ছোটবেলায় আমি নাকি বেঁচেছিই দোকানের আজেবাজে(আম্মার ভাষায়) খাবার খেয়ে।
আজকে কোচিং থেকে আসার সময় আয়শা প্রশ্ন দেখছে আর বলছে "কিচ্ছু হয় নাই, লাড্ডু পাব পরীক্ষায়" লাড্ডুর কথা শুনে খাবার গুলোর কথা আজকে আবার মনে পড়ল।
লাড্ডু; জিনিসটা কমলা রংয়ের ছিল। এখনকার লাড্ডুর মত না। সেটা সাবু দানার চেয়ে বড় বড় দানাদিয়ে বানান হত। দেখতে যেমন সুন্দর ছিল খেতেও তেমন মজা ছিল। ভাইয়া নাকি দোকানের খাবারের মধ্যে এই এজ লাড্ডুই খেত। শান্ত-শিষ্ট লেজ ছাড়া ভদ্র ছিল ত বাজে খাবার খেত না
সন্দেশ; ঝাবারটা ছিল লাভ আকৃতির। এক অংশ ছিল সবুজ আরেক অংশ ছিল অফ হোয়াইট। দেখতে যেমন আকর্ষনীয় ছিল খেতেও তেমন মজা ছিল। কোথায় যে পাওয়া যাবে...
ভুনভুনি; এটার একটা সাইজ ছিল টিকটিকির জিমের মত। লাল, নীল, বেগুনী আরো বিভিন্ন রংয়ের ছিল। ম্যাচের বাক্সের মত ছোট বাক্সে থাকত। সবচয়ে আকর্ষনীয় ছিল এটার বাক্স। তখন বিটিভিতে আকবর দ্যা গ্রেট দিত। বাক্সতে ওটার বিভিন্ন চরিত্রের ছবি থাকত।
আর এই ভুনভুনির ই আরেকটা সাইজ ছিল। সেটা ছিল একটু বড়। মার্বেল সাইজ
খাবার গুলো খুঊঊঊঊব মিস করি........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

