যুদ্ধক্ষেত্রে বুলেটবিদ্ধ সৈনিক...
কিম্বা প্রেমের সংঘাতে ব্যর্থ প্রেমিক..
কেউ ফিরে কি আসে কখনো?
কিম্বা ফিরে কি আসে সেই মানুষটা, তোমার অতীত নষ্ট করার অপরাধে
যার স্মৃতিগুলোকে মৃত্যুদন্ড দিয়েছিলে বহু বছর আগে?
উঠতি বয়সের আবেগে, পকেট খরট বাঁচিয়ে ফুল কিনে দিতে যাকে...
আজ ধনী স্বামীর পাশে, ইম্পোর্টেড গাড়ীতে বসে...
আজ চিনতে কি পারে সে তোমায়???
এতসব প্রশ্ন, এত সংশয়....
তবু আজো ভালবাসা হয়...
নির্ঘুম রাত কাটে, জেগে থাকো তুমি জেগে থাকি আমি...
ভেবেও দেখিনা, রাত তো কখনো নির্ঘুম হয়না..
নির্ঘুম তো হই তুমি আর আমি....
তাই ঘুমিয়ে পড়োনা...
জেগে ওঠো.... জেগে থাকো....
আর ভালবাসো....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



