টি.এস.সির সীমানাপ্রাচীর সংলগ্ন কড়ই গাচতলার স্বপন দার চায়ের দোকানে চা খেতে খেতে আড্ডা দেয় নি এমন সাংস্কৃতিক ও সামাজিক কর্মী বোধহয় খুব কমই আছে।টি.এস.সি কেন্দ্রিক যতগুলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আছে তাদের অনেকেরই আড্ডা এই চায়ের দোকানে।এছাড়াও বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নামী-দামী কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতাদের স্বপন দার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে দেখা যায়।সাধারন ছাত্র-ছাত্রিদের কথা আর নাই বা বললাম।সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলা এসব আড্ডায় রাজনীতির জটিল হিসাব-নিকাশ থেকে শুরু করে কবিতা,ধর্ম, এমনকি চটুল বাক্যালাপ কিছুই বাদ থাকে না।যেমন চলতে থাকে কাপের পর কাপ চা আড্ডাও তেমনি সিগারেটের ধোয়ার মত উড়তে উড়তে কুন্ডলী পাকিয়ে ভাসতে থাকে।
এভাবেই চলে আসছে স্বপনদার চায়ের দোকান। সেই এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজাকারবিরোধী আন্দোলন পর্যন্ত সকল সংগ্রামের সংগ্রামীর অন্তরের টানটুকু ছিল এই দোকানের আড্ডা।
প্রথম আলাতে একবার স্বপনদার একটি সাক্ষাতকার ছাপা হয়েছিল।সেই সাক্ষাতকারের শেষ প্রশ্নে তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন-"১ম বর্ষে ভর্তি হয়ে যে ছাত্রটি রিক্সা থেকে নেমে আড্ডা দিত,চা খেতে আসত এখনও তারা আসে তবে গাড়ি নিয়ে।এসে বলে, স্বপন দা আপনার চা খেতে আসলাম।এখন তো কাউকে চিনি না শুধু আপনাকেই চিনি তাই আপনার সাথেই গল্প করতে আসি"।এটাই আমার সবচেয়ে বড় স্বান্তনা।
এভাবে অনেক সাবেক ছাত্র,সংস্কৃতিসেবী,রাজনৈতিক কর্মীদের একমাত্র আড্ডাস্থল এই চায়ের দোকান।
অথচ সামরিক সরকারের সময় যা হয় নি এই আওয়ামী লীগ সরকারের সময় তাকে প্রায় ৬ মাস যাযাবরের মত এখানে সেখানে বসতে হয়েছিল এবং নেতাদের পেছনে ঘুরতে ঘুরতে এতদিন দিন গুজরান করতে হয়েছিল।অবশেষে তার অবসান হলো........
স্বপন দা আবার তার আগের ঠিকানায়।
আবার যথারীতি গরম চা এর সাথে ধোয়া তোলা সিগারেটের সেই আড্ডার পূনর্জম্ম হলো.....
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।