আমার দিনলিপি

নিজেকে হারিয়ে খুঁজি 

....এখনকি তুই বাসিস ভালো?

১২ ই জুলাই, ২০১০ রাত ৯:৩৭

আঁধার এখন জোছনা লুকোয়,
স্মৃতির আকাশ হারায় আলো;
হয়না আঁকা মুখচ্ছবি আর;
জানতে তবু ইচ্ছে করে, এখনকি তুই বাসিস ভালো?
কথামালার ছাঁপ ফেলে আজ
ভালোবাসার শিশির মেলায়;
ঝাঁপসা স্মৃতির ছায়া হারায়,
আমায় কি তুই ভাবতে পারিস, রুক্ষ রোদের দিঘল বেলায়?...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

তোকে খুব দেখতে ইচ্ছে করে..................

০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৫

তোকে খুব দেখতে ইচ্ছে করে;
ইচ্ছে যখন হঠাৎ শিশির, ঘাসের সবুজ 'পরে,
কিংবা জোড়া শালিক নাঁচন, মেঠো পথের ধারে।
তোকে খুব দেখতে ইচ্ছে করে।

বদলে যাওয়া বসন্তে আজ, কুহু মাতম হারা,
ঝরা পাতার পথ মাড়িয়ে, শ্রান্ত যেন তারা;
অনেক ভিড়ে একলা থাকার, প্রহর আসে ফিরে,...

পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে

তোরও কি আজ এমনটি হয়..............?

৩০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৭

আচ্ছা, বলতো দেখি;
এমন কি হয়?
স্বপ্নহীনা রাত আজকাল;
কুয়াশা স্মৃতির ছায়াতেই রয়?
ভুলেই যাওয়া সেই সুদুরের;
ইচ্ছেগুলি হয়েছে ক্ষয়।
আচ্ছা, দেখতো ভেবে,
পড়ছে মনে?...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

আমি নাহয় দূরেই থাকি.....।

১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

বসন্ত সেই- কবেই গেছে,
থাকেনা কেউ, পথ চেয়ে আর;
অশ্রু জলের নেই সে সময়
ঘোর বরষার জমছে আঁধার।

বছর আগের সেদিনটি আজ,
বুকের ভেতর লুকিয়ে রাখি;
এখন তো তুই ব্যস্ত অনেক,...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ফুরিয়ে যখন স্বপ্নেরা যায়..........

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩৪

স্মৃতির তারার আঁধার ছায়ায়,
মলিন চাঁদের জোৎস্ন্যা হারায়;
না দেখা এক গড়লি দেয়াল,
ফুরিয়ে এখন স্বপ্নেরা যায়......।
আসবে কালও নতুন ভোর এক,
পেছন ফেলে অনেক কথন;
তবুও তোরই পিছু সে টান,
হয় বুঝি তাই ছন্দপতন।...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

একলা যখন ছিলাম আমি.....

১১ ই জুন, ২০০৯ রাত ১১:০৫

দিন গুলি সব ফিরে আসে.......।
হঠাৎ ভাবি,
একলা যখন ছিলাম আমি;
ইচ্ছে হয়ে তুই যে ছিলি,
সযতনে লুকিয়ে রাখা, বুকের ভেতর স্বপ্ন দামী।
ঠিক দুপুরে,
রঙিন হতো ক্লান্ত সময়;
এখন শুধুই স্তব্ধ প্রহর,...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

জানি বলেই থাকছি দুরে......।

২৭ শে মে, ২০০৯ রাত ১০:২০

ভুল করে তুই হঠাৎ যখন
খুঁজিস যদি কষ্ট সুরে;
হারিয়ে যাবার সময় যে আজ,
জানি বলেই থাকছি দূরে।
কষ্ট, অভিমানের মুখোশ,
ফেলছে ছায়া ভালোবাসায়;
দীঘল আঁধার করছে আড়াল,
নাইবা থাকিস মিথ্যে আশায়।...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

এলি কি তাই..... ভুল করে তুই কাছে?

২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫১

খুব তো হলি- পাষাণি তুই,
কঠিন কথার জালে;
বলতে পারিস?
বছর কখন পেরিয়ে গেছে,
কোন সে সুরের তালে?।
অনেক আমার ব্যবচ্ছেদে-
ভাঙ্‌লি আবেগ যত;
চাইলেও কি,...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

হারাস বলেই, ফিরে যে পাই..........

১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫২

যেদিন থেকে আকঁড়ে ধরা- আপন ভুলে,
পা পা করে সরছি দূরে।
বসন্তদিন- ফুরিয়ে এলে, গান যে থামে;
বিষাদ এখন কোকিল সূরে।
কষ্টটুকু কোন আড়ালে বিবর্ণ হয়;
ধূসর স্বপন- ক্লান্ত মলিন।
অপেক্ষার এই প্রহর হারায়- বিস্মরণে;
স্মৃতিরা সব, কুয়াশা বিলীন।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

হাত ছুঁয়ে তোর হৃদয় চুমি...........

১৫ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৩

কবুতরের উষ্ণতা এক, তোর ভাবনায় খুঁজি;
হৃদয় ওমের খুব কাছেতেই,
জমা আছে বুঝি।
যে হাত ছুঁয়ে ভালোবাসার কাঁপন দিলি মেখে;
দৃষ্টি নিমেশ, অবাক তাকাই-
সত্যি স্বপন এঁকে।
বুক দুরদুর, সেই যে প্রহর দুজন মুখোমুখি;
ভালোবাসার ঘাসফড়িং এর,...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৯৫৯ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫২টি
  • মন্তব্য করেছেন: ১৭৩৪টি
  • মন্তব্য পেয়েছেন: ১৩৬৩টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ৬ মাস
  • ব্লগটি মোট  ৪২০৬৭ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই