somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ক্রিকেটঃ কিছু টার্নিং পয়েন্ট এবং স্মৃতিচারণ ২

২৯ শে মে, ২০১৩ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্বের লিঙ্ক- Click This Link

সাকিবের বোলার হয়ে ওঠা


শিরোনামটা দেখে অনেকেই হয়ত চমকে উঠবেন। সাকিব তো সবসময়ই বোলার ছিলো, ও আবার কি করে বোলার হয়ে উঠবে? ঘটনা হচ্ছে, আগে সাকিব বোলার ছিল ঠিকই, কিন্তু ঠিক প্রাণঘাতী বোলার ছিলো না। কিন্তু নিউজিল্যান্ডের সাথে চট্টগ্রামে প্রথম টেস্টে হঠাৎ করেই সাকিব আমূল বদলে যাওয়া এক বোলার হিসেবে আবির্ভূত হয়। সময়টা ২০০৮ সালের অক্টোবর।

এই টেস্টের আগে কোচ জেমি সিডন্স ঘোষণা দেন সাকিব হচ্ছে তাদের মেইন বোলার। “আব্দুর রাজ্জাক থাকতে সাকিব কেন মেইন বোলার?”-সাংবাদিকদের এই প্রশ্নের কোনো সদুত্তর দেয়নি সিডন্স। সাকিব যে মেইন বোলার এটা প্রমাণ করার জন্যই বোধহয় ওকে ব্যাটিঙে ৮ নাম্বারে নামানো হয়!

সাকিব ঠিকই কোচের কথার সার্থকতা রাখে। যেই সাকিব আগের ৬ টেস্টে মাত্র ৩ উইকেট পায়, সেই সাকিবই ১ম ইনিংসে ৭ উইকেট নেয়-এখন পর্যন্ত যা সাকিবের সেরা টেস্ট বোলিং পারফরম্যান্স। কি অসাধারণ একটা খেলাই না হয় সেই টেস্টে! ভাবলাম আমরা জিতে যাচ্ছি। ৩০০+ একটা টার্গেট চেজ করছে কিউইরা। অথচ বাঁধা হয়ে দাঁড়ায় ভেট্টরি। আর সম্ভবত পিচ! টেস্টের ৫ম দিনে এসে একটা পিচ হঠাৎ করে কিভাবে এরকম ব্যাটিং পিচ হয়ে যায় তা আমার মাথায় ঢুকে না।

অথচ এই সিরিজটা আমাদের পুরোপুরি উড়ে যাওয়ার কথা! আফতাব, নাফিসসহ ১৪ ক্রিকেটার আইসিএলে চলে গেছে এই সিরিজ শুরুর আগে। অন্য কারো জন্য আমার খুব একটা আফসোস হয়না, কিন্তু আফতাবকে খুব মিস করি। খুবই মিস করি। আফতাব কি ফর্মেই না ছিল তখন! টেস্টেও তার ব্যাটিঙে আমি পরিবর্তন দেখছিলাম। এর আগের সিরিজে দক্ষিণ আফ্রিকার সাথে ওর কিছু ইনিংস দেখেই আমি বুঝেছিলাম যে ও আস্তে আস্তে টেস্টেও দুর্দান্ত ব্যাটসম্যান হয়ে উঠবে। কিন্তু কি হয়ে গেল মাঝখান দিয়ে।

রফিক চলে যাওয়ার পর আমি বাংলাদেশের ভবিষ্যত টেস্ট বোলার কে হবে এইটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু সাকিবের এই দুর্দান্ত পারফরম্যান্স আমার দুশ্চিন্তা কিছুটা হলেও দূর করেছে। রফিককেও ছাড়িয়ে গেছে সাকিব। নিজের সীমানা নিয়ে গেছে আকাশে। যেখানে সবাই পৌঁছাতে পারে না। অসাধারণ ট্যালেন্টড কিছু খেলোয়ারই পারে।

(চলবে)

©Muhit Alam


৩য় পর্বের লিঙ্ক- Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

লিখেছেন মামুন রেজওয়ান, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"কর্পোরেট_ফ্যাক্ট_২১"



সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

×