আমার আসল জন্মদিন নভেম্বরে, পরবলেম সেইটা না,
পরবলেম হইলোক গিয়া, ব্লগে আমার জন্মদিন গেসে গত সপ্তাহে। কেমতে গেল কইবার পারলাম না।
দেখতে দেখতে ৩ খান বছর পার হইয়া গেল, বলতে গেলে বলগের অন্যতম বুড়া পাবলিক (তয় কয়জন মোরে চেনে সেইটা একটা কথা)।
সামুর মনে হয় এইখান একটা রেকর্ড।
তিন খান বছরে খাইছি একখান মাত্র ধমক (Warning)। জেনারেল, মেজর কিচ্চুই হইবার পারিনাই।
ছোড থাকতে কেলাসের চুপিসারে থাকা পোলাডা বলগেও আইসা চুপিসারে বলগের এক কোনায় বইসা আছি, হালার বয়স কত্ত হইলো তবুও জনপ্রিয় হইবার উপায় খান শিখবার পারলাম না।
এই তিনখান বচ্ছরে দেখলাম কত্তশত নাটক, কত আসা-যাওয়া, বাংলা ছি:নেমা ফেল্টুস এই ব্লগ সিনেমার কাছে।
অভিষেক লেখাটায় ভালই গালি খাইছিলাম নিজেরে শিবির কইয়া।
Click This Link
বলা যায় আমার লেখা গুলানের মাঝখানে সবচেয়ে জনপ্রিয় লেখা।
মনে করছিলাম এইখান লেইখা একটু জনপ্রিয় হইবাম।
তারপর বাস্তব জীবনে শিবির থেকে আস্তে আস্তে দূরে চলে আসা, আর তার প্রতিফলেন বলগেও এই নিয়া চিল্লাচিল্লি কম করা, আমার জনপ্রিয় হওয়ার পথ রুদ্ধ কইরা দেয়।
৩ বছর ১ সপ্তাহ-এ লেখছি মাত্র ১০৯খান লেখা। এইখানেও মনে হয় রেকর্ড। বছরে ৩৬ খান, মাসে ৩ খান। খরাপ না।
১০৯ খান পোস্টে পাইছি মাত্র ৮৪৪খান মন্তব্য, যার বিপরীতে করছি ৩ গুন, ২৪৮৬ খান। আর আমার বলগ দেখা হইছে মাত্র ৪১৩৭৫ বার।
আমার উপরের স্ট্যাটিসটিকস দেইখাই বোঝা যায়, আমি যতটানা লেখতে ভালা পাই, তার চেয়ে পড়তে আর কমেন্ট করতে। তাই লেখেন সবাই মিল্লা আর আমি পড়তে থাকি আরও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




