দিনটি মনে হয় ২৬ তারিখ ছিল। ঘটনার দিন বিকেল থেকে প্রচুর বাতাস বইছিল। টানা তিন দিন বাতাস ছিল। সেদিন আমাদের ঘরে কোন ছেলে মানুষ ছিলনা। দাদু ঘুমিয়েছে বারান্দায়। আম্মা ঘরের ভিতর আর আমি ও আমার এক খালা উপরে ঘুমিয়েছিলাম। শোয়ার পর থেকেই টের পেলাম কে যেন দরজা ধাক্কাচ্ছে। ভয় পেলেও প্রথমে খুব একটা গুরুত্ব দেই নি। কিন্তু একটু চোখ লেগে এলেই দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভেংগে যায়। আম্মাকে ডাক দেই, তাহলেই থেমে যায়। এভাবে রাত সাড়ে তিনটা পর্যন্ত চলে। শেষে ভয়ের চোটে নিচে নেমে আসি। দাদু উঠে ঘরের ভিতর এসে বসে। এক পর্যায়ে দেখি জানালায় টোকার আওয়াজ হচ্ছে। শেষে আমার বড় কাকার বাড়ীতে ও নানুর বাড়ীতে ফোন দিলে ওরা আসে। আমার চাচাত বোন বলে আমাদের পিছনের দরজা বাইরে থেকে আটকানো। শুনে ভয়ে শাত পা কাপা শুরু হল। ওরা এসে কিছুক্ষন থেকে চলে যায়। রাত তখন প্রায় চারটা বাজে। কিছুক্ষন পর শুনি আবার জানালায় টোকা দিচ্ছে। এবার নানুর বাড়ীতে ফোন দিলাম। তারা এসে পরে সকাল পর্যন্ত বসাছিল। আমি ভয়ের চোটে কাঁদছিলাম আর বলছিলাম আমি ব্যাগ গুছিয়ে সকাল বেলাই ঢাকা চলে যাব। এই ঘটনার পর দুই তিন রাত ভয়ের চোটে ঘুমাতে পারি নাই। প্রতিদিন শুধু দিন গুনেছি কবে ঢাকায় আসব। আমার জীবনে এই প্রথম বার গ্রাম থেকে আসার সময় কাঁদি নাই। ঢাকায় আসার জন্য এতটাই ব্যাকুল ছিলাম। জীবনেও ভূলবনা সেই ভয়ংকর রাতের কথা।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।