আমার প্রিয় পোস্ট

আবু সাঈদ জিয়াউদ্দিন এর পোস্ট এর কমেন্ট

২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৬

শেয়ার করুন:                   Facebook

আবু সাঈদ জিয়াউদ্দিন এর মূল লেখাটি পাবেন এখানে।


কমেন্ট টি বড় বলে পোস্ট আকারে দিলাম।




আমি বাংলা ভাষা বা আপনার লেখার বিরোধী না। তবে আমার কিছু ব্যাক্তিগত মতামত জানাচ্ছি।

২য় প্যারাঃ তিশমার ঐ ধরনের পোশাক, উল্কি আর কথার ধরন হয়তো অনেক দর্শক উপভোগ করেন। টেলিভিশনের বিজ্ঞাপনের প্রসারের জন্য এটা প্রয়োজন।

সে ছোট হোক বা বড়, আপনি তাকে মাফ করার কেউ না। সে কি আপনার কাছে তার অনুষ্ঠান দেখার জন্য ভিক্ষা চেয়েছে? পছন্দ না হলে আপনি দেখবেন না।

৩য় প্যারাঃ হয়তো ঐ “টক শো” তে অংশগ্রহনকারীরা সত্যিই ভাল/শুদ্ধ বাংলা জানেন না। তবে মনে রাখবেন অধিকাংশ বাংলাদেশীরা আন্‌চলিকতার(কথাটা একসঙ্গে লিখতে পারলাম না) টানে বাংলায় কথা বলেন। উচ্চারনের বিকৃতির কারনে অনেক ক্ষেত্রে বোঝাই যায় না এটা বাংলা ভাষা কী না।

নিজের দেশে যারা কোন ক্ষেত্র পায়না তাদের অধিকাংশই বিদেশ যায় ভাগ্য ফেরাতে। তবে অনেক দেশপ্রেমীরা ভাগ্য ফেরার পর দেশে ফিরে আসে অথবা বিদেশ থেকেই দেশে সাহায্য করে। টরেন্টোতে কত জন দেশপ্রেমী বাংলাদেশী আছে তা আমার জানা নাই। তবে অনেক কেই জানি যারা গিয়েই সুযোগ বুঝে ইমিগ্রান্ট হবার জন্য আবেদন করছে। তাই টরেন্টোর বাংলাদেশীরাও ঐ “টক শো” এর অংশগ্রহনকারীদের মতো নিজেদের সুশীল আর জ্ঞানী দেখানোর জন্য কথায় কথায় পশ্চিমের উদাহরন আর ইংরেজী শব্দ ব্যাবহার করবে না এমন কোন কথা নাই। তারাও সুশীল আর জ্ঞানী হতে চায়। এবং তারা যে এটা না, আপনার লেখাতেই তার প্রমান।

৪র্থ প্যারাঃ সেন্ড বলা হয় কারন সেন্ড কথাটা মোবাইলে লেখা থাকে। এতে ব্যাবহারকারীর বুঝতে সুবিধা হয়।

৫ম প্যারাঃ চোখ বুজে বিশ্বাস করলাম যে আপনার উল্লেখিত ব্যাক্তিদ্বয় খুব ভাল আর শুদ্ধ ইংরেজী আর বাংলা বলেন এবং একটাকে অন্যের সাথে মেশান না। কিন্তা কতজন বাংলাদেশীরা তাঁদের চেনেন? আমাদের আশেপাশের সাধারন লোকজন যেভাবে বাংলায় কথা বলেন সেটাকে সহজভাবে গ্রহন করতে আমরা অভ্যস্ত।

৬ষ্ঠ প্যারাঃ ব্লগার হোক বা সাধারন মানুষ, যারা ইংরেজী এবং বাংলা মিশিয়ে ব্যাবহার করতে অভ্যস্ত তাদের এই দুই ভাষাতেই তাদের ব্যাবহৃত শব্দ ব্যাবহারের সমান দক্ষতা আছে। তারা জানে কোথায় কোন শব্দ ব্যাবহার করতে হবে। সেটা হোক ইংরেজী বা বাংলা। তারা বাংলাকে অবাজ্ঞা করে না। বরং এটা তাদের জ্ঞানের পরিধির উদাহরন।

৭ম প্যারাঃ এটি সম্পুর্ন আপনার ব্যাক্তিগত ধারনা। বাংলাদেশের কজন অসৎ মানুষ এভাবে কথা বলে? বা যারা অসৎ বা কিছু লুকোতে চায় সবাই কি এভাবে কথা বলে?

