কম্পিউটার কিবোর্ড মন ব্লগায় তিন জন

০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৪

শেয়ারঃ
0 0 0

ব্লগে ঢোকার কথাই ভাবছিলাম। এড্রেসটা পেয়েছিলাম লিপির সূত্রে। ও সামহয়্যারে আছে অনেকদিন ধরে। তবে ভিন্ন নিকে। কথাটাকে সোজা করে বললে এটাই বলতে হবে, ব্লগে এসে ও লিঙ্গটাই চেঞ্জ করে ফেলেছে। ওর ভাষায়, 'এতে সুবিধে অনেক রে'। কে জানে ওর কথাই সত্যি হতে পারে। আবার নাও হতে পারে। কথাটি সেলফ কনফিডেন্সের কারণেই বলছি। কারো সঙ্গে হ্যান্ডশেইকের উষ্ণতা যেমন অনুভব করি, তেমনি পর মুহূর্তে চোখের পলকে হাতের আঙ্গলগুলোও গুণে দেখি, হ্যান্ডশেইক করার সময় চুপিসারে একটা আঙ্গুল কেটে নিলো নাতো!!

যাই হোক, ঢুকেই চোখ ছানাবড়া! বুঝলাম কোনো কারণে ব্লগে শুরু হয়েছে ভার্চুয়াল মারামারি। মন্তব্য নয়, যেন এক একটি ট্রাইডেন্ট মিসাইল! একে অন্যকে যেন শাসিয়ে বলছে : আই উইল এক্সট্রাক্ট অল ইউর টিথ, ওয়ান বাই ওয়ান, টুথ বাই টুথ অ্যান্ড মেইক ইউ ফোকলা! হি: হি:

ভাবলাম মন্দ কি? এদেশে গণতন্ত্রের একটা মানে হচ্ছে far the people, off the people, buy the people. এ কারণে গণতন্ত্র এখানে হেভি হেলপলেস! প্রশ্ন জাগে, তাহলে নেতারা কি ডাঙ্গার অক্টোপাস? কে জানে? আমি কিন্তু ওসব জানিনে!

পরক্ষণেই বুঝে ফেললাম, ব্লগে ইটস নো প্রবলেম। সবাই এখানে হয়তো আত্মিক সংকটে। সংকটের সোর্সটা রাজনৈতিকও হতে পারে। তবে ওরে বাপ! ব্রেনের সেকি মাল্টিপারপাজ ইউজ! কি কংক্রিট চিন্তাধারা রে বাবা! ব্লগের বাবাও হাঁফাচ্ছে!

ভার্চুয়াল লাইফটাকে আমি এ কদিনেই ভালোবেসে ফেলেছি। তবে পড়ার চাপে আমি চিড়ে-চেপ্টা। দেখা হবে কম।

আমার কাছে ব্লগ মানে শার্ট-প্যান্ট পরা মহাদেবের সঙ্গে মেকাপ করা গৌরী!
আর কম্পিউটার কিবোর্ড মন, ব্লগায় তিন জন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫০
আবুফয়সাল আহমেদ বলেছেন: "এদেশে গণতন্ত্রের একটা মানে হচ্ছে far the people, off the people, buy the people" । ভাল। আপনি না দেখক। তো এত ভাল লিখেন কি করে? এটা তো ঠিক না।
২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫২
প্রাকৃতজন বলেছেন: এতোদিন কোথায় ছিলেন, শিলা আপু?
৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫২
যীশূ বলেছেন: ভালো লেখা। দেরিতে অভিবাদন জানালাম।
৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৪
জুয়েল বিন জহির বলেছেন: আপনার লেখার ধরন ভালো লাগছে।
৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৬
যাযাবর পংক্তিমালা বলেছেন: ভালই লিখছেন আপু। আপনার সাথে একমত ভার্চুয়াল ইট-পাটকেল......আর ভাল্লাগেনা...!!!
৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:০১
প্রাকৃতজন বলেছেন: শিলা আপু, শুরুতেই ঝড় তুলেছেন। আমার মনে। লেখা চালিয়ে যান।
৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৮
আবুফয়সাল আহমেদ বলেছেন: নিজের সম্পর্কে কিছু লিখেন তো। জানতে ইচ্ছে করছে।
১০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৩
শিলা বলেছেন: আবুফয়সাল আহমেদ@ ভাইয়া খাইছে, শেষমেষ আপনার কাছে ধরা! ঈদে আমাদের বাসায় আসবেন কিন্তু!!
১১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৩
শিলা বলেছেন: প্রাকৃতজন@ শিলিগুড়ি।
১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৪
শিলা বলেছেন: যীশূ @ আপনাকেও কনগ্রেটস!
১৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৬
শিলা বলেছেন: জুয়েল বিন জহির@ ভাইয়া বাড়িয়ে বলবেন না। শেষে আহলাদে ভেঙেচুড়ে আটখানা (আট টুকরো ) হয়ে যাবো!!
১৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:২০
শিলা বলেছেন: যাযাবর পংক্তিমালা @ আমার সাথে একমত? হি: হি:
আমি তো মিনিটে মিনিটে মত পাল্টাই, এইডা কি খেয়াল আছে? তখন দ্বিমত করবেন নাতো?
১৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৩
শিলা বলেছেন: মনিটর @ ভাইয়া যে কাঠ এখনো জ্বললোই না, হেই কাঠরে আপনি 'আগুন' নাম দিয়া দিলেন?
সরি ভাইয়া, আমি আপনার মতো অনেস্ট হতে পারবো না!!!!!!!! খাইসে! কি কইতে কি কইয়া ফালাইছি!!
১৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৬
শিলা বলেছেন: সাইফুর@ কনগ্রেটস!
১৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৭
আবু সালেহ বলেছেন: আপনার লিখার ধরন পছন্দ হইছে। চালিয়ে যান......
"কম্পিউটার কিবোর্ড মন, ব্লগায় তিন জন।"
১৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩০
শিলা বলেছেন: আবুফয়সাল আহমেদ @ নিজের সম্পর্কে বলার কিছু নেই। বাবা-মার এক মাত্র সন্তান।
একটা মামাতো ভাই ছিল। বিলেতি বউ নিয়ে বিলেতেই আছে। অহন আমারে নিয়ে বাবা-মা আর মামা-মামীর সেকি টানাটানি! আমার পেছনে মামারই অবদান সবচেয়ে বেশি।
১৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৩
আবু সালেহ বলেছেন: প্প্ম্র/প্প্ম্র প্প্ব্বপ্প্ব্ত্রপ্প্বক্ষ্মপ্প্বজ্জপ্প্বষ...................................
২০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৪
যীশূ বলেছেন: শিলা, আমি অভিনন্দন না, অভিবাদন জানিয়েছিলাম।
২১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৫
আবু সালেহ বলেছেন: আরে লিখলাম কি আর আসলো কি!!!!!!!!!!
৫/৫ দিলাম>>>>>>>>
২২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৮
শিলা বলেছেন: আবু সালেহ @ শুনে মজা পেলাম।
২৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪০
শিলা বলেছেন: যীশূ @ ওকে ভাইয়া স্যালুট! বাট নট আখেরি স্যালুট!
২৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪১
শাওন বলেছেন: তোর মধ্যে বাস করে কয়জনা রে কয়জনা , এমন কিছু একটা

