সুপ্রিয় ব্লগার ভাইরা আইজকা আমি আপনাগোরে বাস্তব উদাহরন সহ বুঝামু নিজেরে কেমনে পেইন দিতে হয় , ওরফে সেলফ পেইনাইজেশন মেথড কারে কয় ।
সংজ্ঞা : যে পদ্ধতিতে যে কেউ নিজে নিজেই , নিজেকে মারাত্মক পেইনে ফেলতে পারেন তাহাকে সেলফ পেইনাইজেশন মেথড বলা হয়।
উদাহরন : বাসায় আমি ছাড়া কেউ নাই সবাই ঈদ উপলক্ষে বাড়ি গেছে ।সন্ধায় টিউশনিতে যাওয়ার জন্য বাহির হমু খুব পার্ট নিয়া শার্ট প্যান্ট পইরা রেডি হইলাম । তারপর বাসায় তালা মারলাম । তারপর মনে পড়ল তালার চাবি বাসার ভিতরে রাইখা আইছি ।
টিউশনি বাদ দিয়া ঘন্টা খানেক খাইটা তারপর বাসায় ঢুকতে হইল । এখন আবার ঈদের আগের দিন সকালে , মানে আজকে সকালে সেই টিউশনি করন লাগব ।
মন্তব্য : মেজাজটা পুরাই বিলা হইয়া গেল ।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



