আঁধার এখন জোছনা লুকোয়,
স্মৃতির আকাশ হারায় আলো;
হয়না আঁকা মুখচ্ছবি আর;
জানতে তবু ইচ্ছে করে, এখনকি তুই বাসিস ভালো?
কথামালার ছাঁপ ফেলে আজ
ভালোবাসার শিশির মেলায়;
ঝাঁপসা স্মৃতির ছায়া হারায়,
আমায় কি তুই ভাবতে পারিস, রুক্ষ রোদের দিঘল বেলায়?
কৃষ্ণচুড়ায় ছাওয়া সে পথ,
হারিয়ে গেছে, পথের ভিড়ে;
যে ডাকে তোর ভাঙতো স্বপন,
মনে কি আজ দেয় আর দোলা? খুঁজবি কি তুই হৃদয় চিরে?
ভুল পৃথিবীর ভালোবাসার,
কষ্টগুলো যায় হারিয়ে;
জানিস সে দিন বদলে গেছে?
পথের পাশে আনমনে আজ, থাকেনা কেউ আর দাড়িয়ে।
তবুও যখন নীল জানালায়,
তোর চেনা সেই সুর দেখে যাই;
নাইবা জাগুক কাঁপন বুকে,
ভুলে যাওয়া ভালোবাসার, ছন্দটুকু খুঁজে বেড়াই।
আলোচিত ব্লগ
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।