ব্রেকিং নিউজ : রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সাইট হ্যাক করলো মিয়ানমার হ্যাকাররা
১১ ই জুন, ২০১২ ভোর ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ মধ্য রাতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে মায়ানমারের হ্যাকাররা|
http://www.moedu.gov.bd/ সাইটে প্রবেশ করলে দেখা যাচ্ছে হোম পেজে হ্যাকাররা মায়ানমারের পতাকা ঝুলিয়ে দিয়েছে| সেখানে বড় করে লেখা আছে, "উই লাভ রাখাইন"| সাইটটি ওপেন করলেই শোনা যাবে রাখাইন মিউজিক| সাইট হ্যাক তথ্যে লেখা আছে এই সাইটটি হ্যাক করেছে "বিলিংক হ্যাকার গ্রুপ"| এছাড়া তারা একটি ম্যাসেজে মায়ানমার-বাংলাদেশ সীমান্তে বৌদ্ধ ও রাখাইনদের হত্যা বন্ধ করতে বলেছে| এরপর বাজে ভাষায় গালি দিয়ে বাংলাদেশিদের রোহিঙ্গা উল্লেখ করে বলেছে, সীমান্ত হত্যা বন্ধ না হলে রোহিঙ্গাদের উপর আক্রমণ বন্ধ হবে না (তারই ফলশ্রুতিতে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সাইট হ্যাক করেছে)| তারা বাংলাদেশ থেকে তাদের ভূমি ফেরত চেয়ে বলেছে আমাদের ভূমি ফেরত দাও | তারা আরো লিখেছে, আমরা তোমাদেরকে (বাংলাদেশীদেরকে/রোহিঙ্গাদেরকে) খুজছি, এবং রোহিঙ্গাদের ধর্মের সবাইকে আমরা খুব শীগ্রই হত্যা করবো| সর্বশেষ তাদের ম্যাসেজে তারা আবারও লিখেছে, আমরা রাখাইনদেরকে ভালবাসি আমরা মায়ানমারকে ভালবাসি|
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১২ ভোর ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুনঅনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুনপূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর...
...বাকিটুকু পড়ুন