- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

মন আমার - the inspirational one

২৯ শে জুন, ২০০৯ ভোর ৫:০১

শেয়ারঃ
0 0 0

১৯৯৪, প্রথম অ্যালবাম শুনতে কি চাও। অঞ্জন দত্ত তার নাম। এর আগে শুধু সুমনের গানগুলো জীবনের কথা বলে যেতো আমার কানে কানে। সুমনের চার চারটে (তোমাকে চাই, বসে আঁকো, ইচ্ছে হলো, গানওয়ালা) অ্যালবাম তখন সংগ্রহে। ক্যাসেটের যুগ। টেপরেকর্ডারে বেজে যেতো অবিরাম। অবসর অথবা কাজের ফাঁকে ফাঁকে। অঞ্জন আসলো একটা মেলোডিয়াস আমেজে। যখন প্রথম বেজে ওঠলো "শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরো সুর.. ." কেমন জানি আবেশে হারিয়ে গেলাম... চোখে ক'ফোঁটা অশ্রু এসেছিলো আজো ও ছবি ভেসে ওঠে। বয়স তখন খুব বেশী নয় আমার। ছেলেমানুষ আমি... আজও ছেলেমানুষ-ই আছি।

'মন আমার' গানটা কীভাবে অবলীলায় স্বীকারোক্তি দিয়ে যায়... কোনো সংকোচ নেই সত্য বলায়... অঞ্জন কী সহজ ভাবে বলে দিলো সুমন চট্টোপাধ্যায় (কবির সুমন) তার গানের জগতে আসার উৎসাহ। শুনলাম তোমাকে চাই .... এভাবেই হোক যাপিত জীবনের ছুটে চলা। সহজ স্বতঃস্ফুর্ত।। কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে- উঠলো নেচে অনেকের প্রাণ....



তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে
শোনায় তোমার কথা আমায় প্রায়ই
তাই শুনলাম তোমার কথা, গান শোনার ছলে
শুনলাম তোমাকে তাই
অনেক কথা কতো কথা কথো-কথার সুরে
ভরে গেলো ভেতরটা আমার
ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার... মন আমার... মন আমার...

মিথ্যে কথায় হারিয়ে যাওয়া ব্যর্থ এ বাজারে
অর্থ নিয়ে এলো তোমার গান
গানের ভাষা নতুন আশায় উঠলো নেচে তোমার কথায়
উঠলো নেচে অনেকের প্রাণ
সত্যি কথা সহজ করে বলার সাহস পেলাম ফিরে
কোথায় যেনো ভেতরে আমার
কথার নেশা ছড়িয়ে দেবার ইচ্ছেটা যে হলো আমার
ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার... মন আমার... মন আমার...

গানের কোনো প্রস্তুতি নেই, নেই যে শেকড়-বাকড়
পালকোশ কি পিলু ভৈরবী
গলায় আমার নেই যে কোনো রেওয়াজ করার স্বভাব
এই অভাব আমার থাকবে চিরদিন
আমার শুধু ছিলো আছে কাঠখোট্টা বাস্তবটা
দিবারাত্রি আপোষ আর আপোষ
রবীন্দ্র কি গণসংগীত কোনোটাই ঠিক দিচ্ছিলো না
বুকের ভেতর রেগে উঠার রোষ
গানটা আমার গাইবার এই ইচ্ছেটা যে ছিলো নাকো
কানটা ছিলো শুধু শোনার
অভ্যেসটা ছিলো কথার তালে কথার জবাব দেবার
কথা কেড়ে নেবার স্বভাব
তোমার কথার সূত্র ধরে পথ হারিয়ে নতুন করে
ইচ্ছে হলো কথাটা বলার
কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার... মন আমার... মন আমার...

তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে
শোনায় তোমার কথা আমায় প্রায়ই
তাই শুনলাম তোমার কথা, গান শোনার ছলে
শুনলাম তোমাকে চাই
অনেক কথা কতো কথা কথো-কথার সুরে
ভরে গেলো ভেতরটা আমার
ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার... মন আমার... মন আমার...

# অঞ্জনের মন আমার

# মন আমার - অঞ্জন এবং শিমুল মুস্তাফা

 

প্রকাশ করা হয়েছে: আমার প্রিয়গান গেয়ে যাভাঙা বারান্দা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ ভোর ৫:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে জুন, ২০০৯ ভোর ৫:০৭

লেখক বলেছেন: কতো আগের গান! ভাবতেই অবাক লাগে কতোটা সময় পেরিয়ে এসেছি! অঞ্জনের প্রথম অ্যালবাম 'শুনতে কি চাও' এর এই গানটা... বেশ বেশ.. বলে দেয় কেনো সে গানের জগতে এসেছে...

২. ২৯ শে জুন, ২০০৯ ভোর ৫:১২
নুসরাত-রিয়াহ্‌ বলেছেন: এই গান আমি শুনি নাই।আমি ভেবেছি এটা আপনার লেখা :|
২৯ শে জুন, ২০০৯ ভোর ৫:১৯

লেখক বলেছেন: একটু ভূমিকা যোগ করছি তাই... লিখছি ভূমিকা।

৩. ২৯ শে জুন, ২০০৯ ভোর ৫:৩৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: "শুনতে কি চাও" অনেক অনেক ভালো লাগে গানটা।

গান টান অতো বুঝতাম না তখন, আমার বড় ভাইয়ার জন্যই অঞ্জন দত্তের গান শুনা হয়েছে।

উনার অনেকগুলো গান ভালো লাগে ভীষন
০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: ভালো লাগার সুর ছড়িয়ে পড়ুক হৃদয়ের অলিগলি..

৪. ২৯ শে জুন, ২০০৯ ভোর ৫:৪৩
নুসরাত-রিয়াহ্‌ বলেছেন: ভূমিকা দিয়ে ভাল করেছেন।ধন্যবাদ :)
০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: :) ভূমিকা না দিলে গানটা কেনো পোস্ট করেছি, তা অব্যক্ত থেকে যেতো যে!

০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: মন খারাপ হওয়া ভালো।।

৬. ২৯ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৪
আলী আরাফাত শান্ত বলেছেন: গানটা খুবই ভালো লাগে ভাইয়া
একসময় কতো গাইছি গিবসনের সাথে
এখন আর গাইও না
কিন্তু আপনার পোস্টটা দেখে মনে পড়ে গেলো
ভালো থাকুন
শুভেচ্ছা!
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: শুভেচ্ছা।

৭. ২৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৫০
অন্ধ দাঁড়কাক বলেছেন: "শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরো সুর.. . ছোটবেলার মাথা নষ্ট করা একটা গান
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:২০

লেখক বলেছেন: এখনো মাথা নষ্ট হয়। কী পরিমাণ যে নস্টালজিক হয়ে যাই!!

৮. ৩০ শে জুন, ২০০৯ রাত ৮:৪১
সহেলী বলেছেন: আগে শুনি নি । কথাগুলো ভাল লাগল ।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:২০

লেখক বলেছেন: হ্যাঁ অনেক সাবলীল।

৯. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:২৯
তারার হাসি বলেছেন:
খুব অন্যায়, মৃন্ময়। D/ L করা যাচ্ছে না।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: হায়! ভুলে গেছি :( এখনই দিচ্ছি ডাউনলোড অপশন।

১০. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৪৬
অপ্‌সরা বলেছেন: শুনতে কি চাও একটা অদ্ভুত গান।
মনটা একদম কেমন কেমন করে দেয়।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: হু... হৃদয়ে কেমন একটা হাহাকার...

 

মোট সময় লেগেছে ০.৮৮০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
।। মা ও মাটি ।।


—­­ অবাক ভ্রমণ —­­
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