আমি নাহয় দূরেই থাকি.....।
১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বসন্ত সেই- কবেই গেছে,
থাকেনা কেউ, পথ চেয়ে আর;
অশ্রু জলের নেই সে সময়
ঘোর বরষার জমছে আঁধার।
বছর আগের সেদিনটি আজ,
বুকের ভেতর লুকিয়ে রাখি;
এখন তো তুই ব্যস্ত অনেক,
আমি নাহয় দূরেই থাকি।
চাইলেও কি দূরে থাকা যায়? হয়তো যায়। তাই আজকেও দূরেই ছিলাম। একা থাকার একটা সুবিধা আছে। মন গড়া অনেক কিছু বানিয়ে নিজের সাথে বোঝাপড়ায় চলে আসা যায়।তাই মাঝখান থেকে নাইবা বাগড়া দিলাম।
আজকে বরুণার জন্মদিন। গতবছরের এই দিনটা ঝগড়া ঝাটি আর অভিমানেই গিয়েছিল।
আজকে নাহয় এই শুভকামনা দিয়েই শুরু আর শেষ হোক।
শুভ জন্মদিন।
সেই সাথে জন্মদিনের শুভেচ্ছা বাকী সহব্লগারদের।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন