নিকের আড়ালের ব্যক্তির লৈঙ্গিক পরিচয় নিয়ে মাতামাতি আসলে কতটা যৌক্তিক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সাহোইন ব্লগে অনেক ব্লগারই আছেন যারা তাদের প্রকৃত নামে ব্লগিং না করে ছদ্ম নামে করেন। আবার অনেকে নিজের আসল নাম-পরিচয় নিয়েই এখানে আসেন। এটা যার যার ব্যক্তিগত বোঝাপড়ার ব্যাপার। ব্লগে ব্লগারদের নিক দেখেই আমরা সাধারণত ধরে নেই ব্লগারটি নারী নাকি পুরুষ। যদিও সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। ইদানিং ব্লগে খেয়াল করছি যে, নারীরা (নিক দেখে ঠিক করা) তাদের নাম নিয়ে ব্লগে আসলে একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। কিছু কিছু পুরুষ ব্লগার (নিক দেখে ঠিক করা) ঐ নারী ব্লগারদের লৈঙ্গিক পরিচয় নিয়ে সন্দেহ তুলছেন। তারা ঐ নারী নিকের আড়ালে কোনো পুরুষ ব্লগারের গন্ধ খোঁজছেন। এটা কী ঠিক? নিকের আড়ালের ব্যক্তিটি পুরুষ কী নারী এটা কি খুব গুরুত্বপূর্ণ? কোনো নারী যদি পুরুষ নিক বা কোনো পুরুষ যদি নারীদের নিক ব্যবহার করে ব্লগিং করেন তাতে আমাদের কী করার আছে? তা প্রমানের উপায় কি? অথবা তা নিয়ে মাথা ঘামানোরই বা কি দরকার পড়ল? যে যার পছন্দের নিক নিয়েই ব্লগিং করুক না কেন, এটা তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। আমরা কেন এটা নিয়ে তালগোল পাকানোর চেষ্টা করছি? তাছাড়া নারী নিকের ক্ষেত্রে এই সন্দেহটা যতটা প্রকট পুরুষ নিকের ক্ষেত্রে তেমনটা নয় কেন? এটা কী কোন পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিরও প্রকাশ নয়?
৩৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।