বদলে যাওয়া জীবণ নি্যে
ব্যাটমিন্টন ফেদারের মত
এক কোর্ট থেকে অণ্য কোর্ট করছ তুমি,
এই হাওয়ায় উড়িয়ে সজোরে মারছ
তো, এই অন্যপ্রান্ত থেকে স্ম্যাশ ...
আমি নির্ভেজাল প্রভুভক্ত চতুষ্পদ যেন ;
পরিশ্রান্ত জিহ্ববা বের করে হাপাচ্ছি হাপড়ের মত ;
ভাবছি তবুও আছ সাথে এইতো বেশ ।
কুড়িগুলো ফুটতে পারেনি বলে আজও তোমাতে আছি।
স্বপগুলো বড় বেশি ক্লান্তি নিয়ে ঝিমিয়ে পড়ে,
নিঃশব্দ মৃত্যুর দীর্ঘশ্বাসে জেগে ওঠে আবার... .. .
(চলবে....)
২৩ ডিসেম্বর/০৯
ভোর ৫:১৫
বাকলেইট
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


