আজ পত্রিকার পাতায় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির বিস্তারিত তথ্য পেয়ে মনে হলো কলামটি সামুতে শেয়ার করি। এই পোস্টটি কালের কণ্ঠ পত্রিকা থেকে শেয়ার করা। কিন্তু কালের কণ্ঠ ওয়েব সাইটে কপি করার পর কিছুটা ত্রুটি পাওয়া যায়। যা আমি এই পোস্টে ঠিক করে দিয়েছি। আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : 'ক' ইউনিটে (বিজ্ঞান অনুষদ) S.S.C ও H.S.C মিলিয়ে চতুর্থ বিষয় বাদে মোট G.P.A ৮, 'খ' ইউনিটে (কলা অনুষদ) G.P.A ৭, 'গ' ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৭.৫ এবং 'ঘ' ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ক্ষেত্রে প্রার্থী যে শাখা থেকে আসবে সেই শাখার (ওপর উলি্লখিত) যোগ্যতা। 'চ' ইউনিটে (চারুকলা অনুষদ) G.P.A ৬.৫।
ফরম বিতরণ ও জমা : ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর।
আবেদনের নিয়ম : বিশ্ববিদ্যালয়ের WEB থেকে ফরম ডাউনলোড করতে হবে। ফি ৩০০ টাকা। জমা দিতে হবে সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায়। সার্ভিস চার্জ ২০ টাকা।
পরীক্ষার তারিখ : 'খ' ইউনিট ২৯ অক্টোবর, 'ক' ইউনিট ৫ নভেম্বর, 'গ' ইউনিট ২৬ নভেম্বর, 'ঘ' ইউনিট ৩ ডিসেম্বর এবং 'চ' ইউনিট ১০ ডিসেম্বর।
পরীক্ষা পদ্ধতি : এমসিকিউ। প্রশ্ন থাকবে ১০০টি। প্রতিটির মান ১.২০। একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। চারুকলা অনুষদে ১০০ নম্বরের তাত্তি্বক ও ১০০ নম্বরের ড্রইং পরীক্ষা হবে।
আসনসংখ্যা : ক ইউনিটে প্রায় 1,৩০০, খ ইউনিটে প্রায় দুই হাজার ৭০০, গ ইউনিটে প্রায় ৯০০, ঘ ইউনিটে প্রায় ৮৫০ ও চ ইউনিটে ১২০।
নতুন বিভাগ : ফিল্ম অ্যান্ড টেলিভিশন এবং নিউক্লিয়ার অ্যান্ড এনার্জি। এ ছাড়া স্বাস্থ্য অর্থনীতিতে অনার্স কোর্স চালু হচ্ছে।
WEB : http://www.univdhaka.edu
রাজশাহী বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান শাখায় S.S.C ও H.S.C মিলিয়ে নূ্যনতম মোট G.P.A ৮, মানবিক শাখায় G.P.A ৭, বাণিজ্য শাখায় G.P.A ৭.৫০।
ফরম বিতরণ ও জমা : ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর।
আবেদনের নিয়ম : টেলিটক মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফরম পূরণ করতে হবে। প্রতিটি বিভাগের ফরমের মূল্য ১৫০ টাকা এবং পরবর্তী প্রতি বিভাগের জন্য অতিরিক্ত ৫০ টাকা।
পরীক্ষার তারিখ : ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর।
পরীক্ষা পদ্ধতি : এমসিকিউ।
আসনসংখ্যা : কলা অনুষদে ৮৯৫, আইন অনুষদে ১০০, বাণিজ্য ৪৫০, বিজ্ঞান ৯৫০, কৃষি ১২০ ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৫৩৫।
নতুন নিয়ম : কলা, আইন, বিজ্ঞান, বাণিজ্য, সামাজিক বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান, কৃষি, প্রকৌশল_এ আটটি অনুষদের বিভিন্ন বিভাগে ৯০ ও আদিবাসী কোটায় ১০টিসহ মোট ১০০টি আসন বাড়ানো হয়েছে। পরীক্ষা হবে গুচ্ছ আকারে।
WEB : http://www.ru.ac.bd
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : 'এ' ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ও 'এইচ' ইউনিটে (জীববিজ্ঞান) S.S.C ও H.S.C মিলিয়ে চতুর্থ বিষয় বাদে মোট G.P.A ৭, 'বি' ইউনিটে (কলা অনুষদ) ও 'ডি' ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) G.P.A ৬, 'সি' ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) G.P.A ৭ এবং 'ই' ইউনিটে (আইন অনুষদ) G.P.A ৬.৫।
ফরম বিতরণ ও জমা : ১ থেকে ২০ সেপ্টেম্বর।
আবেদনের নিয়ম : এসএমএসের মাধ্যমে। ফরমের মূল্য ৩০০ টাকা।
পরীক্ষার তারিখ : 'এ' ইউনিট ৭ অক্টোবর, ও 'এইচ' ইউনিট ৮ অক্টোবর, 'সি' ইউনিট ৯ অক্টোবর, 'বি' ইউনিট ১০ অক্টোবর, 'ডি' ইউনিট ১১ অক্টোবর ও 'ই' ইউনিটে ১২ অক্টোবর।
পরীক্ষা পদ্ধতি : ১০০ নম্বরের এমসিকিউ। সময় ১ ঘণ্টা।
আসনসংখ্যা : 'এ' ইউনিটে ৫৯৯, 'বি' ইউনিটে ৯২১, 'সি' ইউনিটে ৪৭৬, 'ডি ইউনিটে ৭১০, 'ই' ইউনিটে ১১৯।
WEB : http://www.cu.ac.bd
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : S.S.C ও H.S.C উভয় পরীক্ষায় নূ্যনতম G.P.A ৩-সহ মোট G.P.A ৬.৫।
ফরম বিতরণ ও জমা : ১ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর।
আবেদনের নিয়ম : এসএমএসের মাধ্যমে।
পরীক্ষার তারিখ : ৬ অক্টোবর সকাল ১০টায় 'এ' ইউনিট ও বিকেল ৩টায় 'বি' ইউনিট।
পরীক্ষা পদ্ধতি : এমসিকিউ। মোট ৭০ নম্বরের পরীক্ষা হবে। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।
আসনসংখ্যা : এ ইউনিটে ৫৯৫, বি ইউনিটে ৭৩৫।
নতুন বিভাগ : ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট।
WEB : http://www.sust.edu
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : 'ক' ইউনিটে (গাণিতিক ও পদার্থবিদ্যা অনুষদ) S.S.C ও H.S.C উভয় পরীক্ষায় সর্বনিম্ন ৪.০, 'খ' ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩.০, 'গ' ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ) ৩.০, এবং 'ঘ' ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ক্ষেত্রে ৩.০ থাকতে হবে।
ফরম বিতরণ ও জমা : ১ থেকে ২৭ সেপ্টেম্বর।
আবেদনের নিয়ম : বিশ্ববিদ্যালয়ের WEB থেকে ভর্তি ফরম ডাউনলোড করতে হবে। এ ছাড়া এসআইএফ ফরম পাওয়া যাবে অগ্রণী ব্যাংকের গাবতলী, ফার্মগেট, শাহবাগ জাদুঘর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায়। আবেদনপত্রের ফি ৩০০ টাকা।
পরীক্ষার তারিখ : ২৩ থেকে ২৭ অক্টোবর।
পরীক্ষা পদ্ধতি : ১০০ নম্বরের পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .৩০ নম্বর কাটা যাবে।
আসনসংখ্যা : ১৬০৬।
নতুন নিয়ম : সব বিষয়ে ২০০ নম্বরের কোর্স না থাকলে কলা ও মানবিকী অনুষদে আবেদন করা যাবে না।
WEB : http://www.juniv.edu
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান শাখার জন্য S.S.C ও H.S.C মিলিয়ে মোট G.P.A ৭ ও অন্যান্য শাখার জন্য ৬.৫ এবং আলাদাভাবে G.P.A ৩ থাকতে হবে।
ফরম বিতরণ ও জমা : ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর।
আবেদনের নিয়ম : এসএমএসে।
পরীক্ষার তারিখ : ২৯ অক্টোবর খ ইউনিট, ৫ নভেম্বর ক ইউনিট, ২৬ নভেম্বর গ ইউনিট ও ৩ ডিসেম্বর ঘ ইউনিট।
পরীক্ষা পদ্ধতি : ২০০ নম্বরের মধ্যে ১২০ নম্বর এমসিকিউ। প্রশ্ন থাকবে ১০০টি। প্রতিটির মান ১.২০। বাকি ৮০ নম্বর S.S.C ও H.S.Cর G.P.Aর ভিত্তিতে।
আসনসংখ্যা : চারটি অনুষদে বিভাগ রয়েছে মোট ২৮টি। আসন দুই হাজার ৬৩৫।
WEB : http://www.jnu.ac.bd
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগে S.S.C ও H.S.C পরীক্ষায় একত্রে G.P.A ৬.৫ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৫.৫ থাকতে হবে।
