ইচ্ছে করে বসে বসে
গদ্য লিখি গৃহকোণায়
'তুমি আছ জগত জুড়ে'
সেটা কিন্তু মিথ্যে শোনায়।
থাক আজ আর বিশ্ব কবির কথা নয়। নিজের কথা, সামহয়্যারে আমার শেখাশেখি (নাকি দেখাদেখি) পথচলার কথা।
এ কদিনে আমার কাছে মনে হয়েছে ভার্চুয়াল লাইফ কবিতার মতো, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। হরেক কায়দায় আমরা ব্লগাই। চটজলদি, মর্জিমাফিক, কম্পিত হাতে, সভয়ে, সাবধানে এবং কেউবা ভেড়াকান্ত স্টাইলে। কেউবা ব্লগান আগে পাছে, কেউবা ভীষণ আস্তে। কেউবা একলা, কেউবা কাতারে কাতারে কুচকাওয়াজ করে। কেউবা ঝড়ের বেগে, ডানে বামে না তাকিয়ে। কেউবা দেখেশুনে দুলকি চালে। কেউবা বুক চেতিয়ে কেউবা ব্লগান মহাবেগে, কেউবা স্রেফ মনন দিয়ে। কেউবা আখের বুঝে, কেউবা আপন খেয়ালে। কেউবা খুড়িয়ে খুড়িয়ে, কেউবা গা বাঁচিয়ে।
ব্লগটা কারো কাছে নেশা, ভালোবাসা। কারো কাছে মত বিনিময়ের প্লাটফর্ম, কারো কাছে বিনে পয়সায় দলীয় আদর্শ প্রচারের মওকা। কারো কাছে পিঠ চুলকে দেয়ার সুখানুভূতিও। কারো কাছে কবিতা-ছড়া লেখার ডিজিটাল প্যাড।
আর আমার কাছে? যেন এক শ্বেত কপোত। যা হাওয়ায় নৌকার মতো ভাসে, তাই নাকি কপোত। তেমনি সিলিকনের হাওয়ায় ভাসে ভার্চুয়াল লাইফের সুখ-দুঃখ, নাম না জানা হাজারো অনুভূতি। যেন ইলেকট্রনিক সার্কিটে সার্কিটে ভার্চুয়াল সভ্যতা গড়ে যায় তার পথ। আপনারা কি শুনছেন তার উদ্দাম কলরব?
ব্লগটা এক অর্থে সাম্যবাদী। তালতলার কেরানীও এখানে সমানে ব্লগান। কথাটা ভুল হলে গোস্তাখির জন্য আমাকে কঠোর সাজা দিন জাঁহাপনা!!!
ব্লগ মুলত ভার্চুয়াল সাহিত্য, নিত্য দিনের। রবি ঠাকুর বেঁচে থাকলে কি ব্লগ করতেন? আমার বিশ্বাস করতেন এবং ব্লগের মহিমা দেখে লিখতেন : 'তোমার সৃষ্টির পথ রেখেছে আকীর্ণ করি বিচিত্র করি বিচিত্র ছলনাজালে'।
তাই ব্লগ কাঁপানো পোস্ট লিখে যাও বন্ধু যারা আছো মহাসুখে!!
শেখাশেখি পথচলা (শিলা)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮৪টি মন্তব্য ০টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
মেঝ দা

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন
বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।
এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন
কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি
শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন
শুধু মাকেই মনে পড়ে

সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।