somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়া কি বাংলা বর্ষের জন্ম লগ্নও বদলাতে চান!!!

১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জানামতে বাংলা পঞ্জিকার দিন শুরু হয় ভোরে সুর্যোদয়ের সাথে। এটি খ্রীস্টীয় পঞ্জিকার মধ্যরাতে দিন শুরু হওয়া থেকে ভিন্ন। এজন্যই আমরা পহেলা বৈশাখের অনষ্ঠান এ পর্যন্ত দেখে আসছি সকাল বেলা। তবে এবার দেখতে পাচ্ছি আমাদের বিরোধী দলীয় নেত্রী খালেদা মধ্যরাতে নববর্ষ বরণ করেছেন। সেক্ষেত্রে তিনি চৈত্রসংক্রান্তি পালন করলেন নাকি নববর্ষ পালন করলেন তা আমার কাছে স্পষ্ট নয়। নাকি তিনি এ সব বিষয়ে নতুন ধারা সৃষ্টির চেষ্টা করছেন। সাম্প্রতিক কালে বিএনপি নিজেদের মতো করে বিভিন্ন ঘটনা ও অনুষ্ঠানাদির দিন তারিখ ও সময় নির্ধারন করছেন -- যেমন খালেদা জিয়ার জন্মদিবস, তারেকের কারাবরন দিবস, ও স্বাধীনতার ঘোষনা/পাঠ দিবস। তবে একটা বিষয় এখানে বলে নিতে হয়, বেসরকারী পঞ্জিকা থেকে আলাদা করে সরকারী পঞ্জিকা প্রবর্তনের সময় দিন যদি মধ্যরাত থেকে গণনার ব্যবস্থা নেয়া হয়ে থাকে তা আমার জানা নেই।

উল্লেখ্য, আগে একসময় ২১শে ফেব্রুয়ারীর প্রভাত ফেরীর অনুষ্ঠান গুলোও সকাল বেলা শুরু হত, আর সকালবেলার আবহের সাথে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটর আবেদন আরো বেড়ে যায়। তবে একুশে ফেব্রয়ারীর অনুষ্ঠানে রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতির রেওয়াজের কারনে এটি এখন মধ্যরাতে নেয়া হয়েছে, এতে অবশ্য সকাল বেলাটা জনসাধারণের জন্য অনুষ্ঠানস্থল মুক্ত হয়। তারপরেও আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের সংস্কৃতি ধরে রাখতে আমাদের সকাল বেলায়ই এই রকম অনুষ্ঠান করা উচিৎ। আর পহেলা বৈশাখের অনুষ্ঠানে তো রাষ্ট্রীয় পদমর্যাদাধারীদের উপস্থিতির অনুষঙ্গ নেই।

তথ্যসুত্র
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৪
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×