এবার ১ম প্যারায় ফিরে গিয়ে এই লেখার ইতি টানছি।

১ম প্যারাঃ এখানে আপনি অসন্তোষ প্রকাশ করেছেন। অনুষ্ঠানের মান খারাপ এবং অতিরিক্ত অর্থব্যয়ের কথা বলেছেন। প্রথম চ্যানেল বাদ দিয়ে দ্বিতীয় চ্যানেল নিয়েছেন। এবং দ্বিতীয় চ্যানেলেও অনেক কিছু খারাপ লাগছে। প্রথম লাইনেই লিখেছেন অনেক দিন বাংলাদেশের টিভির অনুষ্ঠান দেখেননি। যখন আবার দেখতে শুরু করেছেন, আপনি আপনার কাংখিত অনুষ্ঠান পাননি। তাই পুরো ব্যাপারটাই “আঙ্গুর ফল টক” এর মতো হয়েছে। আর আপনার এই লেখাটা “আঙ্গুর ফল টক” এর একটি প্রকৃষ্ঠ উদাহরন।

বিঃ দ্রঃ আমার পুরো লেখাটাই আপনার লেখার প্রেক্ষিতে লিখলাম। আপনার প্রতি কোন ব্যক্তি আক্রমন নয়।

 

 

  • ১৫ টি মন্তব্য
  • ৪৮১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ১৭ জনের ভাল লাগেনি
১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৯
comment by: নরাধম বলেছেন: মহিলা ছাগল, ছবিটা কার লাগাইছেন? মহিলা ছাগল না লিখে "ছাগি" নিক নেয়াটাই ভাল ছিলনা?
২. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৮
comment by: জেনারেল বলেছেন: ছাগির ছবিটা চাংকু চাংকু লাগতাছে
৩. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৯
comment by: মুক্তি বলেছেন: খি খি খি খি
৪. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫০
comment by: রাতমজুর বলেছেন: ছাগল ... মাইনাস ...
৫. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ব্যাপক গিয়ানি পোস্ট ..... মাইনাস
৬. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০৮
comment by: বিগব্যাং বলেছেন: ভালো গিয়ান হইলো...দয়া করে মাঝে মাঝে এমন গিয়ান দিয়েন...মাইনাস...
৭. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২১
comment by: বিগব্যাং বলেছেন: আরো ভালো হয়, এমন ধরণের গিয়ান যদি কোনো টক শো তে গিয়ে বলেন...বেশি মানুষ উপক্রিত হতো...
৮. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৮
comment by: এস্কিমো বলেছেন: ভাল পোস্ট - প্রিয় পোস্টে রাখলাম।
৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৬
comment by: আবাবিল বলেছেন: এ কেমন নিক?
১০. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৮
comment by: হুদাই বলেছেন: মহিলা ছাগল কি বাংলা শব্দ নাকি বৈদেশী শব্দ?

খাসি/পাঠার লিঙ্গন্তর ছাগল বলে জানতাম। কিন্তু মহিলা ছাগল????
১১. ১৫ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৯
comment by: বিটলা বলেছেন: আপনার কিছু ব্যাক্তিগত মতামত জানলাম।
থ্যাঙ্কুস।
১২. ২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৯
comment by: রাজর্ষী বলেছেন: আপনার কথার যুক্তি আছে।
১৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০২
comment by: মাহবুবুল আলম লীংকন বলেছেন: যুক্তি আছে।
১৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১২
comment by: একলব্য১৯৭১ বলেছেন: "তিশমার ঐ ধরনের পোশাক, উল্কি আর কথার ধরন হয়তো অনেক দর্শক উপভোগ করেন। টেলিভিশনের বিজ্ঞাপনের প্রসারের জন্য এটা প্রয়োজন।"


দর্শক চাহিদা আছে বলেই বিকৃত উচ্চারণে জগাখিচুড়ি বাংলাকে প্রশ্রয় দিতে হবে, তাও টিভিতে-এ ধরণের কথা মেনে নিতে পারছি না।বরং টিভি কতৃপক্ষের উচিৎ ছিল এধরণের অসুস্থ জিনিস প্রশ্রয় না দেয়া।নীলক্ষেতের অশ্লীল বইগুলোরও কিন্তু স্কুল ছাত্রদের মাঝে অনেক চাহিদা(অস্বীকার করছিনা যে স্কুলে থাকতে আমিও এক আধটি দেখিনি), তার মানে এই না যে সেটিকে জাতীয় প্রকাশনা মাধ্যমে স্থান দিতে হবে।যদি তা করা হত তাহলে স্কুল বয়েসের পরে আমার বিষয়টিকে খারাপ মনে না হয়ে সেটিকেই স্বাভাবিক মনে হত,ত্যাগ করার চিন্তা হয়তো করতাম না।

আশা করি আমার বক্তব্য বুঝাতে পেরেছি।
১৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৩
comment by: একলব্য১৯৭১ বলেছেন: * কর্তৃপক্ষ

 



 


shilablog@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৪২৮