যা অন্ধ করে তা-ই অন্ধকার।
অন্ধকারের সম্পর্ক কি শুধু আলোর সাথে? অরব অন্ধকার, কুটিল অন্ধকার, কোমল অন্ধকার, শীতল অন্ধকার, ঝিমানো অন্ধকার, চাপ-চাপ অন্ধকার, তরল অন্ধকার, নিথর অন্ধকার, স্নিগ্ধ অন্ধকার অথবা মনের অন্ধকারের রূপই বা কেমন?
সামহয়্যারে কি অন্ধকার আছে, কে জানে? আলোকিত অন্ধকার থাকতে পারে। তারপরও কেউ কেউ বলে ফেলতে পারেন, 'সামহয়্যার তুমি উদার জোছনা।'
'অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলছল শব্দে জেগে উঠবো না আর' --Ñ কথাটি দিয়েও জীবনানন্দ দাশ তা রাখতে পারেননি। বারবার আমাদের স্মরণে জেগে উঠছেন, হরেক কায়দায়।
দিনের ভাটার শেষে গলিত অন্ধকারের মরা মাঠটা হয়তো ধুধু করে। হয়তো সামহয়্যার বিকনের মতো চব্বিশ ঘণ্টাই জেগে থাকে। তারপরও এখানে কোমল শীতল আলোকিত অন্ধকার আছে যা প্রায় আছড়ে পড়ে সেই স্তব্ধ অন্ধকারে। কাউকে দোষ দিয়ে লাভ নেই। কারণ কারো কারো মন আর চোখের কোণে বাসা বেঁধেছে স্থায়ী অন্ধকার।
আলোর মিছিলটা ভারিই হতে চায়। কারণ বাঁধভাঙার আওয়াজ মানেই তো 'উদয়-অচলে দিবামুখে/ একচক্রে দিলা দরশন/ অংশুমালা গলে/ বিতরি সুবর্ণরশ্মি চৌদিকে তপন।'
আলোর পায়রাগুলো ডানা মেলুক Ñ- আমার মতো এটা তো অনেকেরই চাওয়া। অন্ধকারে অন্ধ-দ্বন্দ্ব যেমন জমে না, তেমনি 'অন্ধ অন্ধকারের' আলোর পিপাসাটাও হয় মেকি। তারপরও পুঞ্জিত নিঃশব্দ প্রশান্ত দুঃখের মতো কিছু সান্দ্র সুনিবিড় অন্ধকার জীবনের ঘাটে ঘাটে লেপ্টে থাকে। এ অন্ধকারও হয়তো তাড়ানো যায়। কিন্তু মনের আঁধার?
হায়! বালতি বালতি তরল অন্ধকার প্রতিদিন কে যেন ঢেলে দেয় আলোকিত সামহয়্যারের বুকে!
সময় ডানা-নাড়ে। আলোর গান গায়। প্রখর সূর্যালোকের নিচে দাঁড়িয়ে কেউ কি অমাবস্যার সূচিভেদ্য অন্ধকারে হারিয়ে যাচ্ছে? যাক না। যেতে দিন। কারো কারো জন্য এটাই তো ভবিতব্য!
যন্ত্রণার ভেতর থেকে নতুন জীবন আসে। এটাই আমাদের আলোকিত অন্ধকার, এটাই আমাদের সামহয়্যার!
আলোকিত অন্ধকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯৮টি মন্তব্য ০টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
মেঝ দা

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন
বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।
এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন
কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি
শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন
শুধু মাকেই মনে পড়ে

সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।