স্বপ্ন ঘোরে - মগ্ন ছিলাম অচিন মায়ায়।
স্নিগ্ধ যেন- ঘাসের আদর
মেঘের নীলের উদাস ছায়ায়।
শেষ বিকেলের
স্বর্নালী রোদ- উম ছড়িয়ে কে ছুঁয়ে যায়?
প্রতীক্ষার এই দীর্ঘ প্রহর ,
হৃদ কাঁপুনির সুর শুনি হায়।
অচিন কোন পথ পেরিয়ে
আসলি যখন-
সময় যেন থমকে দাড়ায় - হঠাৎ তখন।
কাঁচের দেয়াল-
ওপার হতে চকিত চোখের ভীরু কাঁপন-
নিমিষ দেখার পল ফুরালেও
বিঁধলো বুকে কোমল, আপন।
চাঁদকুমারী
জানিস কি তুই-কি হলো সেই- দিনটি থেকে?
তোর চেনা সেই সূর্য্যকুমার -
চন্দ্রাহত - জোছনা মেখে।।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