হাহোহেহি
২৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৫
যাযাবর পংক্তিমালা বলেছেন: @শিলা, আমিও যে মত পাল্টাইনা সেটা আপনাকে কে বললো......
ঢিল খাইয়া পাটকেল মারতে হইতেছে....
২৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৭
যাযাবর পংক্তিমালা বলেছেন: আল্লাহ ই জানে এখন কোন মিসাইল আসে.....
২৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৯
শিলা বলেছেন: শাওন@ জেগেও ঘুমাতে পারি।
২৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫১
শিলা বলেছেন: .গন্ডার.@ অনেক সময় মানুষ পশুকেও হার মানায় হাসিকান্নার এ পাগলাগারদে।
৩০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৪
শিলা বলেছেন: যাযাবর পংক্তিমালা @ মিসাইল কেন আইবো? আই থিঙ্ক উই মুভ ইন দি সেইম ডিরেকশন!! হি: হি:
৩১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৭
যাযাবর পংক্তিমালা বলেছেন: যাক মিসাইল খাইয়া আর চিত হইতে হইলোনা.....আরো লেখা চাই কিন্তু শীঘ্রই.....পামুতো...?
৩২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০২
শিলা বলেছেন: যাযাবর পংক্তিমালা @ আশা করতে পয়সা লাগে না। পড়াশুনার চাপ যে বেশি!
৩৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৪
যাযাবর পংক্তিমালা বলেছেন: লিখতেও কিন্তু পয়সা লাগেনা.....পড়াশুনা থাকলে কি আর করা.......
৩৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৬
যাযাবর পংক্তিমালা বলেছেন: তবে একটা কথা....আপনাকে অতিরিক্ত ধন্যবাদ লিন্গ ন বদলাবার জন্য......সবাই পি.বি.শেলী হইলে চলবো কেমনে....?
৩৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৮
উদাসী স্বপ্ন বলেছেন: আপনি ইম্পায়ার আর্থ ভালো খেলেন বোধ হয়?


যাই হোক, স্বাগতম আপনারে এই গুতাগুতির মাঝে!
৩৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১১
বসুরহাট বলেছেন: বিগত দিনে ব্লগে অনেক লেখ পড়েছি। তবে এ লেখার মতো আর একটি পাইনি। দারুন লিখেছেন। তাই আমি আপনাকে বলবো চমৎকার 'শিলা' আপনি বেচে থাকুন লাখো পাঠকের হৃদয়ে। শুভ হোক আগামীর দিনগুলো!!!
৩৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১২
শিলা বলেছেন: যাযাবর পংক্তিমালা@ আমি শেলী নই, কবি হবার অপচেষ্টাও আমার মাঝে নেই। ব্লগে লিখবো। কিন্তু এটা যদি আমার পড়ার ক্ষতি করে, তাহলে ব্লগ অবশ্যই ছেড়ে দেবো।
৩৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৬
যাযাবর পংক্তিমালা বলেছেন: একমত, শিলা, দেখা হবে অন্য কোন দিন অন্য কোন পোষ্টে.....সক্কলরেই শ্রেণীমতো ধইন্যোবাদ....
৩৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৩
শিলা বলেছেন: উদাসী স্বপ্ন @ এখন পর্যন্ত যাদেরকে জানলাম, তাদের মধ্যে কঠিন চিজ মনে হচ্ছে আপনাকে। বেঁচে থাকুন ভাইয়া। ভাবী বেঁচে আছেন তো?
৪০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৭
শিলা বলেছেন: বসুরহাট@ এবার আমারে ব্লগে ঘোষণা দিতে হবে 'আমার মতো এতো ভালো লেখা কেউ লিখতে পারেন না'। আচ্ছা বেশি হাসলে কি রোজা ভাঙে?
৪১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪০
উদাসী স্বপ্ন বলেছেন: আবার ভাবী পয়দা হইলো কৈ থিকা? আপনেও শুরু করলে আমি হাহাকারের ময়দানে ডেড খামু!আইজকা সারাদিন আমার কান পইচা গেলো এইটা শুনতে শুনতে!(আম্মাআআ)
৪২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৪
শিলা বলেছেন: উদাসী স্বপ্ন @ হায় হায় কয় কি! নিছক কাকতালীয় ঘটনা এটা। সরি ভাইয়া সরি। ভাবী কোথায়? এখন যে কি করি?
ইস আবার ধরা খাইছি!!!
৪৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৬
মানুষ বলেছেন: অনলাইন ফাইটিং ভাল না লাগলে আপনাকে আমার দল, বাংলাদেশ সুবাধাবাদি দলে যোগ দানের জন্য আহ্বান জানাচ্ছি।

উদু হইতে সাবধান। জানেনতো বান্দররে বেশি লাই দিলেই মাথায় উঠে।
৪৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৮
শিলা বলেছেন: উদাসী ভাইয়া! আমিও আপনার মতো উদাসী কিনা! আপনাকে প্রশ্ন করতে ভয় লাগছে। সাহস থাকলে তো জিজ্ঞেস করতাম, ভাবী ভাইয়া কই? থুক্কু দিসি কিন্তু! এখন মারা যাবে না। আমি রোজা!!!
৪৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৭
শিলা বলেছেন: মানুষ@ সত্য ও সুবচনের জন্য স্বাগতম। পার্টিতে যোগ আমারে কোন পোস্ট দিবেন, ওউডা আগে কন!!!
৪৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
চতুরভূজ বলেছেন: শিলাপু, মনডা ভালা?
৪৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
শিলা বলেছেন: প্রাকৃতজন@ শিলিগুড়িতে।
৪৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১০
মাথামোটা বলেছেন: ১ দিলাম। কারন ভন্ডামী।
৫০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
মানুষ বলেছেন: ফাস্ট লেডি

আর এই পদ অপছন্দ হলে সুবিধামতো যে কোন সিটে বসে পড়ুন। সবকটাই খালি।
৫১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
শিলা বলেছেন: চতুরভূজ @ আপু, ভালো নেই।
৫২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
শিলা বলেছেন: চতুরভূজ @ আপু, দর্শনসুলভ কথা বললেন! ভালোই।
৫৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২০
শিলা বলেছেন: মানুষ @ খালি সিট এবং সব কটাই? এখন আমি মার্কেটে, বাড়িতে নেই।
৫৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২২
অদ্ভুত ভালবাসা বলেছেন: "অদ্ভুত ভালবাসা" রইল!!!
৫৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
শিলা বলেছেন: অদ্ভুত ভালবাসা @ ও মাই গড! এটা আবার কেম ভালোবাসা?
৫৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
অদ্ভুত ভালবাসা বলেছেন: যে ভালবাসার কোন ভৌত আকার নেই তাই...অদ্ভুত ভালবাসা----যার কোন সীমা নির্ধারন করা যায় না
৫৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
বিথী বলেছেন: যাক অদ্ভুত ভালোবাসার একটা ডেফিনেশন পাওয়া গেল। ভালো লাগলো।
৫৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
ঠোঁটফাটা ব্লগার বলেছেন: হুমম, সুন্দর। আশাকরি ব্লগে আগমন করে বাংলা ব্লগিংকে আরো সমৃদ্ধ করার লক্ষে হাত বাড়াবেন।
হ্যাপি ব্লগিং
৫৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৬
শিলা বলেছেন: ঠোঁটফাটা ব্লগার @ ওকে হ্যাপি ব্লগিং!!
৬০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৯:০৩
নারী বলেছেন: কি বলিব? আমিও যে নতুন!
৬১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৯:০৮
শিলা বলেছেন: বাহ! নতুন নারী!! স্বাগতম। ব্লগীয় কায়দায় বলছি, হাত খুলে লিখে যান!!! হি: হি:
৬২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৯:৩১
বরফ বলেছেন: হুমম। আপনার লেখা দেখে কে বলবে আপনি আনকোরা নতুন ব্লগার?
স্বাগতম এবং দুহাত খুলে লিখা যান।
৬৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৩
শিলা বলেছেন: বরফ @ তাই বুঝি?????
৬৪. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:১৬
মাথামোটা বলেছেন: আপনার লেখা দেখে কে বলবে আপনি আনকোরা নতুন ব্লগার?
স্বাগতম এবং নতুন পুরানো সব নিক খুলে লিখা যান।
৬৬. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: কিছু তো কওনের বাকী রাখলেন না। যাই হোক আমি আমার সম্বন্ধে কই: আমার এখনও বিবাহ হয় নাই। সার্টিফিকেট অনুসারে আমার বয়স মোটে সাড়ে ২৫ বছর। চাকরি করি দিন আনি দিন খাই। পিরীত করনের শখ ছিলো কুটিকাল থিকা, মাগার সবজায়গায় সফলতার সাথে ডাব্বা মাইরা আমি এখন গার্লফ্রেন্ড হারা। সবাইরে আমি আমার ব্লগে স্বাগতম জানাইছি, আপনেরেও জানাইলাম। আমার ফটুক যুক্ত পোস্টে একটু ঢু মাইরেন বিশ্বাস না হইলে। পোলা আমি খারাপ না দুই একটা বদঅভ্যাস বাদে!
৬৭. ০৫ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:০২
নাজিরুল হক বলেছেন: ৫ দিয়েছি। খুব ভাল লেগেছে।
৬৮. ০৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৮
ভেজাল বলেছেন: ভালো লিখিছেন। আমিও ৫ দিলাম। আরেকটা ব্লগ সাইট হয়েছে। আজই রেজিস্ট্রেশন করলাম। দেখে আসতে পারেন। http://www.pechali.com
৬৯. ০৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২২
শিলা বলেছেন: উদাসী স্বপ্ন @ আপনার স্বপ্নের প্যাচাল প্রসব করতে থাকুন। স্বপ্ন দেখা ভালো। অন্তত স্বপ্ন দেখতে হলে স্বপ্ন দেখার সাহস লাগে। তাই না ভাবীজান!!!
৭০. ০৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৪
শিলা বলেছেন: ভেজাল @ বিজ্ঞাপনডা ভালোই চালাচ্ছেন!! তাই না?
৭১. ০৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৬
শিলা বলেছেন: নাজিরুল হক@ সত্যি ভালো লেগেছে? মাওলা অহন কই যাই? আমি ভালো লেহি? নাচতে ইচ্ছে করছে!!!!
৭২. ০৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৫
মফিজ বলেছেন: পরালেখা নিয়ে খুব ব্যস্ত?কী পড়ছেন,কোথায়?
৭৩. ০৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৮
শিলা বলেছেন: বিবিএ। আগে বাইরে পড়েছি। ব্যাস! এর বেশি বলা যাবে না!!!
৭৪. ০৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৯
কালপুরুষ বলেছেন: স্বাগতম এই ব্লগ ভূবনে। চমত্কার, ঝরঝরে এবং প্রাণবন্তু লেখা- একেবারে যেন শিলাপটে আঁকা। লেখা দিয়েই সবার মন জয় করতে পারবেন আশা করি। ভাল থাকুন।
৭৫. ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৪
শিলা বলেছেন: কালপুরুষ @ আপনাকে সালাম ভাইয়া! খুশি হলাম আপনার মন্তব্যে।
৭৬. ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২১
কালপুরুষ বলেছেন: শিলা, আপনি প্রশংসা করার মতই স্মার্ট এবং বুদ্ধিমতি। লিখতে এবং বলতে দুটোতেই বেশ পটু। আপনার পোষ্টে করা পাল্টা মন্তব্যগুলো পড়ে তাই মনে হলো। যথেষ্ট আনন্দের খোরাক আছে তাতে। না, মোটেও বাড়িয়ে বলছি না। সত্যি বলছি আপনার উজ্জ্বল উপস্থিতি সবাইকে আনন্দ দেবে। দোয়া রইলো আপনার জন্য।
৭৭. ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১১
অজানা অচেনা বলেছেন: ওয়াও। নতুন হয়ে এক্সেক্টলি যা বলতে চেয়েছিলাম- আপনি তাই বলে দিয়েছেন। গ্রেট। আপনাকে ৫, সেই সাথে একটা ভার্চুয়াল "গিভ মি ফাইভ"।