ফরম বিতরণ ও জমা : ১ থেকে ৩০ সেপ্টেম্বর।
আবেদনের নিয়ম : অনলাইনে। আবেদনপত্রের মূল্য ৩০০ টাকা, বিশেষ কোটায় ৪০০ টাকা।
পরীক্ষার তারিখ : ১১ থেকে ১৪ অক্টোবর।
পরীক্ষা পদ্ধতি : ৮০ নম্বরের পরীক্ষা ও বাকি ২০ নম্বর S.S.C ও H.S.Cর স্কোরের ভিত্তিতে।
আসনসংখ্যা : 'ক' ইউনিটে ২৪০, 'খ' ইউনিটে ৩৪০, 'গ' ইউনিটে ১৫০, 'ঘ' ইউনিটে ১৩৫, 'ঙ' ইউনিটে ২৩৫, 'চ' ইউনিটে ২৩৫ ও 'ছ' ইউনিটে ১৪০।
WEB : http://www.iubd.net
খুলনা বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় নূ্যনতম G.P.A ৩.৫, জীববিজ্ঞান অনুষদে নূ্যনতম G.P.A ৬, ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদে G.P.A ৩, কলা ও মানবিক অনুষদে নূ্যনতম G.P.A ৩ ও সমাজবিজ্ঞান অনুষদে G.P.A ২.৫ থাকতে হবে।
ফরম বিতরণ ও জমা : ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর।
আবেদনের নিয়ম : অনলাইনে।
পরীক্ষার তারিখ : চূড়ান্ত হয়নি।
পরীক্ষা পদ্ধতি : এমসিকিউ। প্রশ্ন থাকবে ১০০টি। প্রতিটির মান ১.২০। ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। চারুকলা অনুষদে ১০০ নম্বরের তাত্তি্বক ও ১০০ নম্বরের ড্রইং পরীক্ষা হবে।
আসনসংখ্যা : বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদে ১৪১, জীববিজ্ঞান অনুষদে ২৯৪, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদে ৫৫, কলা ও মানবিক অনুষদে ৪২ এবং চারুকলা ইনস্টিটিউটে ৪৭।
WEB : http://www.ku.ac.bd
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
আবেদনের যোগ্যতা : 'ক', 'খ', 'গ' ও 'ঘ'_প্রতিটি ইউনিটে বিজ্ঞান শাখায় S.S.C ও H.S.C পরীক্ষায় আলাদাভাবে G.P.A ৩, মোট G.P.A ৭। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ৬, ব্যবসায় শিক্ষা, কারিগরি ও অন্যান্য শাখায় ৬.৫। 'ঙ' ইউনিটে বিজ্ঞান শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন G.P.A ৭.৫ থাকতে হবে। 'চ' ইউনিটে সংগীত বিভাগে উভয় পরীক্ষায় আলাদাভাবে G.P.A ২.৫ থাকতে হবে।
ফরম বিতরণ ও জমা : ১ অক্টোবর থেকে শুরু।
আবেদনের নিয়ম : ফরম অনলাইনে। টাকা জমা ডাকঘরে।
পরীক্ষার তারিখ : ২০ থেকে ২৮ অক্টোবর।
পরীক্ষা পদ্ধতি : এমসিকিউ। ১০০ নম্বরের পরীক্ষা হবে।
আসনসংখ্যা : প্রতিটি বিভাগের আসনসংখ্যা ৫৫। শুধু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের আসন ৩৫টি।
WEB : http://www.jkkniu.edu.bd
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : S.S.C ও H.S.Cতে সব মিলিয়ে G.P.A ৬.৫ থাকতে হবে।
ফরম বিতরণ ও জমা : চূড়ান্ত হয়নি।
আবেদনের নিয়ম : অনলাইনে।
পরীক্ষার তারিখ : সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
পরীক্ষা পদ্ধতি : ১০০ নম্বরের লিখিত।
আসনসংখ্যা : কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, ফার্মেসি এবং অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং_প্রতিটি বিভাগে ৫০টি।
নতুন বিভাগ : মাইক্রোবায়োলজি।
WEB : http://www.nstu.edu.bd
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগে S.S.C ও H.S.C বা সমমানের পরীক্ষায় একত্রে কমপক্ষে G.P.A ৬.৫ এবং ব্যবসায় প্রশাসন বিভাগে G.P.A ৬ থাকতে হবে।
ফরম বিতরণ ও জমা : ২৭ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর।
আবেদনের নিয়ম : অনলাইনে।
পরীক্ষার তারিখ : ২৭ অক্টোবর।
