চেতনার শহরে কারফিউ
------------------------------------------------
আজ যুক্তির পথে শক্ত বুটের ঠক ঠক শব্দ
মুক্ত চিন্তারা ডুঁকরে কাঁদে, সত্যের বেচাকেনা
হয়ে গেছে মিথ্যার শহরে।
জেগে থাকা মানুষগুলো ঘুমিয়ে থাকে, সারারাত
টিভিতে র্তকবাগীশদের র্তক দেখে, বুদ্ধিজীবির
র্মূখতা দেখে ক্লান্ত মানুষগুলো বিছানায় যায়- ঘুমায়।
আমাদের চেতনার শহরে কারফিউ, জেগে উঠা বারন,
চেতনা গুলো এক হলেই রাত্রি দিন ইন্টারোগেশন।
মুক্তির তৃষিত চোখ আর রক্তিম দৃষ্টির দুয়ের মাঝামাঝি
এই মৃত নগরীতে মনে হয় দাঁড়িয়ে পেচ্ছাব করি।
------------------------------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



