- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

বন্ধু তুমি অমন করে যেয়ো না আর একা

১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮

শেয়ার করুন:                   Facebook

বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো?

বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা... ...


অনুভূতি অনুভবে মিশে গেছে কখন বুঝতে পারিনি। কেমন এক অনুভূতিতে ব্যস্ত কোলাহলে চোখ আমার অশ্রুর স্বাদ নিয়েছে। অনেক কষ্টে সে ধারা আটকে রেখেছিলাম পাছে লোকে কী না কী ভাবে! অন্যের কথা ভাবার অবকাশ দেয়নি নিজেকে কখনো, যখন তখন চড়া গলায় গান গেয়েছি পথে পথে। কিন্তু আজ নীরবে কাঁদতে গিয়েও অস্বস্তিতে পারিনি- চোখের কোণে অশ্রুবিন্দু খেলা করেছে।। একজন অপরিচিত খুব আপন বন্ধুকে মনে পড়ছে... কেমন আছে সে বন্ধু আমার জানি না। অন্তরের গহীন হতে প্রার্থনা করি মহান আল্লাহর কাছে, সে যেনো খুব ভালো থাকে।।

বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া

বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো

বন্ধু আমার বন্ধু তুমি, বন্ধু মোরা ক'জন
তবুও বন্ধু, মন হলো না আপন।।

বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা
বন্ধু তুমি অমন করে যেয়ো না আর একা

বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি দুখ ভাসানোর সুখে

বন্ধু তোমার বন্ধু আমি, বন্ধু মোরা ক'জন
তবুও বন্ধু, ভাসি নাকো আঁকি নাকো স্বপন।।


কৃষ্ণকলির এ গানের কথা-সুরে অশ্রুর স্পর্শ

 

প্রকাশ করা হয়েছে: আমার প্রিয়স্মৃতির পাতা  বিভাগে ।

 

  • ৬৩ টি মন্তব্য
  • ৫২৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৫
comment by: মুকুল বলেছেন:
ধন্যবাদ মৃন্ময় ভাই

*****
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ রে ভাই।। এখনো শুনছি... মন ভালো নেই।

২. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৮
comment by: বিহংগ বলেছেন:
ভালো লাগলো।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: ভালো লাগা আমায়ও ছুঁয়ে গেলো। ধন্যবাদ।

৩. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৩
comment by: মিরাজ বলেছেন: বন্ধু আমার বন্ধু তুমি, বন্ধু মোরা ক'জন
তবুও বন্ধু, মন হলো না আপন।।

এখানে একটু ছন্দপতন মনে হলো, বাদ বাকী অংশ খুব ভালো লাগলো ।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: ভাই মিরাজ, এটা গান ভাই। শুনুন। ভালো লাগবে। তখন ছন্দপতন খুঁজবেন না আর। সুরের মূর্ছনায় হারান। ধন্যবাদ।

৪. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৪
comment by: তারার হাসি বলেছেন: এত সুন্দর একটা ব্লগ এ কমেন্ট করার সাহস আমার নাই , আবার কিছু না লিখে যেতেও পারছি না............।
শুভেচ্ছা !
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৭

লেখক বলেছেন: কী যে বলেন!! আপনাদের জন্যই লেখা, সুখ-দুঃখ শেয়ার করা।। পড়বেন মন্তব্য করবেন।।

ধন্যবাদ।

৫. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৬
comment by: মুকুল বলেছেন: প্রথমে পড়ে ধন্যবাদ দিয়েছিলাম। এখন গানটা শুনে আবারো ধন্যবাদ দিচ্ছি।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: আবার আমিও ধন্যবাদ দিলাম।। ;)

৬. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: দারুন ... +++++
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ।। রাগ হন নাই তো ভাই।।!!

৭. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২০
comment by: েজবীন বলেছেন: হুমমমম ....:)


খুব ভালো লাগলো ।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪

লেখক বলেছেন: ধন্যবান আপনাকে ফিরতি 'হুমমম'-এর জন্য:)।।

ভালো লাগা স্পর্শ আমাতেও...

৮. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:
+
অনন্য
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।। অনন্য সৌন্দর্য ছুঁয়ে যাক সর্বক্ষণ।।

৯. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩১
comment by: রোবট রাজকন্যা বলেছেন: "বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা... ...


একজন অপরিচিত খুব আপন বন্ধুকে মনে পড়ছে... কেমন আছে সে বন্ধু আমার জানি না। "


সে যেন খুব ভালো থাকে --খুউব ভালো । সাথে সাথে মৃন্ময়ও ।


অপরিচিত অথচ খুব আপন ?? বন্ধুটা খুব ভাগ্যবান ।

১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: হ্যা অপরিচিত। অথচ অনুভবে বাঁধা।।

সে বন্ধু ভাগ্যবতী কিনা জানি না, কিন্তু আমি ভাগ্যবান। এমন বন্ধু পেয়ে... ধন্যবাদ।।

১০. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩১
comment by: মুজিব মেহদী বলেছেন: শুধু 'বন্ধু আমার' গানটি নয়, কৃষ্ণকলির একমাত্র অ্যালবাম 'সূর্যে বাঁধি বাসা'র আটটি গানই বারবার শুনবার মতো।

ওর গান যুক্ত করে করা আপনার পোস্টটিও সুন্দর হয়েছে।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন: ঠিক তাই। গানগুলো অসম্ভব সুন্দর।

তবে বন্ধু ভালোসেসো একবার,
যা ছিলো সব দিয়েছি দেবার...

