হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস নিয়ে ব্রিটিশ চলচ্চিত্র
২৬ শে অক্টোবর, ২০১১ রাত ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
বাংলাদেশের কথাশিল্পী হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস 'নভেরা' অবলম্বনে নির্মিত হবে ব্রিটিশ চলচ্চিত্র। ইংল্যান্ডের পরিচালক জেমি থমসন ছবিটি নির্মাণ করবেন। তিনি এর আগে 'দ্য লস্ট চয়েসেজ' নামের একটি ছবি নির্মাণ করেছেন। এটি মুক্তির অপেক্ষায় আছে। তার পরবর্তী ছবিটিই হচ্ছে হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস নিয়ে। পুরো ছবির চিত্রায়ন হবে লন্ডনসহ সারা ইউরোপে। ছবিটির সঙ্গীত পরিচালনা করবেন এস আই টুটুল। এ ছাড়াও থাকছেন ভারতের বিক্রম ঘোষ। ছবিটির সহকারী পরিচালক লন্ডন প্রবাসী তারিক রানা চৌধুরী জানান, এখন ছবির পাণ্ডুলিপির কাজ চলছে। ঔপন্যাসিক হাসনাত আবদুল হাইয়ের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছে। ছবির সম্পাদনাসহ ব্যাকগ্রাউন্ডের কাজ লন্ডনে করা হবে। ছবিটি ইংরেজি ভাষায় করা হচ্ছে। তারিক আরও বলেন, 'আমরা অনেক দিন ধরেই এ পরিকল্পনা করেছি। সবাই বাংলাদেশের হওয়ায় গল্পটা এ দেশের একজনের কাছ থেকে নিয়েছি। তবে ছবির কাজ ইংল্যান্ডেই করা হবে। মুক্তিও পাবে লন্ডনের বিভিন্ন প্রেক্ষাগৃহে।'
চলতি মাসেই ছবির অভিনয় শিল্পী চূড়ান্ত করা হবে।
http://www.shamokal.com/
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন