আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- শিলা আমার প্রথম পাঁচ - লাল দরজা
- আপনাকে আগুনে জ্বলতে হবে, জ্বালাতেও হবে!(সারওয়ার চৌধুরী) - সারওয়ারচৌধুরী
- একাত্তুরের যুদ্ধে বাবা পা দু'টি হারিয়েছেন - শাপলা
- কম্পিউটার কিবোর্ড মন ব্লগায় তিন জন - শিলা
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- আমার দুই চোখে পর্দাশীলা রিপানা/ দুই কানে অনিতার উলুধ্বনি - সোমেশ্বর অলি
- To Arild : Moderation, virtual thought policing and thinly veiled propaganda attempts - মিরাজ
- শীতল সঞ্জীবনী - মুনিয়া
- বুকের ভেতর খা খা দুপুর চৈতালী স্তব্ধতা।(চতুরভূজ) - চতুরভূজ

বাবার বিয়ে দেখানো
২০ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৪
বাবার বিয়েতে বরযাত্রী হবার অভিজ্ঞতা হয়তো সুখকর নয়। তারচেয়েও করুণ ব্যাপার হচ্ছে 'বাবার বিয়ে দেখানো'। কারণ এ প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে 'মায়ের মৃত্যু কামনা করা'।
সামহয়্যারইনব্লগবাসী কি বাবার বিয়ে দেখতে যাচ্ছে? যেভাবে গালাগালির মিসাইল ছোড়া হচ্ছে, তা আমার কাছে বাবার বিয়ে দেখানো বা মায়ের (সামহয়্যার) মৃত্যু কামনার মতোই আত্মঘাতী ঠেকছে।
একজন...
- ১৬৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৩৬বার পঠিত
আলোকিত অন্ধকার
১৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৭
যা অন্ধ করে তা-ই অন্ধকার।
অন্ধকারের সম্পর্ক কি শুধু আলোর সাথে? অরব অন্ধকার, কুটিল অন্ধকার, কোমল অন্ধকার, শীতল অন্ধকার, ঝিমানো অন্ধকার, চাপ-চাপ অন্ধকার, তরল অন্ধকার, নিথর অন্ধকার, স্নিগ্ধ অন্ধকার অথবা মনের অন্ধকারের রূপই বা কেমন?
সামহয়্যারে কি অন্ধকার আছে, কে জানে? আলোকিত অন্ধকার থাকতে পারে। তারপরও কেউ কেউ বলে ফেলতে...
- ৯৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬২১বার পঠিত
শেখাশেখি পথচলা (শিলা)
১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২১
ইচ্ছে করে বসে বসে
গদ্য লিখি গৃহকোণায়
'তুমি আছ জগত জুড়ে'
সেটা কিন্তু মিথ্যে শোনায়।
থাক আজ আর বিশ্ব কবির কথা নয়। নিজের কথা, সামহয়্যারে আমার শেখাশেখি (নাকি দেখাদেখি) পথচলার কথা।
এ কদিনে আমার কাছে মনে হয়েছে ভার্চুয়াল লাইফ কবিতার মতো, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। হরেক কায়দায় আমরা ব্লগাই। চটজলদি, মর্জিমাফিক, কম্পিত হাতে, সভয়ে, সাবধানে...
- ৮৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫২১বার পঠিত
শিলার ক্ষমা প্রার্থনা
১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৩
প্রিয় সামহয়্যারইনব্লগ পরিবার,
প্রত্যাশার নাম না জানা বিন্দু থেকে লিখছি। ঈদটা ভালোই কেটেছে বলে আমার বিশ্বাস। আমার কেটেছে দারুণ দু:শ্চিন্তায়। কারণ ঈদের আগে আমি একটা বড়সড় অন্যায় করে ফেলেছি। তাই ক্ষমা না চেয়ে স্বস্তি পাচ্ছি না।
ঘটনাটি ছিল বড়ই অদ্ভুত। কিছু বুঝে উঠার আগেই দুই আগন্তুক আমার কাছে সামহয়্যারের সব ব্লগারের...
- ৮৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭২৬বার পঠিত
এক সানকির ইয়ার
০৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:০১
এলতলা দিয়ে বেলতলা দিয়ে ঘুরে এসেও তারা এক সানকির ইয়ার! একই দলের লোক। মানসিকতায়, মেধা-মননে। এক কথায়, তারা ওপেন করে বসে আছে ডবলিউডবলিউডবলিউ.গ্যাঞ্জাম.কম।
এখন এক গলা গঙ্গাজলে দাঁড়িয়েও যদি বলি আমি শিলা, তারপরও আমার মাঝে কিছু সোকল্ড মাথামোটা সাইমুমের ভুত দেখবেন। এ ভুল ভাঙানোর চেষ্টাও হাস্যকর। হয়তো তারা কাকতালীয় এমন কিছু...
- ১৪৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৭৪বার পঠিত
কম্পিউটার কিবোর্ড মন ব্লগায় তিন জন
০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৪
ব্লগে ঢোকার কথাই ভাবছিলাম। এড্রেসটা পেয়েছিলাম লিপির সূত্রে। ও সামহয়্যারে আছে অনেকদিন ধরে। তবে ভিন্ন নিকে। কথাটাকে সোজা করে বললে এটাই বলতে হবে, ব্লগে এসে ও লিঙ্গটাই চেঞ্জ করে ফেলেছে। ওর ভাষায়, 'এতে সুবিধে অনেক রে'। কে জানে ওর কথাই সত্যি হতে পারে। আবার নাও হতে পারে। কথাটি সেলফ কনফিডেন্সের...
- ২০৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৬৫বার পঠিত
সময়ের খেরো খাতা
০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৬
সময়ের ডানায় রুপোলি রোদ ঠিকরে পড়লেও সময় সম্মোহিত হয়। সে এক অনিশেষ বৈরাগী। মানুষ কতো বিশ্রী রকমভাবে অনেস্ট হলেই পরে সত্য কথা বলবে পারে, তা প্রায়ই ভাবি। সময়ের নিক্তিতে নিজেকে মাপতে পারিনি বলেই নিজে মনে হয় বঙ্গপুঙ্গব! অথচ দেবতারা দিব্যি সোমরস পানে মগ্ন!
সময় কি নিজেই একটি আদর্শিক ডাইমেনশন? কে জানে?
হায়!...
- ৫৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৪৩বার পঠিত




