ইন্টেল্যাকচুয়ালেরা একদিন কবিতা লিখবে
--------------------------------------------------------------
ও অঞ্চলের মানুষগুলো কবিতা বুঝেনা
শিয়রের পাশে পরে থাকেনা কবিতার বই।
পুরুষগুলো সঙ্গমের আগে কবিতা শুনায়না বউকে---
বউরা একেকজন চাতকী—কবিতার জন্য প্রার্থনারত।
রাইমস গুলো এলোমেলো-ছড়ার ছন্দ বুঝেনা বাচ্চারা;
কেননা, ও অঞ্চলের বাবাগুলো কবিতা বুঝেননা।
প্রেমিকের পকেটে “প্রেম পত্র লিখন” ফুটপাতিয় গাইড
জাবর কাটে অতীত প্রেমের ডায়ালগ—
প্রেমিকার শরীর ভেঁজে, মন ভেঁজেনা
তাই রান্নাঘরের হেঁসেল থেকে বউরা, রাইমস বুকে নিয়ে
বাচ্চারা আর ভেঁজা শরীর নিয়ে প্রেমিকারা--
কবির কাছে ছুটে গেলে আমি তাদের দোষ দেখিনা,
বরং আশা করি এহেন ইন্টেল্যাকচুয়ালেরা একদিন কবিতা লিখবে।
---------------------------------------------------------
আল্লাইয়ার
[প্রীয় ব্লগার "ছন্নছাড়ার পেন্সিল" এর একটা কবিতাকে হেয় করায় কিছু ইন্টেল্যাকচুয়ালদের কে উৎসর্গ ]
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



