থেকে তাবত শোকের ছায়া
দাবাগ্নিতে পুড়ছে কোথাও আমার আখরেবোনা
বেনারসী-জটর থেকে তামাম গতর
অস্থিমজ্জারক্তবীর্য সব যেতেছে হাগর্ভে মিশে
জানি না পাওয়ার আনন্দ কতবেশী অমূল্য ছিলো
কেনবা জ্বলছে মাথার ঠিকুজি থেকে পায়ের নখর।
বুঝতে পারি না এখনো শখের শরবত ভেবে কখনও
কি গেলাশ-ভরে গিলেছি বিষের সহরত
ভাগ্যসূত্রে আমার পথে বিঁধেছিলো কদাকার জান্তব
অনাদর কিমানো ভুলের বহর
অথচ ভুল করেও কখনো জ্যোতির্ময় বোধের ভেতর
রাখিনি আড়াল করে অশ্রদ্ধার হুল
মধুস্রোতে সোনামূখ ভালোবাসায় পুঁতেছি আমার
মায়ের সখের কাঁকন-কেওর
আমার নির্ঘুমতা ডুবুরী হয়ে ডুব দেয় রাতের জলে
খোঁজে কোথায় সে কাঁদে-জ্বলে
কে তার করোটিতে শরাঘাত করে
কোন সে বেল্লিক অবতার!
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