এ গানটা সাথে অনেক ভালো-লাগা দুঃখ জাগানিয়া স্মৃতি জড়িয়ে আছে।।

ধন্যবাদ।।

১১. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
comment by: মুকুল বলেছেন: আমারও মন খারাপ হয়ে গেলো। নস্টালজিক হয়ে গেলাম :(
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: সাধেই কি বলেছি.. এ গানের কথা-সুরে অশ্রু স্পর্শ

১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: সাধেই কি বলেছি.. এ গানের কথা-সুরে অশ্রু স্পর্শ

১২. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪২
comment by: তারার হাসি বলেছেন: কি হচ্ছে এসব ? এতটাই দূর্বল আমরা !
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন: হৃদয় ভেসে যায় ভালোলাগায়, নিঃশ্বাস হুল ফুটায় স্মৃতিকাতরতার...

১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৭

লেখক বলেছেন: কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো! আমাদের একরত্মি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথালপাতাল হতে থাকলো, আমার হঠাৎই মনে এলো 'নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে' এই কলিটি। হঠাৎ মনে হলো প্রচন্ড ঝড়ো বাতাসে এই গাছগুলো তো এখনি ছিঁড়ে ছুটে যাবে তবু যেনো তারা দারুণ আনন্দে আছে! সেই প্রথম বুঝলাম- সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে; গভীর দুঃখের সাথে যেমন আনন্দের।

সুনেত্রা ঘটকের 'রচনা রবীন্দ্রনাথ' হতে উদ্ধৃত করলাম।।

১৩. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৭
comment by: রোবট রাজকন্যা বলেছেন: পোস্ট করে টের পেলাম খানিকটা ভুল বলেছি... ভাগ্যবান কেন ভাগ্যবতীও তো হতে পারে । লেখা উচিত ছিলো বন্ধুটা খু্ব ভাগ্যবান/ভাগ্যবতী :)
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: বন্ধু তো বন্ধুই, সে ভাগ্যবান বলেন আর ভাগ্যবতী।। বন্ধুত্ব একটা বিশ্বাস, একটা স্বর্গীয় অনুভব।।

আগের মন্তব্যের জবাবে বলা আছে।। ;)

১৪. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫
comment by: রুবেল শাহ বলেছেন: বস গান গুলি ডাউনলোড করার সুয়োগ দেন --------
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: দিয়েছি রে ভাই।। আগে সমস্যা করায় দিতে পারিনি, একটু দিয়েছি।।।
ধন্যবাদ।।

১৫. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৬
comment by: মুনিয়া বলেছেন: ভাল লাগল।
+
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ.. আরেকটি ভালোলাগা বন্ধুত্বের ভালোবাসা ত্বরান্বিত করলো।।

১৬. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০২
comment by: নিবেদীতা বলেছেন: বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি দুখ ভাসানোর সুখে।

ভাল থাকুন সব সময়।
১৭. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: প্রথম যেদিন গানটা শুনলাম......।সাথে সাথে খাতায় লিখলাম......শিখবো বলে......বন্ধু শব্দটার সাথে এত মায়া জড়ানো ....
দু'চোখ ছাঁপানো জল এই গানের বদলে।
শুভেচ্ছা মৃন্ময় এত সুন্দর করে অনুভূতি প্রকাশের জন্য।
ভালো থাকবেন.......
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।। হ্যাঁ এমনি গানের অনুভব..

১৮. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৩
comment by: সাব্বির বলেছেন: বন্ধু
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: হুমম..

বন্ধু আমার যেখানেই থেকে যাও
খুঁজে পেতে পারি হঠাৎ স্মরণে...

১৯. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৩
comment by: শাওন বলেছেন: বন্ধু তুমি অমন করে যেয়ো না আর একা ... কি যে যন্ত্রণা , তুমি বোঝো না . . .

অসম্ভব সুন্দর
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা..

হুমম.. সত্যিই ভীষণ কষ্ট।।

ধন্যবাদ।।

২০. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৮
comment by: অহেতুক অকারণ বলেছেন:
গানটায় একটা মায়া মিশানো আছে। ভাললাগার জন্য ঐ যথেষ্ট।
গানের কথাগুলোর আগে যে লেখাগুলো আছে তার জন্য (+)

এই জগতের সবকিছুই পাতানো, কলকাঠি নাড়ছে একজন শুধুই একজন।
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: গানটার সবকিছুই আমার ভালো লাগছে, কথা সুর মাদকতা...

ধন্যবাদ। অ অ..