পরীক্ষা পদ্ধতি : ১০০ নম্বরের এমসিকিউ। সময় ১ ঘণ্টা।
আসনসংখ্যা : ৬৪০টি।
WEB : http://www.brur.ac.bd
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : S.S.C, H.S.C বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৭, বাণিজ্য শাখায় ৬.৫, মানবিক শাখায় G.P.A ৬। উভয় পরীক্ষায় বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে আলাদাভাবে ৩.০০ এবং মানবিকে ২.৫ পেতে হবে।
ফরম বিতরণ ও জমা : ২৬ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর।
আবেদনের নিয়ম : মুঠোফোনের মাধ্যমে।
পরীক্ষার তারিখ : ১০ ডিসেম্বর।
পরীক্ষা পদ্ধতি : পরীক্ষার সময় এক ঘণ্টা।
WEB : http://www.cou.ac.bd
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : S.S.C ও H.S.Cর যেকোনো একটিতে কমপক্ষে G.P.A ৩.৫সহ দুটি পরীক্ষায় G.P.Aর যোগফল নূ্যনতম ৬ (চতুর্থ বিষয় বাদে)।
ফরম বিতরণ ও জমা : ১০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর।
আবেদনের নিয়ম : অনলাইনে।
পরীক্ষার তারিখ : ১০ ডিসেম্বর।
পরীক্ষা পদ্ধতি : ১০০ নম্বরের এমসিকিউ। ২০০ নম্বরের বাকি ১০০ নম্বর S.S.C ও H.S.Cর ফলের ভিত্তিতে।
আসনসংখ্যা : কৃষি অনুষদে ১৭৫, বিবিএ ৭৫, কম্পিউটার সায়েন্স ৫৫, ফিশারিজ ৩৫, ভেটেরিনারি ৫০ ও ডিজাস্টার ম্যানেজমেন্টে ৩৫।
WEB : http://www.pstu.ac.bd
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : বিজ্ঞানে S.S.C ও H.S.C মিলে G.P.A ৭, বাণিজ্যে G.P.A ৬.৫০ এবং মানবিকে G.P.A ৬ থাকতে হবে। ক ও খ ইউনিটে গণিত ও পদার্থবিদ্যায় কমপক্ষে G.P.A ৩.০০ থাকতে হবে
ফরম বিতরণ ও জমা : ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর
আবেদনের নিয়ম : অনলাইনে
পরীক্ষার তারিখ : ১০ ডিসেম্বর
পরীক্ষা পদ্ধতি : সময় ১ ঘণ্টা। ৮০ নম্বরের লিখিত (এমসিকিউ) পরীক্ষা
আসনসংখ্যা : 'ক' ইউনিটে ২২০, 'খ' ইউনিটে ৯০টি, 'গ' ইউনিটে ৯০টি
WEB : http://www.pust.ac.bd
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
আবেদনের যোগ্যতা : S.S.C এবং H.S.C মিলে G.P.A ৬
ফরম বিতরণ ও জমা : সেপ্টেম্বরের শেষের দিকে। চলবে অক্টোবর মাস জুড়ে
পরীক্ষার তারিখ : ৮ ও ৯ ডিসেম্বর
পরীক্ষা পদ্ধতি : লিখিত
আসনসংখ্যা : সাতটি বিভাগের প্রতিটিতে আসনসংখ্যা ৫০
নতুন বিভাগ : বিবিএ এবং রসায়ন, পদার্থ, গণিত ও পরিসংখ্যান বিভাগ চালু হচ্ছে
WEB : http://www.mbstu.ac.bd
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
আবেদনের যোগ্যতা : S.S.C ও H.S.C পরীক্ষায় G.P.Aর যোগফল নূ্যনতম ৬.৫ (চতুর্থ বিষয় বাদে)
ফরম বিতরণ ও জমা : ২৩ সেপ্টেম্বর থেকে শুরু
আবেদনের নিয়ম : এসএমএসের মাধ্যমে। ফি ৫০০ টাকা
পরীক্ষার তারিখ : ২৪ ডিসেম্বর (সম্ভাব্য)
পরীক্ষা পদ্ধতি : ১০০ নম্বরের এমসিকিউ
আসনসংখ্যা : মোট আসন ৬০০
WEB : http://www.hstu.ac.bd
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতা : সব বিভাগে S.S.C ও H.S.C মিলিয়ে G.P.A ৭
ফরম বিতরণ ও জমা : ১ থেকে ৩১ অক্টোবর
আবেদনের নিয়ম : এসএমএসের মাধ্যমে
পরীক্ষার তারিখ : ১২ নভেম্বর
পরীক্ষা পদ্ধতি : ৮০ নম্বরের এমসিকিউ
আসনসংখ্যা : ১০টি বিভাগে ৩৯৫
WEB : http://www.jstu.edu.bd
মূল তথ্য কালের কণ্ঠ পত্রিকা হতে সংগৃহিত।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



