- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

Some Sunshine আর কিছু জোৎস্না

৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৭

শেয়ারঃ
0 0 0


কিন্তু কোথায় সেই সূর্যালোক!
এই-ই ভালো, নির্জন ছায়া—
প্রশান্তি হোক আর অশান্তি— শুধুই আমার।
তবুও হায়! কিছু দুঃখবোধ শূল হয়ে বিঁধে—
ফোটে ওঠতো যদি আলো হয়ে— হয় না :-)
আলোক ফেরে জোৎস্নায় বিনম্র আবেশে
দিকভ্রান্ত আমি থমকে দাঁড়াই- সত্তা হারায়ঃ
অতঃপর আঁধার নামে, চন্দ্রাস্ত হয় কোথাও
পথিক পথ খুঁজে পায় সেই কোথাও— অন্তর্লীন।।

 

প্রকাশ করা হয়েছে: ভাঙা বারান্দা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪০
আবু সালেহ বলেছেন: আলোক ফেরে জোৎস্নায় বিনম্র আবেশে
দিকভ্রান্ত আমি থমকে দাঁড়াই- সত্তা হারায়ঃ

++
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৭

লেখক বলেছেন: হু.. অন্তর্লীন. . .

২. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৭
তারার হাসি বলেছেন:
কাল ছিল ঠিক এমন জোৎস্না, দিকভ্রান্ত ...
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৯

লেখক বলেছেন: তাই বুঝি.. হেঁটে গেছি একাকী বিরান পথের খুঁজে

৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫৪
মানবী বলেছেন: দীর্ঘদিন পর মৃন্ময় আহমেদ এর চমৎকার আরেকটি কবিতা পড়ার সুযোগ হলো।।

ভালো লেগেছে কবিতাটি পড়ে, ধন্যবাদ মৃন্ময় আহমেদ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১২

লেখক বলেছেন: দীর্ঘদিন পর আপনার দেখা পেলাম। হ্যাঁ, দীর্ঘদিন পর দেখা! কবিতা ইদানীং শূল হয়ে বিঁধে অন্তরে.. একে একে জ্বালা ভুলে তুলে ফেলি, তবুও অসংখ্য ভাবনা এসে শূল হয়ে যায়।

আমি ভালো আছি, বেশ ভালো। আপনিও ভালো থাকবেন।

৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৮
আহসান জামান বলেছেন:
দিকভ্রান্ত আমি থমকে দাঁড়াই- সত্তা হারায়ঃ
দিকভ্রান্ত আমি থমকে দাঁড়াই- সত্তা হারায়ঃ
দিকভ্রান্ত আমি থমকে দাঁড়াই- সত্তা হারায়ঃ
-----------------------------------------------

চমৎকার ...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯০৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
।। মা ও মাটি ।।


—­­ অবাক ভ্রমণ —­­
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