অন্যান্য দিনের ন্যায় গতকালও বিকেল বেলা নিরাপদে-আয়েশে সিগারেট টানার ধান্দায় বন্ধুর ফোন-ফ্যাক্সের দোকানে আড্ডা দেয়া। এরই ফাঁকে দোকান মালিক বন্ধুটি বিভিন্ন বয়সী নারী-পুরুষের পুরনো পাসপোর্ট সাইজ ছবির মোটা একটা বান্ডিল বের করল। কি মিয়া, এত্ত ছবি দিয়া কি করবা ? ঘটকালি শুরু করলা নাকি ? বন্ধুটি আমার বিজ্ঞের হাসি দিয়ে এজাতীয় প্রশ্নের যে উত্তর দিল তাতে একটু নড়ে-চড়েই বসলাম। সরকারি নির্দেশে মোবাইল কোম্পানিগুলো নানান প্রচার-প্রপাগান্ডায় গ্রাহকদের পুনরায় রেজিস্ট্রেশনের নিয়মকানুন ও সময়সীমার কথা প্রচার করে বেড়াচ্ছে। অনেকেই এই আহ্বানে সাড়া দিয়ে রেজিস্ট্রেশনের কাজ সেরেছেন বা সাড়ার অপেক্ষায় আছেন আর অনেকেই কোম্পানিগুলোর ব্যবসার কথা মাথায় রেখে তা নিতান্তই অহেতুক ঝামেলা মনে করে এদিকে নজরই আনতে চাইছেন না। সরকারের নির্দেশ বাস্তবায়নে কোম্পানিগুলো অনেক অর্থ খরচ করে এর গুরুত্ব বোঝানোর চেষ্টা করলেও ডিলারদের মাধ্যমে তাদের (কোম্পানিগুলোর) সাম্প্রতিক কিছু কৌশল এই রেজিস্ট্রেশনের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে গ্রাহকদের। ডিলারেরা খুচরা বিক্রেতাদের দিয়ে গ্রাহকদের কাছে আলু-পটলের মত সিম বিক্রি করেছেন লাখে লাখে কোন রকম রেজিষ্ট্রেশনের বালাই না রেখেই। খুচরা বিক্রেতা বা ডিলার কেউই জানেন না এই লাখ লাখ অরেজিস্ট্রেশনকৃত গ্রাহকের নাম-ধাম, আর চেহারাসুরত চেনা দূরে থাক। সরকার যদি নির্দিষ্ট সময়ের পর রেজিস্ট্রেশন না করা সিম বন্ধ করে দেয় তাহলে কোম্পানিগুলোর যে কোটি কোটি টাকার ব্যবসা কমে যাবে তা বলাই বাহুল্য। কোম্পানিগুলো এই ফাঁদ থেকে বের হতে নিজেরা তৈরি করে নিয়েছে নতুন ফন্দি। গতকয়েকদিনে নারায়ণগঞ্জের ছোটবড় বিভিন্ন ফটো স্টুডিওগুলো থেকে মোবাইল কোম্পানির ডিলাররা লোক মারফত স্টুডিও কাস্টমারদের (নারী-পুরুষ নির্বিশেষে) expired/wastage পাসপোর্ট সাইজের ছবি লট হিসেবে কিনে নিচ্ছে অল্প পয়সায় আর সেগুলো পৌঁছে দিচ্ছে পাড়ার খুচরা বিক্রেতাদের কাছে। ডিলারদের পক্ষ থেকে খুচরা বিক্রেতাদের বলে দেয়া হচ্ছে নিদিষ্ট সময়ের মধ্যে এইসব ছবি আর ভুয়া নাম-ঠিকানা দিয়ে ফরম পূরণ করে জমা দেওয়ার জন্য; একাজের জন্য খুচরা বিক্রেতাদের জন্য রয়েছে বিশেষ কমিশন ! এখন প্রশ্ন হলো, সরকার যে কারণে নতুন করে রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা দিয়েছে, আর মোবাইল কোম্পানির গিলুঅলা (!) ডিলারেরা যে কৌশল খাটাচ্ছেন তাতে কি আসলে কোন ঘোড়ার ডিম পয়দা হবে ? যারা নানান ঝামেলার মধ্যেও দ্বিতীয়বার রেজিস্ট্রেশনের ঝক্কি সামলালেন বা সামলাবেন তাদেরকে কি তৃতীয় বারের জন্য প্রস্তুত হতে হবে ?
মোবাইল ব্যবহারকারীদের পুনরায় রেজিস্ট্রেশনের সরকারি বাধ্যবাধকতা ও বাস্তবতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।