আমার শহরে এসেছে মেয়েটা
হালচাল জানা নেই
বিশ্বাস করে বসলো কেন যে
তিনটি পুরুষকেই
পুরুষ কিংবা নপুংসকের রয়েছে
গায়ের জোর
তিন থেকে ছয় পুরুষের জয়
ধর্ষণে রাতভোর।
আমার শহরে এসেছে মেয়েটা
বন্ধু তেমন নেই
ধর্ষিত হলো বিশ্বাস করে
তিনটি পুরুষকেই
পুরুষ কিংবা নপুংসকের
বিজয় বলাৎকারে
মায়াও হলো না লাঞ্ছিতা সেই
মেয়েটার চিৎকারে।
চিৎকার করে বলতে চাইছি
যদিও গাইছি গান
ধর্ষণগীতি গেয়ে যাই পাছে
পুরুষরা ভুলে যান।
কতরকমের গান জেনো আছে
অমুক তমুক গীতি
বেদনা বিধুর পরশ মধুর
রিমিক গানের স্মৃতি
স্মৃতিবিজড়িত সেই সন্ধ্যায়
স্টেশনের কোনো ঘরে
তিনটি পুরুষ একটি মেয়েকে
শুধু ধর্ষণ করে...
আমিও পুরুষ সেই মুহূর্তে
কোথায় ছিলাম ভিজে
হয়তো ছিলাম নদীর হাওয়ায়
দ্বিতীয় হুগলী ব্রিজে
হয়তো ওরা বসে গুনাইনো
গল্প কামনা ছুঁয়ে
কতো রোমাঞ্চ গেয়েছি তোমার
বিছানায় শুয়ে শুয়ে
তোমার শরীরে আমার আদর
বৃষ্টির মতো ঝরে
ওদিকে নপুংসকেরা কাউকে
গণধর্ষণ করে।
আমিও পুরুষ বলোনা আমায়
কতোটা ঘেন্না করো
কতোবার তুমি মনে মনে বলো
লজ্জায় ডুবে মরো
আমার মুখেও দেখো কি সুমানা
নপুংসকের মুখ
আমি লজ্জিত ভেবে মেয়েটার
ক্ষতবিক্ষত বুক
আমার লজ্জা গান গেয়ে বলি
আমায় শাস্তি দাও
এমন কি আসলেই হবে না
ধর্ষণ একটাও
আমার শহর কুন্ঠিত বড়ো
ক্ষমা করো তুমি মেয়ে
পুরুষ বলেই গাইছি এ গান
শুধু মার্জনা চেয়ে
পুরুষ বলেই গাইছি এ গান
শুধু মার্জনা চেয়ে।।
পুরুষ বলেই গাইছি এ গান শুধু মার্জনা চেয়ে
-সুমন চট্টোপাধ্যায়
পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।