বিশাল কবিতার একটি অংশ। মূল কবিতাটি দেখুন এইখানে ঃ
আসুন একটা কবিতা লিখি তেমনই
তাবৎ বাংলার জনগণ অংশ নিবে তাতে
পৃথিবী অবাক চোখে তাকিয়ে রবে
কিনা পারে বাংলার দামাল সন্তানেরা?
এদেশের মানুষ হাতে হাত মিলিয়ে পারে
রচনা করতে সুন্দর ভবিষ্যৎ
ভালোবাসায় ভরিয়ে দিতে দিতে
গড়ে এক নতুন জগত।
কি আসে যায়, কবিতার মর্মার্থ কি,
যখন কবিতা লিখবো বলো আমরা সবাই একত্রিত হয়েছি!
আজ বাংলার সাহসী সন্তানেরা
গর্বভরে তাকিয়ে দেখো
শত সহস্র কবি অকবি মিলে
বিনেসুতার কি অপূর্ব মালা আমরা তৈরী করে রেখেছি।
আসুন আজ তেমনই এক কবিতা লিখি,
আমাদের হৃদয়পটে, বাংলার এই মনভূমে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



