একবার ইংল্যান্ড সফরে জর্জ ডব্লিউ বুশ রানীর সাথে চা পানের দাওয়াত পেলেন। বুশ জিজ্ঞাসা রানীকে জিজ্ঞাসা করলেন, তার নেতৃত্বদানের ফিলোসফি কি? রানী বললেন যে তার চারপাশে শুধু বুদ্ধিমানরাই থাকতে পারে। বুশ এবার জিজ্ঞাসা করলেন যে, তিনি কিভাবে বুঝতে পারেন তার অধিনস্তরা বুদ্ধিমান? "আমি তাদের সঠিক প্রশ্নটি করি।" রানী বললেন। "দাড়ান, আমি আপনাকে পদ্ধতিটা দেখাচ্ছি।"
রানী টনি ব্লেয়ারকে ফোন করলেন এবং বললেন, "মি. প্রধানমন্ত্রী, একটি প্রশ্নের জবাব দিন, আপনার মায়ের একটি সন্তান, আপনার বাবার একটি সন্তান, এই সন্তানটি আপনার ভাই বা বোন নয়। সন্তানটি কে?"
টনি ব্লেয়ার প্রতিউত্তরে, "ম্যাম, সেতো আমিই।"
"সঠিক, ধন্যবাদ এবং বিদায়।" তিনি ফোনটি রেখে দিলেন এবং বুশকে বললেন, "পদ্ধতিটা বুঝলেন তো?"
"অবশ্যই ম্যাম। অনেক ধন্যবাদ। আমি অবশ্যই পদ্ধতিটি ব্যবহার করব।
সফর থেকে ওয়াশিংটনে ফেরত এসে বুশ স্থির করলো, সিনেটের বৈদেশিক সম্পর্কিত কমিটির চেয়ারম্যানকে পরীক্ষা করবেন। বুশ জেসে হেলমস কে হোয়াইট হাউজে তলব করে বললেন, "সিনেটর হেলমস, আমি ভাবছিলাম আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা।"
"অবশ্যই, কেন নয়, আপনার মনের প্রশ্নটি কি স্যার?"
"ও, আপনার মায়ের একটি সন্তান, আপনার বাবার একটি সন্তান, এই সন্তানটি আপনার ভাই বা বোন নয়। সন্তানটি কে?"
হেলম কিছুক্ষন চিন্তা-ভাবনা করে অবশেষে বললো, আমি কি একটু ভেবে উত্তরটা দিতে পারি? বুশ প্রস্তাবটি মেনে নিল এবং হেলমস প্রস্থান করল। সে তাৎক্ষনিত সিনিয়র সিনটেরদের নিয়ে একটি মিটিংয়ে বসলো এবং কয়েক ঘন্টা কাটিয়ে দিল। কিন্তু কেউই কোন সমাধান দিতে পারল না। অবশেষে সে বেপরোয়া হয়ে স্টেট ডিপার্টমেন্টে কলিন পাওয়েলকে ফোন করলো এবং তার সমস্যার কথা বলল।
"দেখুন, আপনার মায়ের একটি সন্তান, আপনার বাবার একটি সন্তান, এই সন্তানটি আপনার ভাই বা বোন নয়। সন্তানটি কে?"
পাওয়েল তাৎক্ষনিক উত্তর দিলো, " সে অবশ্যই আমি। গাধা একটা।"
হেলমস পেরেশানী থেকে মুক্ত হলো, হোয়াইট হাউসে সে ফিরে সে আনন্দে উত্তেজিত হয়ে বলল, "স্যার, উত্তরটা আমি জানি স্যার। স্যার আপনার প্রশ্নের লোকটি আর কেউ নয়, কলিন পাওয়েল।"
উত্তর শুনে বুশ প্রচন্ড বিরক্তি ভরা কন্ঠে বলল, আরে ছাগল ওইটা টনি ব্লেয়ার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



