
আমেরিকায় গাড়ি তৈরির চেয়ে বেশি স্টিল ব্যবহার হয় বোতলের মুখ বানাতে।
রঙধনু কেবল মাত্র সূর্যের বিপরীত দিকে দেখা যায়।
সবচেয়ে ছোট পোপের বয়স ছিলো ১১ বছর।
পোপকে ভয় পাওয়ার রোগকে বলে পাপাফোবিয়া।

ইংরেজিতে সবগুলোর গ্রহের নামকরণই কোন রোমান বা গ্রীক দেবতার নামে করা হয়েছে। কিন্তু পৃথিবীই একমাত্র গ্রহ যার নামকরণ কোন দেব-দেবীর নামে হয়নি।
বুধ একমাত্র গ্রহ যেটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে।
কোন কাগজকেই সাতবারের বেশি ভাঁজ করা সম্ভব না
মুক্তা ভিনেগারে গলে যায়।
আইফেল টাওয়ারের ১৭৯২ টি সিঁড়ি আছে।
তাস খেলার যে চারটি রাজা আছে তারা একেকজন ইতিহাসের বিখ্যাত সব রাজাদের স্মরণে তৈরি। স্পেড কিং ডেভিড, ক্লাবস আলেক্সজান্ডার দ্য গ্রেট, হার্ট চার্লিম্যাঞ্জ এবং ডায়মণ্ড জুলিয়াস সিজার।
![]()
দেশ-বিদেশের পার্কে অনেক সময়ই ঘোড়ায় চড়া বিভিন্ন বীরের মূর্তি বা ভাস্কর্য থাকে। পার্কের মূর্তির এই ঘোড়াটির যদি সামনে দুপা তোলা থাকে তাহলে বুঝতে হবে ব্যক্তিটি যুদ্ধ ক্ষেত্রে মারা গিয়েছেন, আর যদি একপা তোলা থাকে তাহলে বুঝতে হবে ব্যক্তিটি যুদ্ধে আহত হয়ে মারা গেছেন। আর কোন পা-ই যদি উপরে তোলা না-থাকে, ঘোড়াটি যদি চারপায়ে দাঁড়ানো থাকে তাহলে আরোহী বীরটির স্বাভাবিক মৃত্যু হয়েছিলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



