সেই কখন থেকে...
সেই কখন থেকে হৃদয়ে লালিত
সুপ্ত কামনা সকল হয়েছে জীবন্ত।
শুনে যাও প্রেমময়ী পাখি আমার!
চাই ‘রঙ-কাঙালপনা’র অবসান।
তোমার নামের মাঝে...
আমার নামের সাথে জুড়ে আছো তুমি-
তোমার নামের মাঝেই আমার পরিণতি।
তুমি-আমি, আমি-তুমি মিলে হই আমরা,
সূচনাতে তোমার. টানা আমার উপসংহার।।
(আমার নামের সাথে জুড়ে আছো তুমি-
তোমার নামের মাঝেই আমার পরিণতি।
তুমি-আমি, আমি-তুমি মিলে হই আমরা,
সূচনা তোমার. টানে উপসংহার আমার।।)
সে পথের খুঁজে...
তোমার অবয়বে দুঃখের ছায়ার ছুরি
ঝরায় হৃদয়ে রক্তিম অশ্রুধারা;
ক্ষরণে স্বর্গীয় অনুভূতির খেলা
যখন নীল কষ্ট তোমার ধুয়ে যায়।।
স্বপনের পুনর্বাসনে...
সুখ ফিরে আসে প্রচ্ছন্নতার কুয়াশা চিড়ে
স্বপ্নের পুনর্বাসন আলিঙ্গনের প্রগাঢ়তায়;
জীবন-বোঝা কেটে যায় জীবনের তরে
জনম জনম এক আত্মা প্রতি নিঃশ্বাসে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

