মৃত কঙ্কালসার, অপূর্ব শূন্য-খুলি
কর্পূরস্বরূপ উড়ে উজাড় বিস্তৃতি
হৃদয়, কর্ণকুঠরে প্রেমময় স্তুতি
স্বরথলিতে কম্পন-জ্বালা অগতি
হয়নি এমন শব্দ-শুভ্র-শুদ্ধ-শূলি!
নতুন দিন, নবদিগন্তে নব্য জীবন
আশার আলোক, মরমে সেই আমি
ইথারে কথামালা ভাসাই প্রতিদিন-
যেমন কেটেছে নিত্য নীরব বিরতি
সাদা-কালোয় রক্তাক্ত লাল আহরণ!
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



