ভারত যাওয়ার জন্য ভিসা পেতে এখন অনেক ঝামেলা পোহাতে হয়। পাঁচ বছর আগে ভারতের ভিসার জন্য এত ঝামেলা লাগতো না। লাইনে দাড়ালে ২ঘন্টার মধ্য ভিসা পাওয়া যেত। এছাড়া লোকমারফত পাসপোর্ট জমা দিয়েও ভারতীয় ভিসা পাওয়া যেত।
এখন সে অবস্থার অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন ভারতে ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে গেছে।
সকাল গুলশান স্যুটিং ক্লাবের কাছে রাস্তার ফুটপাতে দেখলাম রোদের মধ্যে অনেক মানুষ বসে আছে। তারা সবাই ভারত যাবে। তাই ভিসার জন্য লাইন দিতে এসেছে।
পাসপোর্ট জমা হবে আগামী কাল রোববার। কিন্তু লাইন ধরেছে আজ ফজর থেকে। অর্থাৎ আজ শনিবার সারা রাত ওই ফুটপাতে থাকতে হবে।
কথা এখানেই শেষ নয়। সকালে পুলিশ এসে আবার তালিকা করবে। একজন বললেন পুলিশের তালিকায় নাম উঠতে হবে। শুধু আগে এসে বসে থাকলেই হবে না।
পুলিশ যখন সকালে এসে তালিকা করবে তখন অনেকের নামের মাঝে দালালদের নাম যোগ হবে। অর্থাৎ আজ যারা লাইন না ধরে দালালদের সঙ্গে কন্টাক্ট করবে তারাও কালকের লাইনে ঢুকে যাবে।
এ বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় অনেক নিউজ হয়েছে। কিন্ত বিষয়টি সরকারি মহলে এখনও কোন নারা দেয়নি।
ভারতে কেউ যায় চিকিৎসার জন্য কেউ যায় আত্মিয় সজনের কাছে বেড়াতে আবার কেউ যায় ব্যবসা করতে। এখন কথা হচ্ছে দেশে একটি জনগণের সরকার ক্ষমতায় থাকা কালে জনগণের এই দুর্ভোগের খবর তাদের কানে পৌছে না কেন। নাকি তারা এসব ই জানে শুধু কিছু করে না।
সরকারের কর্তা ব্যাক্তিরা বিষয়টির দিকে নজর দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