ব্লগানোর প্রেমে পড়ে পড়াশোনাটা আমার এ কয়দিনে লাটে উঠেছে। ভার্চুয়াল মারামারিটা সাইডলাইনে বসে ভালই এনজয় করছিলাম। আজ দেরীতে হলেও একটা শিক্ষা নিয়ে গেলাম আপনার কাছ থেকে। I needed it. Thanx aloot.।
৭৮. ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৩
রৌদ্র বলেছেন: শিলা, এখন দেশে আছো?
৮০. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৪
শিলা বলেছেন: কালপুরুষদা অনুপ্রাণিত হলাম। ব্লগটা এখন আমার কাছে একটা নিষিদ্ধ স্বপ্নের মতো, যেন সুন্দর নিটোল একটা ভালোবাসা। তবে আমি স্বর্ণ ঈগল দৃষ্টিতে তাকিয়ে আছি ভবিষ্যতের দিকে --ব্লগে আমার জন্য কি অপেক্ষা করছে , জীবন না পিছু হটা? তবে এটুকু বুঝতে পারছি, ভার্চুয়াল লাইফের ব্যারোমিটারে পারদটা বেশ নড়েচড়ে, নোটিশ ছাড়া।
৮১. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
শিলা বলেছেন: রৌদ্র@ হ্যাঁ এখন দেশেইতো!!!
৮২. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৮
উদাসী স্বপ্ন বলেছেন: আমার লিগা কমেন্ট কৈ? আইচ্ছা আপনি ঘুমান নাই, কালকা রাইতের থিকা লগড ইন! কেমতে কি?
৮৩. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
শিলা বলেছেন: সোমেশ্বর অলি @ সোমেশ্বর নদীর কথা মনে পড়ে গেলো!!!!
৮৪. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২০
মানুষ বলেছেন: উদু মেয়েদের ব্লগে ঘুরাঘুরির অভ্যাসটা কমাও।
৮৫. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২২
শিলা বলেছেন: উদাসী স্বপ্ন @ ইস! কতই না আবেগে একটা চাপা মেরে দিলেন!! আজ শুক্রবারে বাইরে বেরুইনি বলে বেশি সময় দিতে পারলাম।
যাক এটা বুঝলাম, ব্লগে ২৪ ঘন্টা ডিউটি দিতে গিয়ে ঝিমুনি বেরামে পাইছে। ঠিক হয়ে যাবে!!
৮৬. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
শিলা বলেছেন: অলি ভাইয়া, মনে কিছু নেবেন না। একান্ত ব্যক্তিগত প্রশ্ন : সোমেশ্বর নদীটি কি নেত্রকোনার? আপনি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছেন? ভুল হলে মাফ কইরা দিয়েন।
৮৭. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
জান্নাতুল ফেরদাউস বলেছেন: মাশাআল্লাহ পারেনও বেশ।
৮৮. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
উদাসী স্বপ্ন বলেছেন: আপনি কি বেকার না সকার? কিছু মাইন্ড খাইয়েন না!
৮৯. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
মানুষ বলেছেন: উদু তুমারে কি কইলাম, ভদ্র মহিলাগো ব্লগে কম ঘুরাঘুরি কর।
৯০. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩১
শিলা বলেছেন: উদাসী স্বপ্ন @ এইখানে ধরা খাইলেন। আমি বুজছি ধরা খাওনের পথেই আছেন। তারপরও মাইন্ড না খেয়ে বিনয়ের সঙ্গে বলবো, এ জাতীয় পরিচয় জানতে চাওয়াটা নিশ্চয়ই জরুরি নয়, অন্তত ভার্চুয়াল জগতে। যাক , খুশি হলাম এ কারণে যে, আপনি সময়ের আগে দাঁত দেখাইয়া ফেলাইছেন।
৯১. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪০
শিলা বলেছেন: উদাসীর ইনটেনশন বোঝা যায়। কিন্তু 'মানুষ' এর ইনটেনশন বোঝা বেশ কঠিন মনে হচ্ছে। অন্তত আমার জন্য।
৯২. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪১
চতুরভূজ বলেছেন: ংযরষধ, শবসড়হ অপযবহ?
৯৩. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪২
চতুরভূজ বলেছেন: উপরের কমেন্টের জন্য দুঃখিত,
কেমন আছেন?
৯৪. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৪
শিলা বলেছেন: অনুমতি পেলাম। তাই এ মাত্র মুছে ফেলেছি। আপুনি তুমি ইন্টেল।
৯৫. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৫
উদাসী স্বপ্ন বলেছেন: আমি তো আগেই ঘোষনা দিছি, আমার বিবাহ হয় নাই আমার গার্ল ফ্রেন্ডও নাই!
বিশ্বাস না হইলে এই বিষয়ে আমার অমর পোস্ট গুলান দেখেন!
৯৬. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৬
নাজিরুল হক বলেছেন: চলছে, চলুক, চলতে থাকুক........
৯৭. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৯
এরশাদ বাদশা বলেছেন: ব্লগে ঢোকার কথাই ভাবছিলাম। এড্রেসটা পেয়েছিলাম লিপির সূত্রে। ও সামহয়্যারে আছে অনেকদিন ধরে। তবে ভিন্ন নিকে। কথাটাকে সোজা করে বললে এটাই বলতে হবে, ব্লগে এসে ও লিঙ্গটাই চেঞ্জ করে ফেলেছে। ওর ভাষায়, 'এতে সুবিধে অনেক রে'। কে জানে ওর কথাই সত্যি হতে পারে। আবার নাও হতে পারে। কথাটি সেলফ কনফিডেন্সের কারণেই বলছি। কারো সঙ্গে হ্যান্ডশেইকের উষ্ণতা যেমন অনুভব করি, তেমনি পর মুহূর্তে চোখের পলকে হাতের আঙ্গলগুলোও গুণে দেখি, হ্যান্ডশেইক করার সময় চুপিসারে একটা আঙ্গুল কেটে নিলো নাতো!!
লেখাগুলো সত্যিই ভাবার মতো। আমাকে ভাবিয়েছে তাই সরাসরিই জিজ্ঞেস করছি- আপনার বান্ধবী লিপি অন্য নিকে লিখছে, আর আপনি?
ব্লগে অনেক ছেলেও মেয়ের নিক নিয়ে লিখেন। অনেকের ভাষ্যমতে, মেয়ের নিক নিলে ব্লগাররা হুমড়ি খেয়ে পড়েন।
আমার খুব প্রিয় একজন মানুষের নাম শিলা। আপনি আমার ব্লগে ঢুকলে দেখবেন, তাকে নিয়ে আমি একটি পোস্টও দিয়েছি।
শুরুতেই বাজিমাত করেছেন আপনি। আপনার লেখাটা খুব ভালো লাগলো। ৫
৯৮. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৫১
শিলা বলেছেন: উদাসী স্বপ্ন @ কমেন্ট করতে নিষেধ করবো না। করতে থাকেন!!!!!
৯৯. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৫২
শিলা বলেছেন: কাম সারছে, নাজির ভাই আমারে চাক্কা বানায়া দিলেন!!! ভাবী ভালো?
১০০. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৫
শিলা বলেছেন: এরশাদ বাদশা @ বাঁচালেন ভাইয়া আমাকে। আপনার কমেন্টে সত্যি তৃপ্তি পেলাম।
বললাম না, আমার বান্ধবী ছেলের নিকে লিখছে। তবে আমার পোস্টে এখনো কমেন্ট প্রসব করে নাই। হয়তো অভিমান!!!
১০১. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: মাইন্ড খাইলে আর আসুম না! যে স্পোর্টস বুঝে না, তার সাথে খেইলা মজা নাই!
১০২. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০০
অজানা অচেনা বলেছেন: শিলা আপু, আমি এই মাত্র আপনাকে উদ্দেশ্য করে একটা পোস্ট দিলাম। এটা আমার বিবেক আমাকে লিখতে বাধ্য করেছে। প্লিজ এটাকে অন্যভাবে নিবেননা।
আমি আপনার কাছে অনেক কারনেই আজ কৃতজ্ঞ।
১০৩. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৬
তুষার ০০৭ বলেছেন: লিখেছেন ভাল। কালা মে কুছ ডাল হ্যায়, তদুপরি হাত খুলে নতুন নিকে লিখে যান....
১০৪. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ভাল ! তয় একখান কথা । সবাই খালি হাত খুইলা লেখতে কয় । ওই কাজ ভুলেও কইরেন না । হতা খুললে কি পা দিয়া লেখবেন ! মাথা খারাপা !
১০৫. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৩৩
সারওয়ারচৌধুরী বলেছেন: স্বাগতম!!!
সানন্দে পাঁচ
আপনার ব্লগিং করে দিক সবাইকে ব্যাস!
১০৬. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৪৬
মাথামোটা বলেছেন: সাইমুম ভাই কে নতুন নিকের শুভেচ্ছা।
১০৭. ০৬ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৫
সন্ধ্যাবাতি বলেছেন: আমার উপরের মন্তব্যে পেয়ে গিয়েছ যার জন্য বসে ছিলা

এরকম উইটি লেখা অনেক দিন পড়ি নাই। গণতন্ত্রের সংজ্ঞাটা বিশেষ রকমের পছন্দ হইসে। লিপির লেখা কি আমি পড়ি? বুঝতে পারছি না!
১০৮. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৪
নাজিরুল হক বলেছেন: রেটিং করতে ভুইলা গেছিলাম।
৫ দিসি।
১০৯. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০১
এখনও গল্প লিখি বলেছেন: এতো ভাল লেখা কতদিন পড়িনি__________
১১০. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৫
শিলা বলেছেন: এখনও গল্প লিখি @ এভাবে লজ্জা দিলেন ভাইয়া!!!
১১১. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:১১
শিলা বলেছেন: মাথামোটা @ অন্নদা শঙ্কর রায়ের একটি কবিতার দুটি লাইনের কথা মনে পড়লো
'পক্ষিরাজের খেয়াল হলো
ঘাস খাবে'
১১২. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৫
শিলা বলেছেন: সন্ধ্যাবাতি@ মিথ্যা কেমনে বলি? আগে চেক দেখতে হবে। ওকে!
১১৩. ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৪৩
উদাসী স্বপ্ন বলেছেন: "সাইমুম ভাই কে নতুন নিকের শুভেচ্ছা।"

মুটামাথা তুমি আসলেই অসাধারন! তাইতো বলি নতুন আইসা এত কাট কাট লেখা!
আইসো আমরা ফখরুদ্দিনের হালিম খাই!
১১৪. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২৫
শিলা বলেছেন: উদাসী স্বপ্ন @ সানাউল হক খানের কবিতার একটি লাইন মনে পড়লো:
'অত:পর সীতা দেবী কোথায় ছিলেন'?
১১৫. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২৯
উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে আপনেই হাছা কথা কন! ব্লগের কান্ড কীর্তি আমার কিছুই ভালো ঠেকতাছে না! মনে হয় সবাই পলিরিক্স করবার আইছে ভিন্ন নিকের আড়ালে। দেশে বেকারত্বের হার বাড়ছে কি না!
১১৬. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩০
প্রাকৃতজন বলেছেন: শিলা আপু, ঈদটা কি বাড়ীতে মানে নেত্রকোনায় করছেন? আমিও বাড়ী যেতে পারি।
১১৭. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৭
শিলা বলেছেন: প্রাকৃতজন @সম্ভাবনা পচানব্বই ভাগ।
১১৮. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫৪
কালপুরুষ বলেছেন: আমি আমের মুকুল ভরা গাছের শাখে,
কাঁপি থরথর ভয়ে কালবোশেখী ঝরে;
বৃষ্টিধারায় ভিজি, চমকে উঠি বজ্রপাতে,
কষ্ট লাগে ভীষণ কঠিন শিলার আঘাতে।
১১৯. ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৯
শিলা বলেছেন: কালপুরুষদা,
'এই পৃথিবীর রণ রক্ত সফলতা
সত্য, তবু শেষ সত্য নয়'
---জীবনানন্দ দাশ
১২০. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৪
শাপলা বলেছেন: শিলা আপু
আপনার হাত পাকা। ভালো লেখসেন। ৫

