আমি বেশ হীনমন্যতায় ভুগছি। কারণ বন্ধুবান্ধব (যেমন: ব্লগবন্ধু, ফেসবুক বন্ধু) সবাই পোষ্ট দিচ্ছে তাদের বই বের হচ্ছে বইমেলায়। গতকয়েক বছর যাবত তারা মুরগীর ডিমপাড়ার মত বই লিখছেন আর লিখছেন। শুধু লিখেই চলছেন। তাদের থামানো যাচ্ছে না। সব ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন তাদের বই এর উপরে। যেখানে পুরাতন ডাকসাইটে লেখকের বই বিক্রি করতে দোকানীর তথৈবচ অবস্থা সেখানে, আমার বন্ধুদের মত নতুন লেখিয়েদের বই কে কিনছে? কে? কে? তাদের বই এর মোড়ক উম্মোচন অনুষ্ঠান বেশ জাঁকজমক করে পালনও হচ্ছে। ক্যামেরার ফ্লাশে চোখ ধাঁধিয়ে যাচ্ছে।
খুব কষ্টে আছি, আমি কেন বই লিখতে পারি না? আমার বই কেন কেউ ছাপায় না? আমি কেন বাড়তি টাকা দিয়ে প্রকাশককে দিয়ে একটি বইও প্রকাশ করতে পারিনা? কেন কেন কেন?
আমি লেখালিখি শিখিনি। আমি জানিনা, লেখালিখি করতে কি যোগ্যতার প্রয়োজন? মাথায় কতটুকু ঘিলু থাকতে হয়? কত টাকার দরকার? প্রকাশককে কতটাকা উপরি দেয়া দরকার? আমার বই কে কিনবে?
তাই সবার জ্ঞাতার্থে বলছি, বইমেলায় আমার কোন বই প্রকাশ হচ্ছে না।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



