মৃত্যু (১)
Click This Link
কানের কাছে বিভৎস এক দীর্ঘশ্বাসের অস্তিত্ব,
চোখের কোনায় কিম্ভুতকিমাকার এক ছায়া ;
পরনে সফেদ লুঙ্গি, গলায় গ্রামীন চেকের গামছা
মৃত্যু নিঃশ্বব্দে প্রবেশ করল আমার ঘরে ।
অন্ধকারে বিদঘুটে এক হাওয়া ছেড়ে বলল,
"তোমাকে আমার সাথে যেতে হবে ।"
আমি বললাম, "কেন ?"
মৃত্যু বলল, "দ্যাখ পৃথিবীতে প্রত্যেকটি
মানুষ আসে নিদৃষ্ট সময়ের জন্য,
নিদৃষ্ট কিছু কাজের জন্য ;
পৃথিবীতে তোমার সময় শেষ ।
কাজের যদিও অনেকটাই বাকী.......
আমি বললাম, "বুঝলাম, কিন্তু আমিতো
তোমার সাথে যেতে পারিনা !"
মৃত্যু বলল, "কেন ?
তোমাকে যে যেতেই হবে....
আমি বললাম, "আমি যেতে পারিনা
কারণ, আমি আমার মনকে কথা দিয়েছি
তার ছাড়া আমি অন্য কারূর সাথে যাব না ।
যদি সত্যিই আমাকে নিতে হয় ;
তবে আমার মনের রূপ ধরে এসো...
আমি তোমার সঙ্গে যাব ।
(শেষ)
২৩ ডিসেম্বর ২০০৯
দুপুর ২:৩৫
বাকলেইট
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



