উধাও কেনো হলি?!
যতই বিঁধুক তীক্ষ্ণ কাঁটা অবহেলার,
থাকবো নাহয় ভুলি!
ইচ্ছেগুলোর ফানুসটাকে হঠাৎ হাওয়ায়,
দিস ভাসিয়ে তুই;
কেমনে পেরুই নীল জানালার বদ্ধ কপাট
কেমনে তোরে ছুঁই?।
স্বপ্ন মাখা চাওয়া গুলি- যাস মাড়িয়ে,
আলতা পড়া পায়;
মন যে চাতক- আকাশ পানে জলের আশায়
ফিরে ফিরে চায়।
খুব তো বলিস থাকবি পাশে শুনাবি গান
থাকবে না চোখ রাঙা;
তবুও কেন মিথ্যে আড়াল? ভালবাসার
পেলব ডানা ভাঙা।
দেখিস এবার- বলবোনা আর - প্রশ্ন যতই
কষ্ট জমাক বুকে;
আড়াল করেই, মুছবো নাহয় নোনা ব্যথা
ভান করা এই সুখে।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১০ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


