জটিল সময়ের সরল অংক : প্রেক্ষিত মধুপুর শালবন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১ জানুয়ারি সারা দেশে জরুরি অবস্থা জারি + ১৯ জানুয়ারি শালবনের টেলকি-জালাবাদা এলাকায় ইকোপার্কের দেয়াল নির্মাণের কাজ শুরু (যা ২০০৪ সালে পীরেন স্নালের রক্তের বিনিময়ে বন্ধ করা হয়েছিল) + জানুয়ারি-ফেব্রুয়ারি শালবনের বিভিন্ন গ্রামের সার-বিষ সর্বস্ব কলাবাগান কেটে ফেলা + ১৮ মার্চ যৌথবাহিনীর হেফাজতে আদিবাসী নেতা চলেশ রিছিলের মৃতূ্য + প্রশাসনের পক্ষ থেকে আদিবাসী নেতৃবৃন্দদের নিয়ে আইন শৃঙ্খলাসহ বনরক্ষার নামে বিভিন্ন মিটিং শুরু + ১১ জুন চলেশ রিছিলের দ্বিতীয় দফা ময়নাতদন্ত + তিন বছর পর গত ২৮ জুন পীরেন স্নাল হত্যা মামলা নথিভূক্ত করার জন্য আদালতের আদেশ + ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে কেক উপহার + কলাবাগান কেটে ফেলার পর সেখানে ও আদিবাসীদের বাড়ির আশেপাশের নিজেদের জমিতে সোস্যাল ফরেস্টির নামে বনবিভাগের আকাশমনি, ইউক্যালিপ্টাস, ম্যান্জিয়াম ইত্যাদি বিদেশি গাছের চারা রোপন (জয়নাগাছা, জালাবাদা, বেদুরিয়া, সাইনামারি, বেরিবাইদ, মাগন্তিনগর, পেগামারি, জাঙ্গালিয়া,পীরগাছা, চুনিয়াসহ প্রায় সবকটি গ্রামেই এই চারা রোপনের কাজ প্রায় শেষ পর্যায়ে) + গতকাল ১০ অক্টোবর সেনাবাহিনীর পক্ষথেকে চলেশ রিছিলের দুই স্ত্রীর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, ১টি করে শাড়ি, ১০ হাজার করে টাকা ও ৫ সন্তানকে ৩০ হাজার টাকা প্রদান = ?????
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।