কাফনের পতাকা উড়ে পত্পত্
১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
থামো,
হে মানব!
প্রকৃতি হেসে ওঠবে না হয়!
তখন লজ্জা ঢাকবে কোথায় বলো?
নিদ্রা আজ আহত
স্বপ্নের দল ক্ষুধার্ত-
পাশ ফিরলেই শিঙ্গায় ফুঁক!
কপাট ভেঙে যাচ্ছে বলে..
মন্দির নিশ্চুপ রয়
মসজিদ নীরব কাঁদে-
প্রার্থনাই আজ ভীষণ ক্লান্ত।
সময়ের রক্তাক্ত রেখা
কবরের পথ দেখায়..
কাফনের পতাকা উড়ে পত্পত্!
কাফের কাফের বলছো-
কাপুরুষ বলে গলা ফাটাচ্ছো!
আপন কথা ভেবে দেখেছো?
কাফনের পতাকা উড়ছে পত্পত্!
সময়ের রক্তাক্ত রেখায়
সমাধির মানচিত্র আঁকা
কাফনের শুভ্রতার বার্তা আসছে!
হে মানব!
এ অন্ধ গোয়ার্তুমি
পচে হবে কীটপতঙ্গের আহার
না হয় পুড়ে ছাই হয়ে উড়বে।
মন্দির নিশ্চুপ
মসজিদ নীরব
প্রার্থনা ভীষণ ক্লান্ত।
ক্লান্তির অবসান- মানবতা।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন