আগুনপাখি
---------------------------------
এতোটা দ্বিধা কিসের?
মন নিয়ে গৃহজ চড়াইয়ের মত ভেন্টিলেটারের ফাঁকে ফাঁকে লুকোচুরি
অমাবশ্যার ওড়নাবৃত বুক অপ্রিয় অন্ধকারে আমি মুখ ডোবাইনা
প্রখর সূর্যালোকে রুক্ষ অবয়ব রুক্ষতায় প্রেম জাগেনা
আমি কি চেয়েছি ঠোঁটে দস্যুতার আবেগ এঁকেদিতে কিংবা জন্মাবধি
অচ্ছুত এক ভালোবাসা?
সুতো আলগা করে ফিরে আসি বাঁধনের পর বাঁধন গীঁট যায় খসে।
জানি---হাটুর উপর থুতনি-চোখ হাঁটবে স্মৃতির মলিন কার্পেট জুড়ে।
জানি---গালের উপর অভিমানী মেঘ চুয়েচুয়ে বৃষ্টিময় কথার শব্দে ভরে উঠবে উলঙ্গ ডাকবাক্সটি আমার।
এবং আরো জানি---কামাতুর দেহজঘামে ভেজাডানা ঝাপ্টাবে
দুটি আগুন পাখি
-------------------------------
আল্লাইয়ার
১৮ই ডিসেঃ
ছবিসূত্রঃ ব্লগার ও কবিবন্ধু নির্ঝর নৈঃশব্দ্য।
[পুনশ্চঃ আগুনপাখি নামে একটা কবিতা অনেক আগে লিখেছিলাম, সেই কবিতার শরীরে কিছু অর্থোডক্স শব্দ ও দৃশ্যপটের সমাগম ছিল, যা কিনা আধুনিক কবিতার সাথে হাতেহাত রেখে চলতে পারছিলনা। তাই সেই কবিতাটিকে নতুন করে সাজানো নতুন করে প্রান দেয়ার একটা প্রচেষ্টা মাত্র। আর এর জন্য কবি বন্ধু আন্দালীবের কাছে আমি কৃতজ্ঞ, ওর চোখে
এসব এড়ায়না]
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



