গোধূলি বেলায় একাকী ...........
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গোধূলি রঙ্গিমা দিগন্ত ছুঁয়ে
জল রঙে আঁকা ছবি
তুলির পরশে অবহেলে যেন
লিখে চলে কোন কবি।
জলের ছায়াতে আকাশ ভাসায়
প্রহর শেষের ভেলা,
নির্জনতার আলসেমী ভেঙে
জলজ মীনের খেলা।
থমকে আছে সময় এখানে
অনন্ত যেন কাল,
প্রতীক্ষা ঐ ছোট তরণীর
ধরবে কখন হাল।
আলো আঁধারির ক্ষয়ে যাওয়া চাঁদ
প্রহরা একাকী তারার-
একলা পথিক হেঁটে চলে ধীরে,
নেই তাড়া ঘরে ফেরার।
ফেলে আসা পথ দিগন্তে মিলে
স্মৃতি হয়ে গেঁথে থাকে-
ভালবাসা আর পাওয়া না পাওয়ায়
সুখছবি যেন আঁকে।
ছবিটা দেখেছি
কাল্বেলার পোস্টে-
"আজকের সন্ধ্যাটা- ছবি ব্লগ" ছবিটা দেখে কিছু লিখতে ইচ্ছা করলো। কাল্বেলা কে কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন