somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঝুম দ্বীপ ও মনপুরা ভ্রমন ব্লগ - ৩য় দিন

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্বের পর -
Click This Link


“ উডি যান ।। উডি যান ...... আর ঘুমায়েন ন ... উডি যান ।। উডি যান ......” মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের ডাকে ঘুম ভাঙ্গল । তাবু থেকে বের হয়ে দেখি চারদিক অন্ধকার । মসজিদ বোর্ডিং এ ঘুমিয়ে থাকা রাজিব, রিফাত , মনটি ও রেজা ভাইকে ডাকলাম । আগের রাতেই প্লান করা ছিল আজ সকালে আবার বনে ঢুকব হরিন দেখার জন্য। সবাই রেডি হয়ে সূর্য উঠার আগেই রওনা হলাম বনের দিকে। আজ গেলাম অন্য পথ ধরে। নামার বাজার থেকে আমাদের সঙ্গী হল একটা কুকুর। আমরা প্রায় ৭/৮ কিলোমিটার হেঁটেছি , কুকুরটা সারাক্ষণ আমাদের সঙ্গী হয়ে ছিল। বনে ঢুকার সময় চিন্তিত ছিলাম যে কুকুর ডাকাডাকি করলে হরিন দেখা যাবে না, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে বনে ঘুরাঘুরির পুরো সময় কুকুরটা একটুও শব্দ করে নি। যাই হোক রাজিব, রিফাত , মনটি ও রেজা ভাই আজকেই আবার ঢাকা ফিরত যাবে কারন আগামিকাল থেকে হরতাল। ওনাদের ট্রলার ছাড়বে ৯ টায়, তাই তার আগেই রেডি হতে হবে। সারে ৮ টার মধ্যে নামার বাজার ফিরত যেয়ে তারাতারি নাস্তা করলাম। আরও টুরিস্ট দের নিয়ে একটা ট্রলার যাচ্ছে হাতিয়া, সেখান থেকে লঞ্চে ঢাকা। নামার খালে অপেক্ষমাণ ট্রলারে রাজিব, রিফাত , মনটি ও রেজা ভাইকে তুলে বিদায় দিলাম। মাত্র ২ দিনের পরিচয় কিন্তু বিদায় দেয়ার সময় কেমন অদ্ভুত কষ্ট লাগছিলো। ট্রলার ঘাট থেকে ফিরে হাসান রাসেল কে জিজ্ঞেস করলাম এখন কি করবা । আমার একটা অভ্যাস হলো, আগে থেকে প্লান করা রুটিন অনুযায়ী ট্রাভেল করি না, তাৎক্ষণিক যেখানে যা ভালো লাগে সেই মতো চলি। হাসান রাসেল বলল চলেন আজকে সারাদিন বনের মধ্যে কাটাই। আমারও এমনই ইচ্ছা ছিল। শুকনো খাবার পানি ইত্যাদি নিয়ে আবার ঢুকলাম বনে সকাল সারে ৯ টায়। বনের মাঝে হঠাৎ খাল পড়ল , খাল ভর্তি পানিতে। পার হওয়ার উপায় নেই। বনের মাঝে পড়ে থাকা কেওড়া গাছ দেখে সাঁকো বানানোর বুদ্ধি আসলো। অতঃপর কেওড়া গাছ দিয়ে তৈরি করা ব্রিজ দিয়ে খাল পার হলাম । বনে ঘুরাঘুরি করে হরিন দেখে আবার চৌধুরী খাল এর পাশে তৃণভুমিতে আসলাম। শয়ে শয়ে মহিষ , ভুল বললাম হাজার হাজার মহিষ চরছিল চড়ছিল তৃণভুমি জুড়ে । বনে ঘুরে তিনজনই ক্লান্ত তাই গাছের ফাকে তাবু টানিয়ে দিলাম ঘুম । ঘুম থেকে উঠলাম দুপুর দুইটায় । ও আসল কথাই বলতে ভুলে গেছি, বনে ঢুকার সময় দেখি একটা জেলে নৌকা মাছ ধরে ফিরত আসছে, নৌকাতে অন্যান্য মাছের সাথে দেখি ইলিশ মাছ। দরদাম করে ৩ টা ইলিশ মাছ কিনে স্থানীয় এক পিচ্ছি কে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আলতাফ ভাই এর হোটেলে। বলে দিয়েছিলাম যেন আস্ত ফ্রাই করে রাখে। ঘুম থেকে উঠেই মনে পড়ল সেই ইলিশ মাছ এর কথা। তারাতারি তাবু প্যাক করে দৌড় দিলাম নামার বাজার এর দিকে। আলতাফ ভাই এর হোটেলে এসে দেখি আমাদের পাঠানো ইলিশ মাছ ফ্রাই ও অর্ডার করা চেউয়া মাছ ভুনা রেডি । আহ ! যেমন স্বাদ ইলিশ মাছ তেমনি চেউয়া মাছ এর ভুনা। চেউয়া মাছ স্থানীয়রা তেমন পছন্দ করে না। খুব কমন মাছ, মাত্র ২০ টাকা কেজি। আলতাফ ভাই আমাদের জন্য উনার বাড়ি থেকে রান্না করে এনেছেন চেউয়া মাছ ভুনা। অন্যদের কথা জানি না, তবে আমার কাছে ইলিশ মাছের থেকেও ভালো লাগলো খেতে । খাবার শেষে আবার মসজিদ বোর্ডিং এ বিশ্রাম , গোসল ।। বিকালে বের হলাম নদীর পারে। এবার সাথে গাইড ৭/৮ বছরের সোহাগ। নদীর পার দিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম অনেক দূর। নদী পার হয়ে দূরে দেখা যাচ্ছিল একটা চর । সোহাগ কে জিজ্ঞেস করতেই জানালো ওটা কবিরের চর। ওখানে ডাকাত থাকে। আরও কিছুদূর যেয়ে দেখি গাছে ঝুলানো বড় আকৃতির মাছের মতো কিছু একটা দেখা যাচ্ছে। হাসান কি মাছ জিজ্ঞেস করতেই সোহাগ জানালো “ইয়া মাছ ন, ইয়া ছুছুম” । কাছে যেয়ে দেখলাম বেশ বড় আকারের ডলফিন । স্থানীয়রা তেল সংগ্রহ করছে, সোহাগ জানালো, “ছুছুম এর তেল মালিসের কাজে লাগে” । আমরা ছুছুম এর সাথে ফটোসেশন সেরে সন্ধার আগে গেলাম চটাখালি খাল এর পাশে। সোহাগ জানালো সন্ধায় হরিন আসে পানি খেতে। রাত পর্যন্ত থাকলাম খালের পাশে। দেখলাম হরিন আসছিলো পানি খেতে। রাত আঁটটায় বাজারে ফিরে , আবার আলতাফ ভাইএর হোটেল খাওয়া, মোবাইল , ক্যামেরার ব্যাটারি চার্জ দেয়া।। ঘুরাঘুরি করে সময় কাটানো । ঘুমাতে গেলাম রাত সারে ১১ টায়। বালিশে মাথা লাগানোর ৩০ সেকেন্ড এর মধ্যে ঘুম । আজকের মতো এখানেই শেষ। পরবর্তী এ্যালবামে নিঝুম দ্বীপ টু মনপুরা ভ্রমন ।

ছবি এখানে পোস্ট করলাম না । সম্পূর্ণ অ্যালবাম পাবেন এই লিঙ্ক এ
Click This Link

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালির জাগরণের নতুন অধ্যায় শুরু হয় এই ভাষণের মাধ্যমে ।

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:৫২


১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি তুলে ধরেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান... ...বাকিটুকু পড়ুন

ইরান আমেরিকা যুদ্ধ এবং নস্ত্রাদামুস এর ভবিষ্যৎবানী

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৪



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “ইরানে মার্কিন হামলা প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। ইরানে হামলার চারটি প্রধান লক্ষ্য রয়েছে। তিনি বলেন, ‘প্রথমত, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:২০



(এক)
রোজ রাতে মসজিদের সামনে ভিক্ষা করে বৃদ্ধ আতর আলী। মানুষ ভাবে তার কেউ নেই। কিন্তু দূরের শহরে তার ছেলেটা ঠিকই আছে শুধু বাবাকে চেনে না।

(দুই)
মেয়েটা বাপের বাড়ি এলে বাবা জিজ্ঞেস... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: পশ্চিমা গণতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতা

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০০


"ইসরায়েল এবং শয়তান যদি একে অপরের সাথে যুদ্ধ করে, আমরা শয়তানের পাশে থাকবো।"

বাংলাদেশে কেউ যখন আমাদের হুমকি দেয়, তখন বলে, "এই, আমি কে, চিনোস!" তবে দেখা যায়, হুমকিদাতা বড়জোর... ...বাকিটুকু পড়ুন

সরকারি চাকরিজীবীদের 'টাইট' করার ১৪ দফা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



সকাল নয়টায় সরকারি কর্মচারীদের অফিসে পৌছানো নিয়ে দেখছি সরকার খুব তৎপর। এই তৎপরতার সাথে যোগ হয়েছে সকাল সকাল সাংবাদিকদের সরকারি অফিসগুলাতে হানা দিয়ে অফিসার আসছে কিনা সেটা লাইভ করার... ...বাকিটুকু পড়ুন

×