আমার দিনলিপি

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা - 

কাব্য করে কাঙাল

২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৯

ভাঙা বারান্দা মেরামতের কাজ কিছুটা বাকি
চড়ুই দুটো আজও গ্রীল-পথে যায়-আসে
ক'দিন পর পথের দেখা পাবে না হয়তো
কেবল অন্ধগলি।
অথচ আনাচে-কানাচে ধুলোবালি তেমনি
বৃষ্টি জল ছুঁয়ে যাবে মেঝে, স্যাঁতস্যাঁতে।

মেরামতের কাজের কোনো শেষ নেই...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

এখনো

২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৯

আকাশ আমার যান্ত্রিক জানালায় শুভ্র-নীল
গীটারের তারে আলতো ছোঁয়া- হৃদয়
মধুময় সুরের অমূর্ত মূর্ছনা- প্রশ্নবোধক!

কিছু মুহূর্ত আপেক্ষিকতার সংজ্ঞায় গতিশীল। গতিময় আমার হারিয়ে যাওয়ায় স্থিতির আশ্রয় নেই। থিতু হতে নেই অগম পারের প্রতিক্ষায়। অভিসার হউক অসম। সাম্যতার গন্ডিতেই বড্ড দ্বন্দ।

এখনো সাথেই আছি। তবে সাথী নই।

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

পথ

০২ রা মে, ২০১১ রাত ১:০৪

জীবন থমকে দাঁড়ায়
পথিক পথ হারায়
আঁধার
বিদায় বেলা
অজানা অধ্যায়
গন্তব্যের মিল-অমিল
জয় পরাজয়
মিথ্যে ঝঞ্ঝাট্‌...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

অ-

১৯ শে মার্চ, ২০১১ সকাল ৯:০৪

রঙতুলি ধূলির ক্রীতদাস-
সব ভুলে উদাসীন
একাকী ক্যানভাস-
নিঝুম অন্ধকার।

নির্জন স্বাক্ষর-
বৃষ্টির ঘ্রাণে
উজাড় উড়াল...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

মেঘ বলেছে

২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৭

তুষারের শুভ্রতায় ধূসর মেঘ খুঁজেছিলাম আজ।

কাচের দৃষ্টিতে শুধুই শূন্যতা।
অথচ সে লক্ষ্য করেছে।
দুর্বোধ্য বাতাসে আমার অবাধ বিচরণ।
হয়তো ভুলে গিয়েছিলাম-
পাহাড় মেঘ বৃষ্টি মাটি আর আমি।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

অব্যক্ত

০১ লা নভেম্বর, ২০১০ রাত ১২:৫৫

শূন্য তেপান্তরের উদ্বাস্তু পাথরের নিঃশ্বাস,
আর ধূর্ত মহাকালের বিজয়ী হাস্য উচ্ছ্বাস্‌।
আপন সত্তা―
সনাক্তিকরণ― চূর্ণ আত্মপরিচয়।
যাপিত জীবনে জীবিকার কুটিল বিন্যাসে নরকযাত্রা―
নির্বাক
নিষ্ঠুর
নিমেষহীন...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

শিরোনামে আমি

০৯ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৯

অপেক্ষা থাকে নতুন একটা কিছুর-
অপেক্ষায় কাটে কিছু অপেক্ষার প্রহর
অপাঙক্তেয়-
এহ্‌!!
ব্যক্ততা নিউরণে যন্ত্রণা
তৃষ্ণায় ধুকছে তৃপ্ত সত্তা

কতোটুকু ভালোবাসা থাকে হৃদয়াধারে.....

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

এখানে এখনো একাকী

২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১৫

ভাঙা বারান্দায় সেই ম্যাগপাই নেই
কেবল আমি দাঁড়িয়ে, খালি পা
মেরামতের সরঞ্জাম অবহেলার আলস্যে
গোমট মৃত্যুর শীতল ছোবল
চোখ বুজলেই বিতৃষ্ণা- শুষ্কতা
তুমি বলে কিছুর অস্তিত্ব সত্তায় নেই
কোষে কোষে কোলাহলে এক আমি
অবহেলায়...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

অপগল্প

২৪ শে জুলাই, ২০১০ সকাল ১১:৪৪

অসত্য কেবল এক নেতিবাচক শব্দ, যা
সত্যের অস্তিবাচকতার অস্থি ভাঙায় অস্থির
ব্যাকরণ ব্যর্থতা মেনে স্থির হতে চায়
পথ খুঁজে খুঁজে হয়রান-
শুদ্ধ বানান
অপসংস্কৃতি সাংস্কৃতিক বেশে জ্বলে
সূর্য মুখ লুকায় মেঘের আড়ালে
লজ্জার মাথা খেয়ে সভ্যতা ভাসায় অশ্রুবৃষ্টিতে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

অথবা

২৬ শে জুন, ২০১০ সকাল ১১:২৬

ছাইপাশ্‌- দূরত্ব বজায় রাখো
এইখানে মৃতপাখির ক্ষীণ দেহ
উড়ে যায়নি, পড়েই রয়- লীলা!
কীসের সম্প্রদান! কর্তার কৃতিত্ব!
কারকের আরেক শ্রেণী হানিকারক...
হাহ্‌! জীবন..
মৃত পাখি আর ডানাহীন মানুষ!...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ২.৯৪৮৭ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
।। মা ও মাটি ।।


—­­ অবাক ভ্রমণ —­­
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৬০০টি
  • মন্তব্য করেছেন: ৪৩৪৫টি
  • মন্তব্য পেয়েছেন: ৬১৯৪টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৬ মাস
  • ব্লগটি মোট  ১৭৫২৫৭ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