২১. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০০
comment by: তানজিলা হক বলেছেন: জীবনটা এতো বেশি জটিল কেনো?
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: সরল হলে যে বোরিং হয়ে যেতো!!

সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা...

২২. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৬
comment by: তানজিলা হক বলেছেন: kindly কৃষ্ণকলির বাকি গান গুলোর লিংক গুলো দিবেন।


২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: http://www.basicallyshetai.com হতে ডাউনলোড করতে পারেন। অ্যালবামের নাম- সূর্যে বাঁধি বাসা।। আরো অনেক সাইটে পাবেন।।

এই পোস্টে দুটা গানের লিংক অলরেডি আছে। তাছাড়া আমি আরেকটা গান এখন আপলোড করেছি 'ডুবিডুবি'
ডুবিডুবি

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: তবে অ্যালবামের প্রচ্ছদটা খুব সুন্দর, মে মাসে যখন এই অ্যালবাম কিনি তখন কৃষ্ণকলি কে তা-ই আমি জানতাম না.. প্রচ্ছদ, নাম, গানের কথা দেখে কিনেছিলাম।। গীতাঞ্জলীতে পরিচিত থাকার কারণে গানও শুনেছিলাম, একটু শুনেই আমি মুগ্ধ হয়েছিলাম।।

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: অন্য গানগুলো আমি আপলোড করতে পারি ধীরে ধীরে..

অথবা একটা সাইট হতে ডাউনলোড করে নিতে পারেন;

অথবা মেইল করে পাঠিয়ে দিতে পারি।।

২৩. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪০
comment by: তারার হাসি বলেছেন: তুমি কি অনেক বই পড় ? আমিও ......কিন্তু এভাবে মনে থাকে না।
কান্না ,দুঃখ, আনন্দ,বেদনা,হাসি, হাহাকার, আবেগ সবই একের সাথে অন্যে জড়িত......... তেমন কিছু ভাল না বুঝলেও এটা বুঝি।
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: এসবের সমষ্টিই জীবন।। আর বই পড়ি, এখন একটু কম, আগে ভীষণ পড়তাম।। এখন শুনি বেশী গান কবিতা... প্রিয় কথাগুলো খুব মনে থাকে। যে কথার সাথে অশ্রুর সম্পর্ক তা কীভাবে ভুলি...

২৪. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:০০
comment by: তারার হাসি বলেছেন: গান গুলি http://www.coffeeadda.com e ache....Recently added albums er list e.........8 song r there..
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন: আরো অনেক সাইটেই পাওয়া যাবে।।

আমি আমার ইস্নিপসে সবগুলো আপলোড করতেছি।।

একটু পর এখানে লিংক দিয়ে দেবো।।

২৫. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৫
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: আপলোড শেষ।।:)
কৃষ্ণকলি'র গানের লিংক দিলাম---

সূর্যে বাঁধি বাসা
২৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৩
comment by: নিলা বলেছেন: "bondhu amar, bondhu tumi
bondhu mora kojon
tobou bondhu, mon holo na apon"

kotha gulo sunle shotti e obak lage, koto apon manush...kinto mon ki sob somoy apon hoy?! hoy na. krisno kolir duta gaan amar osomvob posonder...1) ai gaan ta(bondhu amar) 2) valobeso ek bar.
ai gaan e ki ache ke jane! amar jokhon e mon kharap thake tokhon gun gun kore ai gaan ta gai...ai gaan ta jotoi gaite thaki totoi bok theke kanna upche ase.

"bondhu amar boker majhe bisorjoner betha"
hmm betha....kiser je betha ta bujhi na...tobe kosto onovob kori.

apnar bondhur kotha sune amar o ektu kharap lagche. amar ki dharona janen, kanna joto atke rakhar chesta korben, kosto ta totoi digune barte thakbe. chukher osror sathe dukkho ke ektu beriye jete din....mon ta kicho ta holeo santo hobe. valo thakben...
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২২

লেখক বলেছেন: ঠিক বলেছেন আপনি।। দুঃখকে যতো চেপে রাখা হয় ততোই বেড়ে যায়.. ধন্যবাদ।

২৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৮
comment by: ম. রহমান বলেছেন: গান টা অনেক অনেক বার শুনেছি...
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৩

লেখক বলেছেন: অনেকবার শোনার মতোই একটি গান।।
ধন্যবাদ।

২৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২৫
comment by: রাশেদ বলেছেন: প্রিয় একটা গান।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
comment by: এই আমি মীরা বলেছেন: "বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া"

এই দু'টো লাইনের জন্যই গানটার কথা মনে আছে। কখনও শুনিনি, শুধু শব্দগুলো পড়েছি। আর এখনও কেন যেন শোনা যাচ্ছে না :(
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: অনুভবে ভীষণভাবে মিশে আছে কথাগুলো...

শোনা যাচ্ছে না কেনো:(

যাবে..

৩০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
comment by: বিদ্রোহী রণক্লান্ত বলেছেন: গানটা অনেক ভাল লাগে
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: ভালো লাগা থাকুক সর্বত্র।

 



 


মা ও মাটি।।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯১২৮৭