জুয়াড়ীর অর্থহীন কথা
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৩
জিতেছি যতোটা, হেরেছি তার চেয়ে অনেক বেশী
তবুও জুয়া খেলে চলেছি জীবনকে নিয়ে-
আমার জীবন, চলবে যতোদিন না ফুরায়
সুমনের মতো কাউকে বলিনি:
তুমি কি কখনো আমার ভাগ্য হবে?
সকল কামনায় অনুভবে জুয়াড়ী এক ঘাতক আমি
খুন করে যাই আপন সত্ত্বাকে,
ফাঁসিকাষ্ঠের এক অবয়বে বসবাসের ডাক আসে
কালচে হয়ে যাচ্ছে অনুভূতিগুলো- ভালোবাসাহীন
পরিশ্রান্ত চাহনী বিস্তৃত বিশাল মহাকাশের পটতলে
এতো যে কথা বলি, কথার কোনো মানে থাকে না
এখন আমার জুয়ার আসর বসে ভীষণ একাকীত্বে
চোখ বুজলেই দেখি আলোকোজ্জ্বল নিকষ আধাঁর
ভাবনা পাখি উড়াল ভুলে যাচ্ছে
হেঁটে যায় অচেনা ভুল এক পথে
অন্য পাখিরা গান গায় কাতর স্বরে
হু হু করে ওঠে মানুষ পাখির অন্তর....
আমি জুয়াড়ী... দিকভ্রান্ত, পরিশ্রান্ত, পরাজিত
তবুও মূর্খের মতো প্রবোধ দিয়ে আনন্দিত।।
প্রকাশ করা হয়েছে: ভাঙা বারান্দা বিভাগে ।
লেখক বলেছেন: প্রশ্নগুলো ব্ড্ড উত্তর বলে মনে হচ্ছে।।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত মন খারাপ কেনো?"হেঁটে যায় অচেনা ভুল এক পথে
অন্য পাখিরা গান গায় কাতর স্বরে
হু হু করে ওঠে মানুষ পাখির অন্তর...."
পাখি খুশী হয়ে যখন উড়ে বেড়ায় তখন কত ভালো ও তো লাগে........
মানুষ পাখি তখন সুখে থাকে.......।
অনেক শুভকামনা মৃন্ময়।
অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: আমিও তা-ই চাই.. আমি যেমনই থাকিনা কেনো, সব পাখি যেনো মনের আনন্দে উড়ে বেড়ায় এ সুন্দর পৃথিবীর বাতাসে বাতাসে...
ভালো থাকবেন।।
আর আমি লিখি যখন যেমন আমার অনুভূতি হয়....
রাতমজুর বলেছেন:
৫+
লেখক বলেছেন: ধন্যবাদ।।
কঁাকন বলেছেন:
++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
বাবুয়া বলেছেন:
আপনার লেখা ইদানীং খুব কম পাচ্ছি কেন? বেশী বেশী লেখা চাই।
লেখক বলেছেন: লিখতে গেলে নিজেকে বড্ড অসহায় মনে হয়...



















কেন?
কেন?
কেন?