এ্যা ট্রিবিউট টু স্মোকিং
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৪
নিকোটিনে হলদে হয়ে যায়নি আঙুল
পারিনি তুলতে গড়ে সাম্রাজ্য ধোঁয়ার
তাইতো থামেনি চলার পথ আমাদের!
এ কেমন নির্মম ভালোলাগা আবেশ
শেষ চুম্বনের পরও অপূর্ণতার রেশ-
পরিণতিতে নিঃশ্বাস বেদনা অশেষ।
আমি দেখি
ধোঁয়াশায় ম্রিয়মান আকাশ
ধোঁয়াময়...
ধোঁয়ায় ধূলি হয়ে হারানো।
ধোঁয়া উড়ে অনুপান চায়ে
কখনো বা
মূত্রসদৃশ পানীয়ের স্রোতে।
অগুন্তি ভাইরাসে আক্রান্ত মস্তিষ্ক
নিউরণে নিউরণে ব্যর্থ অনুরণন-
মুখে তিক্ত বিষাদময় বিচ্ছিরি স্বাদ
থুতু ফেললেই আপাদমস্তক রি-রি
হৃদস্পন্দনের হুট হোঁচটে অন্তর্ধান!
এক ভাবনায় বেছে নেয়া আত্মহনন
অন্য ভাবনায় খুন হয়ে যায় এ ভুবন।।
প্রকাশ করা হয়েছে: ভাঙা বারান্দা বিভাগে ।
লেখক বলেছেন: আপন উপলব্ধি, যা সত্যের সাথে মিলেমিশে একাকার...
তারার হাসি বলেছেন:
শুধুই আত্মহনন ... আর কিছু নয়।
লেখক বলেছেন: আর ধোঁয়ায় আক্রান্ত আমার চারদিক, নিষ্পাপ মানবেরা...
পথিক!!!!!!! বলেছেন:
হু.......শেষ চুম্বনের পরও অপূর্ণতার রেশ-...calling for statring new one kiss
লেখক বলেছেন: তাই বুঝি!!...
পথিক!!!!!!! বলেছেন:
হু.......শেষ চুম্বনের পরও অপূর্ণতার রেশ-...calling for statring new one's kiss
লেখক বলেছেন: ধন্যবাদ।। :-))
সবাক বলেছেন:
হ্যাঁ....
লেখক বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।।



















অন্য ভাবনায় খুন হয়ে যায় এ ভুবন।।