আজ সোমবার থেকে বাংলাদেশ ব্যাংক বাজারে ১০০০ টাকার নোট এলো। দুই অর্থবছরে ২০ কোটি নোট বাজারে ছাড়া হলেও প্রাথমিকভাবে ৩০ লাখ নোট ছাড়া হচ্ছে। প্রথমদিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে ছাড়া হবে পরে পর্যায়ক্রমে অন্যান্য শাখা থেকে ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক এবং সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে এ ১০০০ টাকা নোটের উদ্বোধন করেন।
খন্দকার মাজহারুল বলেন, ১০০০ টাকা নোটের ফলে বাজারে কোনো ধরনের প্রভাব ফেলবে না। দেশে জিডিপি বেড়েছে, সে সঙ্গে টাকার সরবরাহ বেড়েছে, তাই উচ্চতার ফারাক দূর করতে এখন ৫০০ টাকার নোটের থেকেও বড় নোট দরকার। তাই ১০০০ টাকার নোট ছাড়া হচ্ছে। প্রতিটি ১০০০ টাকার নোট তৈরিতে খরচ হয়েছে ৬ টাকা।
তিনি জানান, বর্তমানে বাজারে ৩৫ হাজার কোটি টাকা রয়েছে। হাজার টাকার নোট ছাড়াতে বাজারে টাকার পরিমাণ বাড়বে না এবং মূল্যস্ফীতির ওপর কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, আমাদের পাশের দেশগুলো অনেক আগেই বড় নোট বাজারে ছেড়েছে, সেদিক দিয়ে আমরা পিছিয়ে আছি। আরো আগেই এ নোট বাজারে ছাড়া দরকার ছিল বলে তিনি মন্তব্য করেন। নোট তৈরির পুরো কাজ শেষ করতে এক বছরেরও বেশি সময় লেগেছে বলে তিনি জানান।
১০০০ টাকার নোট ডিজাইন কমিটিতে ছিলেন ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, শিল্পী মোস্তফা মনোয়ার, আবদুল কাইয়ুম, জাতীয় জাদুঘরের নূর হোসেন তালুকদার ও চারুকলার আবদুর শাকুর শাহ।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।