সামনে বিশাল জ্যাম, সার্জেন্টমশাই আগারগাঁও দিক থেকে আসা গাড়ী গুলোকে মোটেই পাত্তা দিচ্ছে না। প্রায়োরিটি দিচ্ছে জাহাঙ্গীর গেট হতে ফার্মগেটের গাড়ী গুলোকে। বাসের রডে ঝুলন্ত আমি নিজের মনকে প্রবোধ দেই, “এটা কোন ব্যাপারই না, এমনটা ঘটতেই পারে”।”

মহাখালী ষ্ট্যান্ডে রেল ক্রসিং এ বিশাল জ্যাম। কিছু যাত্রী নেমে গেলো। অতি উৎসাহী একযাত্রীর হাতের ধাক্কা লেগে আমার চশমাটা নাকের ডগার কাছাকাছি পিছলে গেলো। সামনে একটা সিট খালি হতেই তাড়াতাড়ি বসতে যেতেই দেখি আরেকজন বসতে চাইছে। ভদ্রতাবশতঃ তাকে বসতে দিলাম। ‍আমাকে শুধু একবার আপাদমস্তক দেখলেন উনি। ভাবখানা এমন যে, আমি বড় ভুল করে ফেলেছি। জ্যাম ছাড়তেই, সব বাস আশ-পাশ দিয়ে চলে গেলেও আমাদের বাসের ড্রাইভার যাচ্ছে না, বসেই আছে। প্যাসেঞ্জাররা সবাই গালাগালি করছে তাকে। মনে মনে বলি, “এটা কোন ব্যাপারই না, এমনটা ঘটতেই পারে।”

বাস থেকে নেমে বেশী ভাড়া দিয়ে রিক্সা ভাড়া করলাম। এলোপাথাড়ি রিক্সা টানতে গিয়ে দু’বার চেইন পড়লো। চেইন তুলতে তুলতে রিক্সাওয়ালা কয়েক কিস্তি রিক্সার মালিককে গালি দিলো। কিছুদুর আসার পরে আমি রিক্সাওয়ালাকে বললাম, “ভাই সামনের দোকানে একটু থামাবেন? একটা কাগজ ফটোকপি করবো।” জবাবে বলল, ”ভাই থামলে দেরী হইবো, ভাড়া বেশী দেওন লাগবো।” কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেলো। বললাম, “আপনার চেইন পড়লে আমার সময় নষ্ট হয় না? তখন কি ভাড়া কম রাখেন?” রিক্সাওয়ালা পিছনঘুরে আমার দিকে তাকিয়ে থাকলো। অনেক কষ্টে মাথা ঠান্ডা করে নিজের মনকে সান্তনা দিলাম “এটা কোন ব্যাপারই না, এমনটা ঘটতেই পারে”।”

অফিসে ঢুকেই শুনি বস নাকি তলব করেছিলেন। দরজা নক করেই তার রুমে ঢুকলাম। অনেক কথা শুনালেন। আমি নাকি কোন কাজই ঠিক মত করি না। তার বিক্ষিপ্ত কথা শুনে শুধু বুঝলাম, একটা ফাইল উনি খুজে পাচ্ছেন না। বুঝলাম না, এখানে আমার করার কি আছে? তবুও তার সাথে আমিও খুঁজতে লাগলাম। ওটা পাওয়া গেলো ওনার সাইড শেলফে যেখানে উনিই রেখেছিলেন। ওটা পাওয়ার পর আর ওনার মুখের দিকে তাকালাম না কারণ উনি যদি লজ্জা পেয়ে যায়? তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসলাম। শুধু শুধু কিছুক্ষণ গালিগালাজ শুনলাম। কি আর করবো, মনকে প্রবোধ দিলাম, "এটা কোন ব্যাপারই না, এমনটা ঘটতেই পারে।"

এমন করেই শুরু হয় আমার দিনগুলো। কোনকিছুই মিলাতে পারছি না। তখন শুধু ঘুরে ফিরে একটা কথাই মনে আসছে। যখন কোন কিছু মিলাতে পারিনা, তখন নিজের অক্ষমতাকে ঢাকার জন্য নিজের মনকে বুঝ দেই, "এটা কোন ব্যাপারই না, এমনটা ঘটতেই পারে।"
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭
২১টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×