ছেলেরা মেয়েদের নিক নিয়ে ঠাট্টা করে কেন বুঝি না। ভালো লেখা হলেই সেটা বুঝি পুরুষ নিকের!
১২২. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪১
দেবতা বলেছেন: দেবতার বিষপান!!
১২৩. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২০
শিলা বলেছেন: শাপলা@ সবই ইনফিউরিটি কমপ্লেক্স।
১২৪. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
শিলা বলেছেন: সোমেশ্বর অলি @ একই প্রশ্ন আমারও!!!
১২৫. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
শিলা বলেছেন: দেবতা @ বিষপান তাতে কি?
'দামাল রক্তের স্রোতে
ক্রমশ সে সত্যদ্রষ্টা নাবিকের মতো
জীবনের মর্মে ঢুকে যাবে'।
----------রফিক আজাদ
১২৬. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
সুন্দর সমর বলেছেন: ছক্কা!!! দেয়ার বিধান নাই
৫ দিলাম তাই।
লিখতে হবে আরো
সামনে বাড়ো!!
১২৮. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
শিলা বলেছেন: সুন্দর সমর @ কি লিখবো ? চেষ্টায় আছি।
১২৯. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
থেরাপিস্ট বলেছেন: শিলা আপু
ব্লগে প্রথম মন্তব্য আপনার এখানে। ভালো লিখেছেন। ধন্যবাদ
১৩০. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
শিলা বলেছেন: থেরাপিস্ট @
'মানুষের মিশ্রশক্তি, সেই তো জনতা
জানি জনতাই অলিখিত সন্ধিচুক্তি
মানুষে-মানুষে'।
---------------মুহাম্মদ নুরুল হুদা
১৩১. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪
ব্লুজ বলেছেন: শিলা....গ্রহ নয়, নক্ষত্র হও। স্বাগতম। বাংলা ৫
১৩২. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
ব্লুজ বলেছেন: শাপলা .....'ছেলে+রা' কথাটাকি ঠিক হয়েছে?
১৩৩. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
শিলা বলেছেন: 'জীবন যখন ক্রমে কেবলি শুকিয়ে যায় ডোবে
পাকের আবর্তে আর বর্বরের বাঁচাল আক্রোশে
অবলুপ্ত জ্আনীর সুবাস'-----তখন ???
১৩৪. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
শিলা বলেছেন: জ্আনীর= জ্ঞানীর
১৩৫. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৯
একরামুল হক শামীম বলেছেন: ৫ দিব নাকি?
দিয়েই দিই।
যেহেতু লেখাটা ভালো লেগেছে....
১৩৬. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৪২
শিলা বলেছেন: একরামুল হক শামীম@
'মনের কপাট ধরে মিছেমিছি দ্বন্দ্ব
শুরু নেই যার তার মনে করো শেষ'।
১৩৮. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৯
শিলা বলেছেন: 'আমি তো ভালোই আছি,
কি বিমূঢ়; যা খুশি রটাক
নিন্দুকে, পাতি না কান কিছুতেই'।
----------শামসুর রাহমান
১৩৯. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:০২
একরামুল হক শামীম বলেছেন: আপনিতো দেহি মেলা জিনিয়াস। টাসকি খাইলাম। @ শিলা
১৪০. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:১৮
শিলা বলেছেন: একরামুল হক শামীম @
'নদীতে মোচার খোলা কাঁপে কোন বেগে ভয়াবহ
মাথা তুলে পথ চলি, চৌরঙ্গীর
ফুরোলো সম্মোহ'
---------বিষ্ণু দে
১৪১. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৭
বিহংগ বলেছেন: এ শিলাতো কঠিন,কঠোর না একেবারে কোমল
লিখায় জটিলতা নেই, একেবারে স্বচ্ছজল।৫
১৪২. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫১
অজানা অচেনা বলেছেন: ও মাই গড!!!
শিলা, তুমি তো দেখি কবিতার হাফেজা!
কবিতা দিয়ে তো আর তারাবী হয়না, তাই এখানে এসে..।
গ্রেট।
তুমি করে বললাম, খুব আপন মনে হল তাই।
[সোজা বেডরুমে ঢুকে যাওয়া আরকি-তোমার কাছেই শিখা!]
লিংকে এড করলাম কিন্তু, আপততি নেই আশা করি :)। ভাল থেকো।
১৪৩. ০৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৫
কালপুরুষ বলেছেন: সিঞ্চিত শৈবালে শিলায়িত যে মন,
অন্যমনস্কতায় তার অনিবার্য পতন।
প্রখর রৌদ্রতাপে শুষ্ক সে যখন,
পাষাণ হৃদয়ে তার পদচিহ্ন তখন।
১৪৪. ০৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৬
শিলা বলেছেন: বিহঙ্গ@, আর কালপুরুষ@ প্রমাণ দিলেন আপনারা কবি। অথচ আমি মোটেও কবি নই। আমি কবিতার রেফারেন্স দিচ্ছি কবির নাম সহ। শুধু একটি কবিতায় কবির নাম দেইনি। ওটা ছিল পাড়ার এক বড় ভাইয়ের। তাও ম্যাগাজিন থেকে নেয়া। এখন আপনাদেরকে কবিতার জবাব যে কবিতার মাধ্যমে দেবো, তার মুরোদ যে আমার নাই। আমারে মাফ করে দিন। সত্যি বলছি, আমি ধরা খাইছি!!!!
১৪৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০৬
শিলা বলেছেন: অজানা অচেনা @ আমি কবিতার হাফেজ! বলেন কি! সেন্সলেস হবো তো!!
১৪৬. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৩
নাজিম উদদীন বলেছেন: লিপি কি ফিজিক্সের স্টুডেন্ট?
১৪৭. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৬
শিলা বলেছেন: নাজিম ভাইয়া, সরি ওটা টপ সিক্রেট। আমি মাফ চাচ্ছি।
১৪৮. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৩
যীশূ বলেছেন: শিলা, নদীটার নাম সোমেশ্বর না, সোমেশ্বরী। হু, নেত্রকোণায়, বিরিশিরির পাশে।

কাহিনী কি?
১৪৯. ০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৩
শিলা বলেছেন: যীশূ @ তাতো জানি। অলি ভাইয়া নদীটির নাম লিঙ্গান্তর করে সোমেশ্বর লিখেছেন বলেই আমিও বিষয়টি নিয়ে জানতে চেয়েছি।

