ধুল উড়ানো- খুব টান টান;
পিঁপড়ে ছোটা ব্যস্ত প্রহর; মগ্ন কাজের অখন্ড ধ্যান।
অলস দুপুর
ক্লান্ত বিকেল- কখন হারায়;
বুকের ভেতর পুষে রাখা - ইচ্ছেরা সব নাগাল ছাড়ায়।
বেশতো কাটাস
ব্যস্ত সময়- আপন ভীড়ে;
ওদিক না হয় ছায়া ঘন- জমাট আঁধার অন্য তীরে।
শব্দ ভীড়ে
আপন আওয়াজ- খুঁজেই না পায়;
তখন কি তোর, একটুকু কি ইচ্ছে করে- দেখতে আমায়?
কথার মালা
আলোর ঝলক- আছে ঘিরে।
তবুও ফাঁকা, তবুও ধূসর; স্বপ্ন আমার কেঁদে ফিরে!
অবুঝ, জানি
মিছেই মায়ার- ভাবনা আমার;
প্রহর গুলো বিষন্ন হয়- গাইছে যে গান যাত্রা থামার।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১০ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