কাহিনী কি? প্রশ্নটিতো আমিও আপনাকে করতে পারি। তাই না ভাইয়া!!!
১৫০. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৩
যীশূ বলেছেন: কাহিনী কিছু না, বিরিশিরি আমি প্রায়ই যাই। আমার খুব প্রিয় জায়গা। আপনার বাড়ি বোধহয় ঐদিকে, তাই তো?
১৫১. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৫
শিলা বলেছেন: সরি যীশূদা, আমি ভেবেছিলাম সোমেশ্বরীর তীরেই আপনি বেড়ে উঠেছেন। আর হ্যা, বিরিশিরি শব্দটিও ভালো ( প্রতিটি শব্দ হ্রস্ব-ইকার দিয়ে শুরু), জায়গাটাও দুর্দান্ত।
১৫২. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৯
যীশূ বলেছেন: না, সোমেশ্বরীর পাড়ে আমার শরীর বেড়ে উঠেনি। কিন্তু মন অনেকখানি বেড়েছে, এবং বাড়ছে।
১৫৩. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৮
শিলা বলেছেন: যীশূদা, আপনি শিল্পী, তাই না?
১৫৪. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৪
যীশূ বলেছেন: উম, হু। বলতে পারেন। অনেকে বলতো একসময়। কিন্তু কেন? কেন মনে হলো?
১৫৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৬
কালপুরুষ বলেছেন: হাহাহাহা..... ধরা খেয়েছো!! যাক তুমি যে অধরা নও সেটা জেনেই অনেকে সুখে নিদ্রা (!) যাবে। অনেকে হয়তো শিলায় শিলায় মন খোদাই করে বেড়াবে? ভয় হয় আবার কেউ শিল-পাটাতে থেতো না হয়!
১৫৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৭
হাসিব বলেছেন: জন্মানোর সংগে সংগেই সহস্র বছরের ইতিহাস জানা নিকের সংখ্যা দিন দিন আশংকা জনক ভাবে বাড়ছে। চিন্তার কথা ।
১৫৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:১৯
খতিব বলেছেন: খতিবের বৈঠকখানায় আস বুঝায়ে দিমুনে- হাসিব
১৫৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৫
বকলম বলেছেন: আরে এখানে দেখি এ্যাপ্রিসিয়েশনের ছড়াছড়ি! একেতো মেয়ে ব্লগার তার উপর ভাল লেখেন, এমনটা হওয়াই স্বাভাবিক।

ভিড়ভাট্টা ভাল না লাগলেও এই কমেন্টের ভিড়ভাট্টায় মাথা গলিয়ে আপনাকে শুভ কামনা জানিয়ে গেলাম।

আপনার শানিত কলম থুক্কু কিবোর্ড চলতে থাকুক...
১৫৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৮
:গন্ডার: বলেছেন: ওমা! কত সুন্দর লেখেগো
১৬০. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৮
শিলা বলেছেন: হাসিব@ ভাইয়া চিন্তার কথা কেন?
১৬১. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৯
শিলা বলেছেন: বকলম@ আমিও আপনার পথেই হাঁটি প্রতিদিন প্রতিরাত।
১৬২. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩১
শিলা বলেছেন: গন্ডার: @ সরো। নইলে কিন্তু কাতুকুতো খাবে!!!!
১৬৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৭
বিথী বলেছেন: নেতারা কি ডাঙ্গার অক্টোপাস? কথাটি পছন্দ অইছে।
১৬৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
শিলা বলেছেন: তাই নাকি বিথীপা?
১৬৫. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:৫৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: সবার শেষে ৫ দেয়ার প্ল্যান ছিল .........
গন্ডারের সাথে খাতির জমিয়ে ফেলেছেন দেখি , কাজটায় আগে তেমন কেউ সুবিধার করতে পারেনি :)
১৬৬. ০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৬
শিলা বলেছেন: মেহরাব শাহরিয়ার @ ভেরি ইন্টেল গাই!
এটা খাতির নয়। সৌজন্য।
১৬৭. ০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৬
কৌশিক আহমেদ বলেছেন: নিজেকে স্বীকার করি বলে, তোমাকে অস্বীকার করি না। ভাল লাগলো কথাটা। এই লেখাটা ভাল লেগেছে। পার্ফেক্ট ব্লগিয়।
১৬৮. ০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৬
শিলা বলেছেন: সংসপ্তক কৌশিক ভাইয়া, অনুপ্রেরণা পেলাম। ভালো লাগলো, ভীষণ ভালো।
১৬৯. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৫
সাদেক সামি বলেছেন: শিলা=চতুরভূজ=শাপলা
১৭০. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৬
তুষার ০০৭ বলেছেন: 'কালা মে কুছ ডাল হ্যায়' না হয়ে হবে, 'ডাল মে কুছ কালা হ্যায়'। এই ইচ্ছাকৃক ভুলের জন্য আমি বড় 'দুকখিত' আছে। আগের মন্তব্য একটু সংশোধন করি, হাত খুলে না, কী বোর্ড খুলে লিখে যান....হ্যাপী মন্তব্যাধিক্য ব্লগিং
১৭১. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১০
তুষার ০০৭ বলেছেন: ইচ্ছাকৃক=ইচ্ছাকৃত
১৭৪. ১০ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫২
শিলা বলেছেন: সাদেক সামি : হাসবো না কানবো, তা ঠিক বুঝতে পারছি না।
১৭৫. ১০ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৩
শিলা বলেছেন: তুষার ০০৭ @ হ্যাপি ব্লগিং!
১৭৬. ১০ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৬
শিলা বলেছেন: মারুফ হায়দার নিপু @ ইউ আর হান্ড্রেড পারসেন্ট রাইট ভাইয়া!!! হ্যাপি ব্লগিং!!!!!
১৭৭. ১০ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০০
শিলা বলেছেন: নেই মানুষ@ চলবে। তবে ধীরে এবং মেপে মেপে।
১৭৮. ১০ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৪
অন্যরকম বলেছেন: আচ্ছা... আমি কি এইকানে কমেন্ট করছিলাম? ভূইলা গেছি।
আর আপনার পোস্টের টপিক কি ছিল? আবার একটা মনে করায় দিয়েন.... না হলে সবাই মাঝে এসে ভুলে যাবে
১৭৯. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০০
শিলা বলেছেন: অন্যরকম @ আই এপ্রিশিয়েইট ইউর আনপ্যারালাল উইট অ্যান্ড ঈদ মুবারক। ওকে?
১৮০. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪০
কামরুজ্জামান শাহীদ বলেছেন: শিলা আপু আপনার লেখায় বিশেষ ধরণের টান আছে।
শুরুটায় চোখ রাখলে শেষটা না দেখে সরতে চাবেনা কেউ
১৮১. ১০ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
শিলা বলেছেন: কামরুজ্জামান শাহীদ@ তাই নাকি? ঈদ মুবারক।
১৮২. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২৭
মুন্নাভাইএমবিবিএস বলেছেন: অল্প কথায় কাজ সারাটা আজো শিখতে পারলাম না। জটিল। ৫
১৮৩. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:১২
যীশূ বলেছেন: শিলা, উত্তর পাইনি।
১৮৪. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৬
বইপাগল বলেছেন: ভালো লিখেছেন, ধন্যবাদ। ৫
১৮৫. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:১২
আহমাদ মুজতবা বলেছেন: সালাম এবং ওয়েলকাম আপু।
১৮৬. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০৪
মুনিয়া বলেছেন: অনেক পরে পড়লাম। খুব ভালো লাগল।
১৮৭. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৩
মানবী বলেছেন: এমন সমৃদ্ধ ভাষার লেখা পড়লে রিয়ালাইজ করতে পারি যে নিজের লেখার কোন মান নেই। আপনার লেখার ক্ষমতা অসাধারন! ধন্যবাদ শিলা।

১৮৮. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩২
শিলা বলেছেন: মুন্নাভাইএমবিবিএস @ ঈদ মুবারক!
১৮৯. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৫
শিলা বলেছেন: যীশূদা শুধু এতোটুকু বলবো, সোমেশ্বরী আমার জীবনের অনেকটুকুই। ঈদমুবারক।
১৯০. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৬
শিলা বলেছেন: বইপাগল@ ঈদ মুবারক।
১৯১. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৮
শিলা বলেছেন: আহমাদ মুজতবা @ঈদমুবারক
১৯২. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৯
শিলা বলেছেন: মুনিয়া @ ঈদমুবারক
১৯৩. ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৬
শিলা বলেছেন: মানবী আপু, মন থেকে লেখা পৃথিবীর যে কোনো লেখা অসাধারণ। খেয়াল করে দেখুন, আপনার মাস্টারপিসটি আরেকবার লিখতে পারবেন না একই ভাষায়।
১৯৪. ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৪
মুক্তকথা বলেছেন: ভালো লাগল। প্রিয় পোস্টে যোগ করলাম।
১৯৫. ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৭
শিলা বলেছেন: মুক্তকথা @ কিযে খুশি লাগছে!!
১৯৬. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
মাহবুবা আখতার বলেছেন: এই পেইজটা লোড হতে ২৪ ঘন্টা লাগল (বিলিভ ইট)!!!!!!
তারপরও বসে রইলাম যাতে মন্তব্য করতে পারি। শুধু এটাই বোঝাতে চাইছি লেখাটা কত ভালো লেগেছে!!!
দেরিতে পড়ার জন্য নিজেরই দুঃখ হচ্ছে। আপনি কিন্তু সত্যিই দারুণ লেখেন শিলা।
১৯৭. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪
মাহবুবা আখতার বলেছেন: এই পেইজটা লোড হতে ২৪ ঘন্টা লাগল
(বিলিভ ইট)!!!!!!
তারপরও বসে রইলাম যাতে মন্তব্য করতে পারি..............
শুধু এটাই বোঝাতে চাইছি লেখাটা কত ভালো লেগেছে!!!
দেরিতে পড়ার জন্য নিজেরই দুঃখ হচ্ছে।
আপনি কিন্তু সত্যিই দারুণ লেখেন শিলা।
১৯৮. ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
শিলা বলেছেন: মাহবুবা আখতার আপনার জন্য অফুরন্ত শুভকামনা ছাড়া আর যে দেয়ার কিছুই নেই।
১৯৯. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩২
শিলা বলেছেন: সামী ভাইয়া, লাদিবাজরা এবার আপনার পেছনে লাগবে। আমার ভক্ত হয়ে ঝামেলাকে আমন্ত্রণ জানালেন। সোজা কথায়, নিজের ডেথ -ওয়ারেন্ট নিজেই ইসু করে দিলেন!!!! এখন চেয়ে চেয়ে দেখুন মরণটা কিভাবে আসে!!!
ডোন্ট গেট লস্ট!!! ওকে?
২০০. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪০
সামী মিয়াদাদ বলেছেন: আপনার লেখা আগে পড়লাম না কেন বলেন তো? অসাধারণ!!!! আপনি আপু না ভাইয়া তা নিয়া আমার বিন্দুমাত্র মাথাঘামানী নাই। ভার্চুয়াল দুনিয়ায় ওইগুলা বোকামী। শুধু বলছি যে আমি আপনার লেখার ভক্ত হয়ে গেছি। আপনার লেখা ৫ দিয়ে মাপা যাবেনা।
২০১. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৯
সামী মিয়াদাদ বলেছেন: আমি গেট লষ্ট হমুনা। চিন্ত কইরেননা, পাশে পাইবেন। আর বেশী বলতেছিনা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়।
২০২. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৩
শিলা বলেছেন: সামী ভাইয়া, যে তরীর মাঝি চায় উজানে যেতে, তরঙ্গ তাকে টানে পেছনে নিতে। হাল ছাড়লে তরঙ্গের জয়, পাল তুললে মাঝির জয়।
২০৩. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৮
সামী মিয়াদাদ বলেছেন: আমি কেবলি স্বপনো করেছি বপনো আকাশে
তাই আকাশো কুশুমো করিনু চয়নো হতাশে......
২০৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৫
শিলা বলেছেন: সামী ভাইয়া, গ্রেট! গ্রেট! আপনি দেখছি স্বভাব কবি!!
২০৫. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪২
সামী মিয়াদাদ বলেছেন: এইটাতো আমার না!!!!!.....রবিঠাকুরের একটা গান। ইন্দ্রানী সেনের কন্ঠে শুনেছিলাম....
২০৬. ২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫২
শিলা বলেছেন: সামী ভাইয়া, সরি আমার জানা ছিল না।
২০৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৬
কানা বাবা বলেছেন:
কবিতা দিয়া তারাবী!
আইডিয়াটা পেটেন্ট কৈরা রাখোন্দর্কার...

 

মোট সময় লেগেছে ১.১১৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজেকে স্বীকার করি বলে তোমাকে অস্বীকার করি না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই